somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের দৈনিক পত্রিকা গুলো

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরী গিয়েছে অস্ট্রেলিয়া।
সুরভি গিয়েছে তার কাজিনে বাসায়। গত চারদিন ধরে আমি বাসায় একা। পুরো ঘরদুয়ার এলোমেলো। এদিকে বুয়াও আসে না। বুয়া গিয়েছে গ্রামে। তার শ্বাশুড়ি মারা গেছেন। আমার খাওয়া দাওয়ায় বেশ কষ্ট হচ্ছে। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা। গতকাল রাত সাড়ে তিনটায় ঘুমাতে গিয়েছি। মুভি দেখেছি। বই পড়েছি। ভেবেছিলাম আজ অনেকবেলা পর্যন্ত ঘুমাবো। কিন্তু ঘুম ভেঙ্গে গেছে ভোর ছয়টায়। আমাদের এলাকার হকারকে ফোন দিয়ে বললাম, আজকের সমস্ত দৈনিক পত্রিকাগুলো আমাকে দিয়ে যাও। হকার সব গুলো দৈনিক দিয়ে গেল। আমি প্রতিটা দৈনিক পত্রিকা আগ্রহ নিয়ে পড়লাম। সেই দৈনিকের নিউজ গুলো নিয়েই আজকের পোষ্ট।

বিনা মূল্যে বিদ্যুতের দাবিতে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের বিক্ষোভ। বিক্ষোভ করে লাভ নাই। সরকার ওদের কোনো কথাই মানবে না। শুধু শুধু ৫০/৬০ জন আহত হলো। পুলিশের হাতে মাইর খেলো। কবি নজরুল বিশ্ব বিদ্যালয়ের আট শিক্ষক লিফট কিনতে সুইজারল্যান্ড এবং স্পেন যাবেন। কতটা নির্বোধ লোকজন। সরকারী টাকা এই ভাবে অপচয় করা হচ্ছে! বাংলাদেশে বহু কোম্পানী আছে, লিফট বেচা কেনা করে। তাদের বললেই তারা লিফট পৌঁছে দিবে। যারা সরকারী টাকা এভাবে ফালতু কাজে খরচ করে তাদের কান ধরে পুরো ঢাকা শহর ঘুরানো উচিত। নোয়াখালি জেলার কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। নিউজটা পড়ে বেশ মন খারাপ হয়েছে। কয়েকদিন ধরেই এই কয়েদির শরীর বেশ খারাপ। তাকে কেউ হাসপাতালে নেয় নি। মৃত্যুর পর হাসপালাতে নেওয়া হয়েছে। হাসপাতালের ডাক্তার বলেছে, মইরা গেছে। হয়তো হাসপাতালে আগে নিলে কয়েদিটা বেঁচে যেত। বয়স বেশী না। মাত্র ২১ বছর।

সৌদি থেকে ১২০ জন দেশে ফিরেছে। এর আগে ১৩০ জন ফিরেছে। সৌদি থেকে তারা ফিরে ভালো করেছে। খুব বর্বর একটা দেশ। খুব অত্যাচার করে শ্রমিকদের। নারীদের কথা না হয়, না-ই বললাম। দুবাই আজ এত উন্নত কারন তারা আধুনিক হতে পেরেছে। কুসংস্কার মুক্ত হতে পেরেছে। সৌদিকে যদি আধুনিক হতে হয়, তাহলে অবশ্যই কুসংস্কার মুক্ত হতে হবে। তবে ওরা আধুনিক হতে শুরু করেছে। বরগুনায় এক মহিলার স্বামী মিখোজ। মহিলার স্বামী আজ এগারো দিন ধরে নিখোঁজ। মহিলা বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। উনি তার স্বামীকে ফিরে পেতে চান। দূর্গা পূজা নিয়ে বেশ কিছু লেখা আছে। পূজা চলছে। চারিদকে পূজামন্ডপ। পূজা মন্ডপ গুলোর আশে পাশে বেশ আনন্দময় অবস্থা বিরাজ করছে। মহাষ্টমী ও কুমারী পূজা আজ। এক পূজা মন্ডপে গিয়ে মেয়র আতিক ঢোল বাজিয়েছেন। আমাকে সুযোগ দেওয়া হলে আমি নিজেও ঢোল বাজাতাম, নাচতাম। কেরানিগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিয়েছে গ্রামবাসী। গ্রামের মানূষজন মিলে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিয়েছেন। প্রতিটা গ্রামের মানুষ যদি এরকম করতো তাহলে খুব ভালো হতো।

