somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ক্যাসিনো নিয়ে দেশের সাধারন মানুষ যা ভাবছেন

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দলকে মানুষের ভালোবাসা ও আস্থায় ফিরিয়ে নিচ্ছেন। জাতির পিতার সোনার বাংলা দেখার সৌভাগ্য বাঙালী জাতির হোক এই কামনাই করি।


২। এই সব কুলাঙ্গার টাকা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে চান। আর টাকা দিয়ে দলে জায়গা করে নিয়ে অপরাধ করে। যারা দলে এদের জায়গা দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত।

৩। ক্যা‌সি‌নো থাক‌লে কী সমস্যা? ঠিকঠাক কর আদা‌য়ের ব্যবস্থা কর‌লেই হয়। কর এই জা‌তি খুব একটা ‌দি‌তে চায় না। তব‌ে ক্যাসি‌নো‌তে দে‌বে।

৪। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটাবার বলেন, যারা ঘুষ খায়, দুর্নীতি করে, সরকারী ক্ষমতায় জনগণ ঠকায় সব শুয়োরের বাচ্চা। আর যারা সৎ তারা আমার ভাই, বোন, সন্তান।
এইটায় কোন ভুল হবে?

৫। ঢাকায় ৬০টি ক্যাসিনো আছে।
ঢাকায় জন্ম নিলাম, বড় হইলাম, বুড়ি হওয়ার পথে। আমি ঢাকাকে কি জানলাম, ঢাকাকে কি চিনলাম হুম।

৬। আচ্ছা, আপনি এক সাথে সর্বোচ্চ কত টাকা নগদ দেখেছেন? আমি খালি ভাবছি, নগদ ১০ কোটি টাকা কয় টাকায় হয়। এক হাজার টাকার নোট হলে এক হাজার বান্ডিল, পাঁচশত টাকা হলে দুই হাজার বান্ডিল! এত টাকা রাখে কোথায়?

৭। দেশে যা কিছু ঘটে তার দু একটা প্রকাশ পায়,, যদিও এভাবে অনেক অনেক প্রকাশিত হয়েছে কিন্তু তার শাস্তির ঘটনা খুব কম হয়েছে আর প্রকাশিতও কম হয়,,। আইন শুধু গরিবের জন্য!

৮। উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় গিয়ে যারা দেশ শাসন করে তারা অধিকাংশ ক্ষেত্রে দূর্নীতি পরায়ণ আর স্বেচ্ছাচারী হয়।
শাসক নিজে স্বেচ্ছাচারী না হলেও তার আত্মীয় স্বজন, নিকট জনেরা দূর্নীতি পরায়ন হয়। তাদের দাপটে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়।

৯। জিকে শামীম যখন যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী এমপি এবং যুবলীগের সভাপতি ওমর ফারুকের সাথে সখ্যতামুলক ছবি থাকে তখন ঐ সরকারী দলের পোষ্য প্রকৌশলীরা তার,বাইরে যাওয়ার সাহস রাখে,কি করে?

১০। ক‌্যাসিনোতে কী সমস্যা? একটা উন্নত দেশে ক্যাসিনো থাকতে পারবে না? হাউ রিডিকুলাস... হায় রিডিকুলাস/ক্যালকুলাস..

১১। ক্যাসিনো যারাই বানাক,যাওয়ার অধিকার আমাগো সবার।

১২। খালেদ মাহমুদ ভূঁইয়া আগে ফ্রীডম পার্ট করতো। পরে যুবলীগ ও ক্যাসিনো একসাথে করতে গিয়ে খেয়েছে ধরা।
জি কে শামীম আগে যুবদলের কেন্দ্রীয় নেতা ছিলো। পরে যুবলীগ ও কনস্ট্রাকশনের টেণ্ডারবাজি একসাথে করতে গিয়ে খেয়েছে ধরা।
এরা কেউ নেতার কাছ থেকে শিক্ষা নেয় নি।
এদের নেতা খাম্বা তারেক আগে কনস্ট্রাকশনের টেণ্ডারবাজি করতেন। পরে বিম্পি আর জুয়া একসাথে করছেন, আয়কর খতিয়ানে আয়ের উৎস হিসেবে ঘোষণা করেছেন স্পোর্টস বেটিং নামক ডিজিটাল জুয়াকে। বিম্পি আর জুয়া - দুটো একসাথে করেও ধরা খান নি তারেক জুয়া, থুক্কু, খাম্বা তারেক।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×