
১। সাইফ: তুই তোর বউ'র সাথে ঝগড়া করিস ?
রিয়াজ: হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
সাইফ: বলিস কী ! তারপর ?
রিয়াজ: তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর কিছু ছুঁড়ে মারব নাহ।’
২। যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন তাকে ক্ষমা করে দাও এবং আল্লাহকে বল, হে আল্লাহ! আমি তোমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি তুমিও আমাকে ক্ষমা করে দাও।
৩। আজ সমগ্র পৃথিবীতে যত সমস্যা, অশান্তি, বিশৃংখলা এর সবকিছুই হল শুধুমাত্র মুহাম্মদ সা. এর শরীয়তকে উপেক্ষা করার ফল। এগুলো তো শুধু দুনিয়াতে বরং আখেরাতে এর চাইতে কোটি কোটি গুণ বেশি আক্ষেপ, লাঞ্ছনা ও শাস্তির মুখাপেক্ষী হতে হবে। ঐদিন সকলের বুঝে আসবে যে মুহাম্মদ সা. এর আনীত শরীয়ত ও জীবন বিধানের কী গরুত্ব!
৪। কোনো না কোনো বদ অভ্যাস নাই এমন লোক বিরল। আপনার বদ অভ্যাস নিচের কোনটি?
১) ফেইসবুকিং
২) টিভি দেখা
৩) কাউকে অন্ধভাবে ভালোবাসা
৪) ধূমপান অথবা সারারাত মোবাইলে কথা বলা
৫) পিসিতে গেইমস
৬) বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডাবাজি
৭) অধিক রাতে ঘুমিয়ে বেলা করে উঠা
৮) বদ মেজাজ
৯) চোখ-মুখ-কান গুঁজে পড়ালেখায় বূঁদ হয়ে থাকা
১০) অন্যান্য .......
৫। আইনস্টাইন : এ জগৎ থেকে বিচ্ছিন্ন কোন দৈবী সত্তায় কি আপনার আস্থা আছে?
রবীন্দ্রনাথ : বিচ্ছিন্ন নয়, মানুষের অনন্ত ব্যক্তিত্ব বিশ্বজগৎকে উপলব্ধি করে।এ বিশ্বে এমন কিছুই থাকতে পারে না যা বিশ্বমানব চেতনার অন্তর্ভুক্ত নয়। এর থেকেই বোঝা যায় যে বিশ্বের যা কিছু সত্য, তা আসলে মানবিক সত্য।
৬। ২৬৩ খ্রিষ্টপূবার্ব্দে হাসতে হাসতে মারা গিয়েছিলেন বিখ্যাত গ্রীস কবি ফিলমোন।একদিন দুপুর বেলা খাবার খেতে এসে তিনি দেখেন তার খাবার একটি গাধা খেয়ে নিচ্ছে। ঘটনাটি দেখে তার বেদম হাসি পায় এবং গলায় খাবার আটকে গিয়ে তিনি মারা যান।
৭। সিনেমাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই । ঘটনাচক্রে ছোটবেলার ছবি দেখে দুই ভাইয়ের পুন:র্মিলনী। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কন্ঠে বললেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন। আয় ভাই আমার বুকে আয়।"
বাস্তবতাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই । ঘটনাচক্রে ফেসবুকে দেওয়া ছোটবেলার প্রোফাইল পিকচার দেখে এক ভাই আরেক ভাইকে কান্নার দুটো ইমো সহ ম্যাসেজ দিলেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন আয় ভাই অনলাইনে আয় চ্যাট করি"!!!!
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