গাজীপুরের ভূমি কর্মকর্তা ও কর্মচারীরা ঘুষ না নিতে শপথ নিয়েছেন। আমের ভেতর থেকে পোকা বের হয়ে বলছে, ভাই ভাই আম খেতে কেমন? শালারা ঘুষ খাবেই। ঘুষ খাবার জন্য হা করে বসে থাকে। প্রতিটা সরকারী অফিসের একই চিত্র। যুগ যুগ ধরে একই রকম চলছে। মাঠ চাই। চট্রগ্রামের শিশুরা খেলাধূলা করতে পারছে না। একলোক চিঠিপত্র বিভাগে চিঠি লিখেছে। খেলার মাঠের অভাবে চট্রগ্রামের ছেলেরা খেলতে পারছে না। তাই তারা মোবাইল ফোনে আসক্ত হচ্ছে। ইত্যাদি ইত্যাদি। ১৯৩৯ সালে হিটলারকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। হিটলার অতি দুষ্টলোক। প্রতিটা মানুষ হিটলারকে ঘৃণা ভরে স্মরন করে। এবার ১১ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষনা দেওয়া হবে। তবে অনেকেই বলছেন, ট্রাম্প এবার নোবেল পাবেন। ঘটক পাখি ভাই বিজ্ঞাপন দিয়েছেন। সব ধরনের পাত্রপাত্রী তার কাছে আছে। আমি ছোটবেলা থেকেই দেখছি, পাখি ভাই বিভিন্ন পত্র পত্রিকাতে বিজ্ঞাপন দিচ্ছেন। বিজ্ঞাপন দেন ভালো ভালো পত্রিকাতে। বহু টাকা খরচ করেন। পনের বিশ বছর আগে বেইলী রোডের ভিকারুন নেছা স্কুলের সামনে বিশাল এক সাইন বোর্ড ছিল ঘটক পাখী ভাইয়ের।

নওগা হাসপাতাল থেকে এক শিশু চুরী। খুব মর্মান্তিক নিউজ। এক মহিলার বিয়ে হয়েছে দশ বছর। অথচ বাচ্চা হয় না। দশ বছর পর বাচ্চা হয়েছে। সেই বাচ্চা কে বা কারা হাসপাতাল থেকে চূরী করে নিয়ে গেছে। আজিব! আল্লাহ, বাচ্চাটাকে যেন বাচ্চার মা ফিরে পায়। বিএনপির নেতা গয়েশ্বর বলেছেন, জেলখানায় মৃত্যু হলে খালেদার ওজন বাড়বে। অন্য এক নিউজে এসেছে, খালেদার মুক্তির বিষয়টি সম্পূর্ন আদালতের এখতিয়ার। বলেছেন নাসিম। বিএনপি শেষ। তাদের কোমর পুরোপুরি ভেঙ্গে গেছে। নাসিম সাহেব কথা বলার সময় বৃষ্টির মতোন মুখ দিয়ে থু থু বের হয়। রাজনীতিবিদদের আছে শুধু চ্যাটাং চ্যাটাং কথা। সেই কথার দশ পয়সা দাম দেশবাসী দেয় না। বিটিভির 'ইত্যাদি' অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ এর একটি ছোট সাক্ষাৎকার থাকবে। ইত্যাদি হয়ে গেছে গত শুক্রবার। আমি অবশ্যই দেখিনি। আজ আবার পুনঃপ্রচার হবে। যারা দেখতে চান আজ বিটিতে আট টার খবরের পর দেখে নিবেন। দেশ উন্নয়নের মহাসড়কে, তাই আমি চাই, রাষ্ট্রপতি যেন চিকিৎসার জন্য বিদেশ না যান। দেশেই চিকিৎসা করান।

নবন দশম শ্রেনীর ত্রিকোনমিতি গানিতিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেছেন শিক্ষন বিল্লাল হোসেন। উনি নারায়নগঞ্জের সিনহা স্কুল এন্ড কলেজের শিক্ষক। সাথে উনার মোবাইল নম্বরও দেওয়া আছে। স্কুলে পড়া অবস্থায় ত্রিকোনমিতি আমি খুব কম বুঝতাম। নাম্বার যেহেতু আছে, আমি বিল্লাল স্যারকে ফোন দিলাম। স্যার মহা খুশি। আমি বললাম, স্যার স্কুলে পড়া অবস্থায় আপনাকে পেলে আমার খুব সুবিধা হতো। স্যার তার স্কুলে যাওয়ার জন্য চা খাওয়ার দাওয়াত দিয়েছেন। দেখি, সময় পেলে একদিন চা খেয়ে আসবো।Never Too Young to get on property ladder. হকার ইংরেজি পত্রিকা দিয়েছে দু'টা। যদিও ইংরেজি পত্রিকা আমি পড়ি না। তারপরও যেহেতু দিয়ে গেছে তাই চোখ বুলালাম। Tulip among Politicians. খুব ভালো সংবাদ। টিউলিপ ভালো থাকুক এই দোয়া করি। সুরভি'র ছোট ভাই এর লেখা একটা আর্টিকেল চোখে পড়লো। শালাবাবু বেশ লিখেছে- Stairway to green Dhaka

