
দৌড় দে, দৌড় দে
সময় থাকতে দৌড় দে,
মাথায় একখান গামছা বাইন্ধা
যেমনে পারস দৌড় দে।
১। অনেক বছর আগে-
খুব দূরে কোথাও বেড়াতে গিয়েছিলাম বাপ মার সাথে। বাপ মায় সারাদিন ভিসিআরে মুভি দেখায় ব্যস্ত।
যে বাগান বাড়িতে উঠেছিলাম, তার সামনেই বিশাল এক কবরস্থান। অসংখ্য কবর সেখানে। সেই কবরস্থানে ঘন্টার পর ঘন্টা বসে ছিলাম। একটুও ভয় করেনি। বরং আম পেড়ে খেয়েছি।
২। H.W Fowler বলেছেন, কেউ একজন ভালো লেখক হতে চাইলে আত্মপ্রচারের বাসনা তাকে ত্যাগ করতে হবে। তাকে চেষ্টা করতে হবে খোলাখুলি, সরল বলিষ্ঠ, সহজবোধ্য এবং অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ নয় এমন লেখা তৈরির।
৩। জ্ঞানের মধ্য দিয়েই মানুষ একমাত্র সত্যকে চিনতে পারে।
যখন তার কাছে সত্যের স্বরূপ উদ্ভাসিত হয়ে ওঠে সে আর কোনো পাপ করে না। অজ্ঞানতা থেকেই সব পাপের জন্ম। সক্রেটিসের বিখ্যাত উক্তি ছিল, Know theyself অর্থাৎ নিজেকে জানো। দর্শন শাস্ত্রের মহান পুরুষ সক্রেটিস খ্রিস্টপূর্ব ৪৬৯ অব্দে গ্রিসে জন্মগ্রহণ করেন। সংসারে অভাব-অনটন। তাই ছেলেবেলায় পড়াশোনার পরিবর্তে পাথরকাটার কাজ করতেন। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সামান্য প্রাতঃরাশ সেরে বেরিয়ে পড়তেন। খালি পা, গায়ে একটা মোটা কাপড় জড়ানো থাকত। কোনোদিন গিয়ে বসতেন নগরের কোনো দোকানে, মন্দিরের চাতালে কিংবা বন্ধুর বাড়িতে। নগরের যেখানেই লোকজনের ভিড় সেখানেই খুঁজে পাওয়া যেত সক্রেটিসকে।
৪। ধৈর্য্য বলতে কারো জন্য অপেক্ষা করার ক্ষমতাকে বোঝায় না,
ধৈর্য্য বলতে বোঝায় কারো জন্য অপেক্ষা করার সময় সুস্থ মানসিকতা ধরে রাখাকে।
৫। পার্টিতে এক লোক বসে আছে। একটু পর এক সুন্দরী মেয়ে তাকে এসে বলল, “আপনি কি নাচতে ইচ্ছুক?” লোকটি উৎফুল্ল হয়ে বলল, “অবশ্যই !!!”
।
।
।
মেয়েটির জবাব, “তাহলে চেয়ার টা একটু ছাড়েন, আমি বসব” !!!!
মেয়েরা এমনই ছলনাময়ী! আজীবন!
৬। একটা কাগজ নিন, যত বড় খুশি! এবার ওটাকে ভাজ করতে থাকুন, যত যাই করুন, সাত বারের বেশি ভাজ করতে পারবেন না!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



