somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একজন মায়াবতী

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আষাঢ় মাসের অতি মনোমুগ্ধকর এক সন্ধ্যা।
রাত প্রায় নয়টা। আমি বলাকা সিনেমা হল থেকে বের হয়ে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছি। হোটেলের নাম- তাজমহল রেস্টুরেন্ট। তাজমহল হোটেলের পাশে আরেকটা হোটেল আছে- 'হোটেল রাজ্জাক'। সেখানে খুব বেশি ভিড়। তাজমহল রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা। পাশাপাশি দু'টা হোটেল একটায় প্রচন্ড ভীড়, আরেকটা খালি। আজিব ব্যাপার!

আমি কোনার দিকে একটা টেবিলে বসলাম।
রুই মাছ, লাল শাক আর ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি। যদিও মাছ আমি খুব একটা পছন্দ করি না। কিন্তু আজ কেন জানি খুব মাছ খেতে ইচ্ছা করল। হঠাত দেখি হোটেলে একজন মেয়ে কাস্টমার ঢুকল। ঠিক তখন বাইতে তুমুল বর্ষন শুরু হলো। মেয়েটা খুব সুন্দর। মুখটা ভীষন মায়া-মায়া। এত ফাঁকা জায়গা থাকতে মেয়েটি আমার কাছে এসে বলল, আপনার টেবিলে বসতে পারি? আমি না বলতে গিয়েও বলতে পারলাম না। হোটেলটা আমার না। কাস্টামার এসেছে, নগদ পয়সা দিয়ে খাবে। তার যেখানে ইচ্ছা সেখানে বসবে। আমার কি? তবে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল, অপরিচিত কারো সামনে খাওয়া-দাওয়া করতে আমার ভালো লাগে না।

মেয়েটি বলল, আশা করি আমি আপনাকে বিরক্ত করছি না।
জ্বি না।
আপনার মোবাইলটা একটু দিতে পারবেন?
আমি মোবাইল বের করে মেয়েটির হাতে দিলাম। আমার মনটা খারাপ হয়ে গেল। বোঝাই যাচ্ছে এই মেয়ে প্রচুর কথা বলবে। বকবক করে মাথা ব্যাথা বানিয়ে দিবে। আমি ইচ্ছা করলে মোবাইলটা না দিলেও পারতাম কিন্তু তাতে মেয়েটা আমাকে অভদ্র ভাবতে পারে। তাছাড়া এত সুন্দর একটা মেয়েকে মুখের উপর মানা করে দিবো, আমি এতটা নিষ্ঠুর নই।

মেয়েটার অন্য কোনো মতলব নেই তো?
ধান্দাবাজ না তো? বাংলাদেশে ধান্দাবাজ লোকের অভাব নেই। আজকাল মেয়েরা অনেক রকমের ধান্ধাবাজি করে। কয়েকদিন আগেই এই রকম একটা মেয়ে, চোখে আবার কালো ফ্রেমের চশমা, মুখ ভরতি হাসি। হাসিটা খুব সুন্দর ছিল। আমি একটা হোটেলে খেতে বসেছি, মেয়েটা আমার সামনে বসে খুব বিনীত ভাবে বলল, কিছু মনে করবেন না। পান্থপথ মোড়ে আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। ক্ষুধায় মরে যাচ্ছি। আমায় চারটি ভাত খাওয়ান। প্লীজ। মেয়েটা এত সুন্দর করে প্লীজ বলল যে, 'প্লীজ শব্দটা যেন আমার বুকে এসে লাগলো।

এই রকম সম্ভ্রান্ত চেহারারর একজন মেয়েকে মুখের উপর 'না' বলা মুশকিল। যাই হোক, মেয়েটা ভাত খেল। ভাত খাওয়ার পর দই মিষ্টি খেল। সবশেষে মিষ্টি পান এবং একটা বেনসন সিগারেট। এর আগে এত সুন্দর করে আমি কোনো মেয়েকে সিগারেট খেতে দেখিনি।
আমি চুপ করে আছি। মেয়েটার মধ্যে কোনো দ্বিধা নেই, সংকোচ নেই। সে নিজেই হাসি মুখে খাবারের অর্ডার দিলো। খাওয়া শেষে কি সুন্দর করে বলছে- এমন চমৎকার খাওয়ার পর একটা সিগারেট না খেলে ভালো লাগে না।

(দ্বিতীয় পর্ব আগামীকাল)
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২০
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×