
একদিন বল্টু তার শিক্ষককে বলল: স্যার "নাটুরে" মানে কি??
স্যার: আজ ঠিক মনে পড়ছে না, কাল তোকে বলে দেবো। ঘরে গিয়ে তিনি সমস্ত অভিধান ঘেঁটেও "নাটুরে" শব্দটি খুঁজে পেলেন না। পরের দিন বল্টু আবার জানতে চাইলো... "নাটুরে" মানে কি স্যার??
শিক্ষক আবার কাল বলবো বলে এড়িয়ে গেল।
বল্টু রোজ রোজ একই কথা জিজ্ঞাসা করতে থাকলো।
রোজকার এই টেনশনে শিক্ষকের তো একেবারে নাজেহাল অবস্থা।
শেষে একদিন তিনি বললেনঃ ঠিক আছে, আগে তুই "নাটুরে" স্পেলিং টা বল।
বল্টু: "NATURE"
এবার তো শিক্ষকের মাথায় রক্ত উঠে গেল....তিনি প্রচন্ড রেগে বল্টুকে বললেনঃ আমাকে বোকা বানাচ্ছিস??
"নেচার" কে "নাটুরে" করে তুই আমার ল্যাজে গোবরে অবস্থা করেছিস। দাঁড়া, তোকে আজই টি.সি. দেওয়ার ব্যবস্থা করছি....।
বল্টু ঝট করে শিক্ষকের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললঃ স্যার...এত বড়ো সর্বনাশ করবেন না, নয়তো আমার...... "ফুটুরে" টাই খারাপ হয়ে যাবে।
####### _________##########________________########______________
মহান কবি কায়কোবাদ 'দেশের বাণী' শিরোনামে এই কবিতাটি লিখেছিলেন প্রায় ১০/১২ দশক পূর্বে। কিন্তু এই কবিতার প্রতিটি লাইন সোনার বাংলার জন্য আজ চিরসত্য।
কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?
এ দেশের লোক যারা,
সকলইতো গেছে মারা,
আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!
সে কথা ভাবিতে হায়
এ প্রাণ ফেটে যায়,
হৃদয় ছাপিয়ে উঠে - চোখ ভরা পানি।
কে আর বুঝিবে হায় এ দেশের বাণী!
এ দেশের লোক যত
বিলাস ব্যসনে রত
এ দেশের দুঃখ কিছু নাহি বুঝে তারা।
দেশ গেল ছারেখারে,
এ কথা বলিব কারে?
ভেবে ভেবে তবু মোর হয়ে গেছে সারা!
প্রাণভরা হাহাকার
চোখ ভরা অশ্রুধার,
এ হৃদি যে হয়ে গেছে মরুভূমি-পারা!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



