
১। সুরঞ্জনাকে “ঐ যুবকের” সাথে কথা বলতে বারন করেছিলেন জীবনানন্দ দাস— পুরুষ মনের চিরন্তন আকুতি এটা। নারী-পুরুষের আদিরূপের ধারাবাহিকতায় এই ধরনের হিংসার অনুভুতি নারী-পুরুষ নির্বিশেষে যেকোন মানুষকে হিংস্রও করে তুলতে পারে। মানুষ বুদ্ধিমান প্রানী হলেও কিছু কিছু ক্ষেত্রে তারা আচরনগত ভাবেই বোকার মত আচরন করবে।
২। প্রেমিকঃ আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার ?
প্রেমিকাঃ চুপ।
প্রেমিকঃ কথা বলছো না যে ? রাগ করলে ?
প্রেমিকাঃ রাগ করি নি, আমি গুনছি ।
৩। বাবা আর ছেলে মার্কেটে গেছে। হঠাৎ ছেলে দেখে বাপের প্যান্টের চেইন খোলা !
ছেলেঃ বাবা, বাবা, তোমার প্যান্টের চেন খোলা !
বাবাঃ স্টুপিড, এভাবে বলতে নেই । বলতে হয়, “তোমার মেকআপ বক্স খোলা”
পরের দিন একই ঘটনার পুনরাবৃত্তি—–
ছেলেঃ বাবা, তোমার লিপস্টিক বের হয়ে গেছে ।
৪। কিছু ছেলে আছে যারা প্রেম করার জন্য সবথেকে স্মার্ট মেয়েটাকে খুজে নেয় এবং প্রেম করে। আর বিয়ে করার সময় ঘরকুনো, নামাজী ও সব থেকে ভদ্র মেয়েটাকেই বাছাই করে। আবার দেখা যায় ৩৫ বছরের এক লোক বিয়ে করার জন্য ১৭/১৮ বছরের মেয়ে খোঁজে। আজব লাগে আমার কাছে!
৫। বাংলাদেশে আসলে কোনো সত্যিকার ধার্মিক নেই। আমাদের সমাজটাই ভণ্ডামিতে পরিপূর্ণ। দূর্নীতিবাজরা যখন মসজিদে বা মাদ্রাসায় বড় অংকের টাকা দেয়, হুজুর তখন তার নামে দোয়া পড়তে থাকেন। সমাজের সর্বত্রই শুধু ভণ্ডামি চলছে...
৬। ভলতেয়ারের এই কথাটা আমার অসম্ভব পছন্দের, 'আমি তোমার সঙ্গে একমত না কিন্তু তোমার মত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়ব'।
৭। আমাদের মধ্যে খুব কম মানুষই আছে, যারা সব দৃষ্টিভঙ্গি বিবেচনা করে তাদের বিশ্বাসের দেয়াল গড়ে তোলে। বেশিরভাগ মানুষেরই ধারনা, সে অনেক জানে।
৮। 'যদ্যপি আমার গুরু' আহমদ ছফার উদ্দেশ্য কি ছিল এই বইটি লেখার পিছনে, নিজের গুরুর মহত্ব তুলে ধরা নাকি আবদুর রাজ্জাক স্যারের নানান বক্তব্যের ব্যাখ্যা প্রদান?
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



