
১। শ্রেষ্ঠত্ব অর্জনের আকাংখাই মানুষ কে শান্তিতে থাকতে দেয় না। এর থেকেই আসে হিংসা, লোভ, মারামারি এবং রক্তপাত। কাজেই সাধারন মানুষ হয়ে জীবন পার করাই ভালো। হানাহানি হবে না। টেনশন থাকবে না। আনন্দময় জীবন পার করা যাবে। হাজার হাজার বছর ধরে যে পদাবলি রচিত হয়ে আসছে- আরাকান থেকে চন্দ্রদ্বীপ, বরেন্দ্রভূমি থেকে কর্ণ সুবর্ণ , টেকনাফ থেকে অযোধ্যা পাহাড় তার শিকড়েত সন্ধান করুন।
২। পবিত্র বাইবেলে বলা হয়েছে পৃথিবীতে ভাল-মন্দের লড়াই সার্বজনীন। এবং ভাল-মন্দের চূড়ান্ত বিচার বা লড়াইয়ের একটা শেষ পরিণতি থাকে। আর সেই শেষ পরিণতির সময় হিসেবে ২০১২ সালের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ‘The I Ching’ নামের চীনা এক গ্রন্থেও এই বিষয়ের কথাটির উল্লেখ পাওয়া যায়।
৩। আপনার নিজেই কাজের কারণেই আপনি সুখী নন। খুব বেশি অর্থহীন মনে হচ্ছে জীবন? ভালোবাসার মানুষটির হাতে হাত রেখে হাঁটুন, দেখবেন জীবন কতোটা সুন্দর হয়ে উঠছে। সব সময় অন্যের ইচ্ছায় চলতে গেলে জীবনের ওপর বিতৃষ্ণা চলে আসাটাই স্বাভাবিক। তাই একটিবার হলেও নিজের পছন্দের কাজগুলো করুন।
৪। বিএনপি যদি ক্ষমতায় বিশ পঁচিশ বছরও থাকতো, তাহলেও তারা মেট্রোরেল বা পদ্মাসেতু করার সাহস পেত না। সেই সাহস শেখ হাসিনা দেখিয়েছেন। নিজের দলের লোককে পর্যন্ত তিনি দূর্নীতি করার কারনে গ্রেফতার করেছেন। শেখ হাসিনাকে স্যালুট।
৫। ১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিলো, একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায়, তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত দিতে হবে। শুধুমাত্র প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে। এছাড়া নয়। এমনকি তার ক্লাসের কোন মেয়ের সাথেও না।
৬। সুস্থভাবে দীর্ঘদিন বাচতে চাইলে- খেতে হবে অর্ধেক, হাটতে হবে দ্বিগুণ, হাসতে হবে তিনগুণ, ভালবাসতে হবে শর্তহীন।
৭। বঙ্গভঙ্গের সময় বিক্রমপুরবাসীর কর্মদক্ষতা সম্পর্কে ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জন বলেছিলেন, 'আমি বিক্রমপুরবাসীদের কর্মদক্ষতা সম্পর্কে বেশ অবগত আছি । এ রকম সুনিপুণ রাজকর্মচারী পৃথিবীর আর কোথাও নেই।' বিক্রমপুর সম্পর্কে লর্ড কার্জনের আরো দুটি উক্তি 'দিস পার্ট অব ইন্ডিয়া ইজ দি মোস্ট অ্যাডভান্সড রুরাল ট্র্যাঙ্ক ইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ইটস পিপল আর একসেলেন্ট' এবং 'বিক্রমপুর ইজ টু দি রেস্ট অব ইন্ডিয়া হোয়াট এডিনবরা ইজ টু দি রেস্ট অব ইউরোপ' । ১৯১৫ সালে লর্ড কারমাইকেল বিক্রমপুর ভ্রমণ করে লিখলেন, 'বিক্রমপুর অনেকটা আমার দেশ স্কটল্যান্ডের মতো ।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



