
১। মাটি থেকে ৩৫ হাজার ফুট ওপরে উঠলে তবেই বোঝা যাবে Perspective জিনিসটি কী !
২। বাংলাদেশের নদীর গুলোর মতন নৌকা গুলোরও অনেক সুন্দর সুন্দর নাম । যেমুন- ফিলচেরা (ফিলচেরা মানে হাতির মাথা), ময়ূরপংখী, বাজরা, ভুলিয়া, পানসি, খোলা, ডিঙ্গি, মাগারচেরা, জালিয়া, ডোনগা, বালাম, কোষা...ইত্যাদি ।
৩। একটা পেন্সিলের কিন্তু বাইরের কাঠ কি আকৃতির চাইতে ভেতরের শিসটাই আসল । মানুষের ক্ষেত্রেও তাই ; বাইরের চাইতে ভেতরের সৌন্দর্যটাই আসল । তোমার ভেতরে কি হচ্ছে , সেটার ব্যাপারেও লক্ষ্য রেখ ।
৪। ইসলাম সম্পর্কে জানুন, কোরআন শরিফ পড়ুন এর অর্থ বোঝার চেষ্টাকরুন,৫ ওয়াক্ত নামাজ পড়ুন, ধর্মীয় বিধান মেনে চলুন। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে সুনিশ্চিত।
৫। সহজ সরল সত্য কথা হলো- সুখ সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয়। কাজেই কারো কাছে সুখ আশা করবেন না।
৬। একটা দামী কথা বলি- সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সুখে থাকা। কারণ কোনো কিছুই প্রতিপক্ষকে এর চেয়ে বেশী উম্মাদ করে না।
৭। আওয়ামীলীগ আর বিএনপির দুই দলের সবচেয়ে প্রিয় পথ হচ্ছে সংঘাতের পথ ।সংবিধান নামক অবাস্তব একটা বইয়ের দোহাই দিয়ে নানান হাস্যকর কর্মকান্ড ! মাহাথির এর মতন একজন পেলেই আমাদের চলতো।
চাই সুন্দর দেশ।চাই সুন্দর পরিবেশ। চাই দুই বেলা দুই মুঠো ভাত খেতে।চাই সু-চিকিৎসা।সব মিলায়ে চা্ই একটি সোনার বাংলা।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



