somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১১২

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। প্রত্যেকের ঘরে যদিও কোরআন থাকে তথাপি একটি সুন্দর বাংলা অনুবাদসহ কোরআন রাখা উচিত। এটা নিয়মিত পড়া দরকার এবং প্রয়োজনে বিষয়ভিত্তিক সূচী ধরে কোরআনের বিভিন্ন নির্দেশনা জেনে নেয়া প্রয়োজন। যিনি মুসলিম নয় তিনিও কোরআন পড়তে পারেন। কারণ কোরআন মুসলিমদের ধর্মগ্রন্থ হিসেবে নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য সেকথা কোরআনেই লেখা আছে।

২। যে, তোমার সাথে শত্রুতা করে, তাকেও ভালবাসো। যে, তোমাকে কষ্ট দেয় তার জন্যও দু'আ করো। চেয়ে দেখো- সূর্যের আলো ভালো মন্দ সকলের জন্যই অবধারিত । পাপী ও পূণ্যবান সকলের জন্যই বৃষ্টি বর্ষিত হয়।

৩। স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী বলল, একটা অন্যায় করে ফেলেছি। রাগ করবে না বল?
: তোমার ওপর কি রাগ করতে পারি? কী হয়েছে?
: ইস্ত্রি করার সময় তোমার প্যান্টের পিছনটা পুড়ে ফেলেছি।

৪। মার্কিন লেখক মার্ক টোয়েন একবার বলেছিলেন, একজন লেখাপড়া জানা মানুষ আর একজন লেখাপড়া না জানা মানুষের মধ্যে পার্থক্য কি যদি লেখাপড়া জানা মানুষটা একটা ভালো বই না পড়লেন? এখন প্রশ্ন হলো, ভালো বই কোনটা?
সাধারণ অর্থে বলা যেতে পারে, যে কোন বিষয়ের ওপর লেখা যে কোন বই-ই হতে পারে ভালো বই, যদি তাতে থাকে সে বিষয়ের নূতন কোন উদ্ঘাটন বা চিন্তা। যে কোন বইয়ের ভালো বই হবার জন্য দুটি আবশ্যক বৈশিষ্ট্য থাকতেই হবে। এগুলো হলো, নূতনত্বের পরশ এবং দৃষ্টিভঙ্গির পরিচ্ছন্নতা। মনসতাত্ত্বিকভাবে একশ পাতার কোন কঠিন বইয়ের থেকে হাজার পাতার সহজ বই পাঠকের কাছে বেশি গ্রহণযোগ্য হয়।
অনেকে বলেন, বই পড়ে আমি অনেক আনন্দ পাই! অর্থাৎ, যে-বই আনন্দদায়ী সে বই ভালো বই। কথাটা পাঠাভ্যাস তৈরির জন্য ভালো তবে তা বইয়ের ভালোত্ব বিচারের জন্য যথেষ্ট নয়। আমরা যদি বইয়ের ভিতর নিছক আনন্দ খুঁজি তবে তা নেহায়েত নির্বুদ্ধিতা হবে কারন বইয়ের জগত জানাবার ও জানবার জগত।

যদি আনন্দের কথা বলা হয় তবে আনন্দধারায় ধন্য এ ভূবনে আনন্দের উপাদান ও উপকরণ সর্বত্র ছড়ানো, শুধু তাকে খুঁজে নিতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষ্যে একটি কবিতা
আহা বীর কন্যা দেশরত্নের জন্মদিন আজ
চারিদিকে এক আকাশ আনন্দ বিরাজমান
আপনার জন্যই দেশে আজ এত উন্নয়ন
শান্তিতে নোবেল বিজয়ীদের পথের পথিক
দেশের কল্যাণে ধ্যানমগ্ন শান্তির দূত আপনি
প্রতিটা বাঙ্গালির বাতিঘর-আশার আলো
আমার আয়ুষ্কাল আপনাকে দিলাম পরম মুগ্ধতায়
হে নির্ভীক সৈনিক সাহসের প্রতীক
আপনি আছেন, থাকবেন- আমাদের হৃদয়ে
আমৃত্যু হৃদয়ে জড়ানো নাম- শেখ হাসিনা।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×