somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমার গল্প

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। এক বুড়ি সকালে আমাদের বাসায় ভিক্ষা করতে এসে আমাকে নিয়ে গেল। তখন আমার বয়স পাঁচ বছর হবে। আমি খুশি মনে বুড়ির সাথে তার বস্তিতে চলে গেলাম। মনে মনে ভাবলাম, যাক বাসার অত্যাচার থেকে বাচলাম। এত এত শাসন থেকে রেহাই পেলাম। বুড়ি বলল- বাবু সেজে বসে থাকলে হবে না। আমার সাথে ভিক্ষা করতে হবে রোজ। আমি বললাম জ্বী অবশ্যই। বুড়ি বলল গুড বয়। বুড়ির এক হাতে লাঠি, এক হাতে আমার হাত। বুড়ি নাকি সুরে বলছে, দেন গো বাবা দু'টা পয়সা ভিক্ষা দেন। নাতিটাকে নিয়ে বড় বিপদে পড়ছি।

লোকজন বেশ ভিক্ষা দিচ্ছে। কয়েক ঘন্টায় আমাদের বেশ ইনকাম হলো। বুড়ি তো আমার উপর মহা খুশি! এক মাসের ইনকাম একবেলায় হয়ে গেল। বুড়ি বলল, বল কি খাবি? আমি বললাম, চিকেন ফ্রাই। বুড়ি ছোট্র করে দমক দিলো, আমার কাছে বাবুয়ানা চলবে না। খুব হিসাব করে চলতে হবে। শেষে বুড়ি এক চা'র দোকানে নিয়ে এক পিস কেক আর চা দিলো। আমি খুব আগ্রহ নিয়ে সবটুকু চা আর কেক খেয়ে নিলাম। আহ কি আন্দময় জীবন!
কপাল মন্দ। সুখ কপালে শইলো না। ফিরে যেতে হলো নিজের আস্থানায়। যদি সেদিন বাসায় না ফেরা হতো, তাহলে আজ আমি ঢাকা শহরের শ্রেষ্ঠ ভিক্ষুক হতাম।

২। অনেক বছর আগের কথা।
রাত ৮ টায় বেইলী রোডে দাঁড়িয়ে আছি। হঠাত দেখি আমার পাশে দাঁড়িয়ে একটি মেয়ে খুব কাঁদছে। চারপাশের লাইটের আলোতে মেয়েটির কান্না ভেজা মুখ ঝকমক করছে। যেন জল রঙ এ আকা ছবি। খুব'ই রুপসী মেয়ে! সাদা শাড়ি পরা। শাড়ির সাথে মিল রেখে কানে দুল। কপালে টিপ, চোখে মোটা করে কাজল, আর দুই হাত ভরতি কাচের চুড়ি। মেয়েটি চোখ ভরতি পানি টপটপ করে পড়ছে। আমার ইচ্ছা করলো মেয়েটির চোখের পানি মুছে দেই। এক আকাশ ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরি। আমার সামনে একটি মেয়ে কান্না করবে তা তো হতে পারে না।

শেষমেষ মেয়েটির সাথে আমার ভাব হয়ে গেল। আমরা একসাথে ডিনার করলাম। অনেকক্ষন রিকশা করে ঘুরলাম। বেইলী রোড থেকে নীলক্ষেত গেলাম। মুখস্ত করা সব কবিতা শুনিয়ে দিলাম। কবিতা শুনে কেউ হাসে? কিন্তু মেয়েটি খুব হাসলো!

৩। বিবেক জিনিসটা ঠিক কী? ইংরাজিতে বলে, কনশ্যেন্স, সেটারও স্পষ্ট কোনও সংজ্ঞা নেই। মানুষে-মানুষে কি এই বিবেক বোধ আলাদা হতে পারে? অনেকেই যৌবনবেলায় মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের একটা লাইন আউড়ে বেশ আনন্দ পায়। ‘শরীর, শরীর, তোমার মন নাই কুসুম?’ বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি হয় যে, শরীরের বাস্তবতা বড্ড বেশি প্রকট, আর মন খানিকটা উড়ু-উড়ু ব্যাপার। সেই মন আর বিবেক বোধ কি এক হতে পারে? কিংবা বিবেক কি শুধু মঙ্গলচিন্তার সঙ্গে সম্পৃক্ত? একেবারে বিবেকবর্জিত কোনও মানুষ টিকে থাকতে পারে?

পারলে বলুনঃ কোন প্রাণী সকালে চার পায়ে, দুপুরে দুই পায়ে আর বিকালে তিন পায়ে হাটে?
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×