somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শুভ জন্মদিন বোন

২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তসলিমা নাসরিন আমার চোখে একজন গ্রেট মানুষ।
অন্যায় ভাবে ভাবে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। পঁচিশ বছর হয়ে গেল! আজও কেউ তাকে দেশের আনার ব্যবস্তা করেনি। আমার ক্ষমতা থাকলে তাকে আমি লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতাম। তার লেখায় দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠে।
দুনিয়ার চোর, ডাকাত, বদমাশ, ধর্ষনকারী আর দূর্নীতিবাজ এই দেশে বহালতবিয়তে আছে। কিন্তু একজন সাহসী নারী, একজন লেখক দেশের বাইরে। তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। জন্মদিনের শুভেচ্ছা বোন। এক আকশ ভালোবাসা আপনার জন্য। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে সচেতন মানুষ জানে, তসলিমা নাসরিন সময়ের প্রয়োজনে জন্মায়। এখনও আমাদের আপনাকে প্রয়োজন।

প্রিয় বোন দেখুন, ফেসবুক টাইমলাইন ভরে যাচ্ছে। আপনাকে নিয়ে লিখছেন। কত মানুষ আপনাকে ভালোবাসেন। এমন সৌভাগ্য প্রতিটা প্রতিবাদী মানুষের হয় না। তসলিমা নাসরিন খুবই স্পষ্ট করে সত্য কথাটাই বলছেন। সুনীলে কবিতার ভাষায় বলতে হয়- সত্য পৃথিবীতে খুব বেশি নেই। যারা তসলিমা নাসরিনকে প্রতিনিয়ত আক্রমন করে তাদের অস্তিত্ত এই পৃথিবীতে থাকবে না, থাকেও না। তসলিমা নাসরিন থাকবেন। যারা সক্রেটিসকে হেমলক পান করিয়ে হত্যা করেছিল, তাদের নাম কে জানে? কিন্তু সক্রেটিস বেঁচে আছেন। যারা তসলিমা নাসরিনকে নিয়ে আজে বাজে কথা বলে, তারা অবশ্যই নর্দমার কীট।

আমাদের দেশের কবি সাহিত্যিকরা আজ চুপ।
তসলিমা নাসরিনের নাম নিলে অথবা তাকে নিয়ে কিছু লিখতে তাদের মান যাবে যেন। যদি স্বচ্ছ, নিরপেক্ষ, প্রানবন্ত এবং মুক্তমনা সাহিত্যিক আমাদের দেশে থাকতো তাহলে অবশ্যই আজ তারা তসলিমা নাসরিককে নিয়ে লিখতো পজেটিভ কোনো লেখা। সাধারন মানুষ লিখছে অথচ বুদ্ধিজীবিগন চুপ করে আছে। আজ যদি শেখ হাসিনা তসলিমা নাসরিনে পক্ষে দুই এক লাইন পজেটিভ কিছু বলতো- তাহলে তসলিমা নাসরিনকে নিয়ে লেখার ধুম পড়ে যেতে। যত সব চাটুকার আর দালালের দল। লেখকরাই সব থেকে বড় দালাল হয়, চাটুকার হয়। এ যুগের বেশির ভাগ লেখক ধান্দাবাজ। তেলবাজ।

যোগ্য মানূষকে তার প্রাপ্য সম্মান টুকু দিতে হয়।
তিনি লেখক। তিনি লিখে গেছেন। আপনার যদি তার লেখা ভালো না লাগে সেটা আপনার ব্যাপার। কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে তার লেখা ভালো লাগে। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে আনবেন। সেই অপেক্ষায় আমি আছি। আর মনে প্রানে চাই তসলিমা নাসরিন ভালো থাকুক। সুস্থ থাকুক। বহু বছর বেঁচে থাকুক। আমৃত্যু তার কলম চলুক।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫২
২৬টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×