অভিনেত্রী মেহজাবিন নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করছেন। ডিটারজেন্ট পাউডারের। মেহজাবিনের বেশ কিছু নাটক দেখেছি। ভালোই লাগে তার অভিনয়। ভালো থাকুক সে। কৃষি মন্ত্রী বলেছেন, ক্যাসিনো, জুয়া, অর্থ পাচারে জড়িতরা দেশের শত্রু। টাঙ্গাইলে এক স্কুল উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। জ্বী মন্ত্রী সাহেব আপনি ঠিক বলেছেন। আপনি না বললে আমরা বুঝতে পারতাম না যে তারা দেশের শত্রু। বিক্রমপুরের এক ছেলের হাত পা ভেঙ্গে দিবে- এই কথা ফেসবুকে বলেছে এক ছেলে। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। আশা করি বিষয়টির খুব দ্রুত সমাধান হবে। পাঁচ হাজার টাকা পেলেই ঝামেলা শেষ হবে আশা করি। ছোট সমস্যা তাই পুলিশ পাঁচ হাজারের বেশি নিবে না।রাশেদ খান মেনন বরিশালে এক অনুষ্ঠানে বলেছেন, গত দশ বছরে দেশে হরিলুট হয়েছে। এখন সমাধান কি মেনন সাহেব? দশ বছর আগের কথা এখন বলছেন কেন? আগে বলেন নি কেন? এই জন্যই আপনার শাস্তি হওয়া উচিত।

দৌলতদিয়া ও পাটুরিয়া রুটে ফেরী বন্ধ। মানুষ সীমাহীণ ভোগান্তিতে পরেছে। কবে যে পদ্মা সেতুটা হবে! বিমান বন্দরে অল্প সময়ে ধনী হওয়া লোকজন ভিআইপি'র মর্যাদা পায়। মর্যাদা পাবে না কেন? তারা টাকা দিয়ে মর্যাদা কিনে নিয়েছে। পুকুরে কিভাবে মাছ চাষ করে লাভবান হওয়া যায়। একটা পত্রিকা দেখলাম বেশ বিশদ ভাবেই লিখেছে কিভাবে পুকুরে মাছ চাষ করা যায়। অবশ্য চাষকরা মাছ আমার পছন্দ না। প্রধানমন্ত্রী টেগর পুরস্কার পেয়েছেন। মানী লোক পুরস্কার তো পাবেই। এই আমিই মন্ত্রীটন্ত্রী হতে পারলে কত শত ড্রিগ্রী আর পুরস্কার পেতাম!এরশাদ এর ছেলে নির্বাচনে জয়ী হয়েছে। ফলাফল শূণ্য। মেধাহীন পুত্র কি কিছু করতে পারবে? মগবাজার-মালিবাগ ফ্লাইওভারে একটা বাতি জ্বলে না, সামান্য বৃষ্টিতে হাঁটু পানি। বাতি গুলো জ্বালানোর ব্যবস্থা নেওয়া হোক। আর বৃষ্টির পানি যেন না জমে সেই ব্যবস্থাও নেওয়া দরকার। খুলনায় ১০ বছরে সংসার ভেঙ্গেছে ১৪ হাজার। সংসার শুধু খুলনায় না দেশের প্রতিটা অঞ্চলেই ভাংছে। প্রতিদিন ভাঙ্গছে। প্রতি সপ্তাহে হাজার হাজার তালাকের ফাইল জমে।গত মাসে ৫৪ হাজার শ্রমিক বিদেশ পাড়ি দিয়েছে। বিদেশ পাড়ি না দিয়ে উপায় আছে? দেশে নাই চাকরী। আমারও শ্রমিক হয়ে হয়তো সৌদি যেতে হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"পুরুষ প্রেমিক ভালোবাসে 'তুমি'র জন্য, প্রেমিক পুরুষ ভালোবাসে 'আমি'র জন্য।"

লিখেছেন ডি এইচ তুহিন, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৯:০৮

শুধু দুটো শব্দের জায়গা বদলের সাথে সাথে অর্থ উল্টে গেল। একটু ভাবলে দেখবেন, এই ছোট্ট বাক্যটার ভেতরে আসলে লুকিয়ে আছে সম্পর্ক নিয়ে আমাদের বহুদিনের চেনা এক তেতো সত্য।

আমরা চারপাশে দুই... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

×