somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৯২

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। বেশ কিছু দিন ধরে মনটা খারাপ হয়ে আছে।
মন খারাপ হওয়ার কারন হচ্ছে বৃষ্টি হচ্ছে না। অথচ আমার হিসাব মতে বৃষ্টি হওয়ার কথা। প্রতিদিন অপেক্ষায় থাকি ঝুম বৃষ্টি হবে। অথচ সারাদিন থাকে কড়া রোদ। রোদে চামড়া যেন পুড়ে যায়। এদিকে আবহাওয়া রোজ বলছে বৃষ্টি হবে। কিন্তু কই বৃষ্টি? উলটা করা রোদ। টানা ১০/১২ দিন হয়ে গেলো বৃষ্টি নেই। আজিব ব্যাপার! বাংলাদেশের বেশীর ভাগ মানুষ দরিদ্র। সবার ঘরে এসি থাকে না। তার মধ্যে আবার কারেন্ট চলে যায়। দোজক নেমে আসে তখন। সীমাহীন কষ্ট। সারাদিন মানুষ বাইরে কষ্ট করে এসে ঘরেও কষ্ট।

২। আলেকজান্ডার বেলায়েভের একটি উপন্যাসের নাম 'উভচর মানুষ'। আমি যে কয়টি ভালো উপন্যাস পড়েছি এটা তার একটা। বইটা কিছু দিন আগেও আমার কাছে ছিল। এখন হারিয়ে গেছে।
বইটির নায়ক 'উভচর মানুষ'। সে স্থলে থাকতে পারে আবার পানিতেও থাকতে পারে। প্রথমবার বইটি পড়ে বইয়ের নায়কের দুঃখে খুব কেঁদেছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে উভচর মানুষ বানিয়ে দেন।

৩। লেখালেখি হচ্ছে নিঃসঙ্গ ও একাকি একটি জীবিকা যাতে টাকা আয়ের সম্ভাবনা খুবই সামান্য। হাজার হাজার লেখকের মধ্যে হয়তো মাত্র ১/২ জন সাফল্যের মুখ দেখে এবং তারা ভাগ্যবান। বাংলাদেশে প্রচুর লোক লেখালেখি করে। এদের বেশির ভাগ'ই নিজের টাকা দিয়ে বই ছাপাতে হয়। আর সত্য কথা হলো এদের লেখার মানও অতি নিম্মমানের। তারপরও আমি বলব, তারা লেখালেখি চালিয়ে যাক। তবে সামুতে ব্লগিং করে বহু লোক জাতে উঠেছে। কেউ কেউ বিদেশ চলে গেছে। তারপর ব্লগ ছেড়ে দিয়েছে।

৪। অদ্ভুর একটা স্বপ্ন দেখলাম-
লন্ডন থেকে ফেরার পথে প্লেনে আমার পাশে বসেছিলেন অমিতাব বচ্চন। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি! লোকটা সামনা-সামনি আরও বেশী স্মার্ট আরও বেশী ব্যাক্তিত্ববান। আমি বললাম স্যার- আমার মা আপনার সব গুলো মুভি অনেকবার করে দেখেছেন। আপনার দারুন ভক্ত। বচ্চন সাহেব একটা সাদা কাগজে দুই লাইন কবিতা লিখে অটোগ্রাফ দিলেন আমার মায়ের জন্য। কবিতাটি ছিল এই রকম- "The ghost of Roger Casement/ Is beating on the door.'' দুবাই এয়ার পোর্টে বচ্চন সাহেব নেমে গেলেন। সাথে ক্যামেরা থাকতেও তার সাথে ছবি তোলার কথা একদম ভুলে গেলাম।

৫। গোপনে আমাকে বহুবার কাঁদতে হয়।
শ্রীলঙ্কার ঘটনা আমাকে খুব কষ্ট দিয়েছে। এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ঘটনায় মানসিকভাবে অনেক আঘাত পেয়েছি। নুসরাতের ঘটনা আমাকে সারারাত ঘুমাতে দেয় নি। এই যে প্রতিদিন কোথাও না কোথাও একসিডেন্ট হচ্ছে, ধর্ষন হচ্ছে। এই সমস্ত ঘটনা আমাকে অস্থির করে তোলে। আমার রাতের ঘুম কেড়ে নেয়। এফআর টাওয়ারে আগুনে পুড়ে মানুষ মরলো। বড় মর্মান্তিক।
এরা কেউ'ই আমার আত্মীয় স্বজন না, বন্ধু না, এমনকি পরিচিতজনও না। তবু তাদের জন্য আমার কষ্ট হয়। চোখে জল আসে। আমি কাঁদি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর যেন এরকম ঘটনা না ঘটে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩০
১৬টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×