somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঢাকার পথে পথে- ১৬ (ছবি ব্লগ)

২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা শহরে জীবনটা পার করে দিচ্ছি।
জন্ম এই শহরে। মৃত্যুও মনে হয় এই শহরে হবে। মাঝে মাঝে মনে হয় এই শহরের সমস্যা গুলো আমার চেয়ে ভালো আর কেউ জানে না। মেয়র সাঈদ খোকনও জানেন না। সমস্ত শহর আমার চেনাজানা হয়ে গেছে। অলি-গলিও বাদ নেই। একসময় আমার একটা সাইকেল ছিল। বিশ বছর আগের কথা। সাইকেল নিয়ে সারা শহর ঘুরে বেড়াতাম। ক্ষুধা পেলে কিছু খেয়ে নিতাম। কি আনন্দময় সময়'ই না পার করেছি তখন। কোনো রকম চিন্তা ভাবনা ছিল না। ঘর সংসার ছিলো না। পরী ছিল না, সুরভি ছিল না। পকেটে এক শ' টাকা থাকলে নিজেকে রাজা মনে হতো। আর এখন পকেটে এক হাজার টাকা থাকলেও মনে হয়, অতি সামান্য টাকা আছে। এই টাকা দিয়ে দুই কেজি গরুর মাংসও পাবো না। এমন কি দুইটা দেশী মূরগীও পাবো না। যাই হোক, ঢাকা শহরের পথে পথে আজও ঘুরে বেড়াই। মন চাইলে দুই একটা ছবি তুলি। সেই সব ছবি আপনাদের সাথে শেয়ার করি।

১।


মগবাজার মৌচাক ফ্লাই ওভার থেকে।

২।


এই শহরে একটা বাসার বেলকনি। বাসাটা সুরভির।

৩।


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। দশনার্থীরা তাদের রোগিকে দেখতে এসেছে। বসার জায়গা না পেয়ে সিড়িতে বসে আছে।

৪।


ছবিটা ভালো করে দেখুন। স্কুলের ছেলেরা বাসের জানালায় বসে আছে। এরা বড় বেয়াদপ হয়। কোনো কথা বললে এরা শুনে না।

৫।


এক বৃষ্টির দিনে রেললাইনে বেড়াতে গিয়েছিলাম। সেদিন বৃষ্টিতে ভিজে আমি শেষ।

৬।


ছবিতে তেজগাঁ এলাকার কিছু অংশ দেখা যাচ্ছে। ছবিটা তুলেছি দশ তলা থেকে। লিফটের জন্য দাঁড়িয়ে ছিলাম, তখন।

৭।


ছবিটা ভালো করে দেখুন। বাচ্চাটা পানি নিয়ে যাচ্ছে। বাচ্চার বাবার রাস্তার ধারে চায়ের দোকান আছে। বাচ্চাটার অবশ্যই কষ্ট হচ্ছে। না আনন্দ পাচ্ছে?

৮।


একটি হাসপাতালের দৃশ্য। জুতো রাখার জায়গায় কেউ জুতা রাখছে না। লোকজনের সমস্যা কি? আসলে আমাদের দেশের লোকজন এরকমই।

৯।


গ্রেট ছয় নম্বর বাস। এই বাসে যারা উঠে নি। তারা বুঝবে ছয় নম্বর বাস কি জিনিস। রাস্তায় লম্বা জ্যাম। ছবিতে ছেলেটা আমার কাঁধে মাথা রেখে কঠিন ঘুম দিয়েছিল।

১০।


ছেলেটা বাস থামলেই বাসে উঠে পানি, জুস বিক্রি করে। ছেলেটার বয়স কত হবে? আমার ভাবতে কষ্ট লাগে, উন্নয়নের মহাসড়কে যে দেশ, সেই দেশের ৮/১০ বয়সের একটি ছেলে স্কুলে না গিয়ে বাসে-বাসে পানি বিক্রি করে।

১১।


উন্নয়নের মহাসড়কের দেশে আরেক ছেলে বাসে বাসে চিপস বিক্রি করে। এসব দেখলে আমার ভীষণ কষ্ট হয়।

১২।


বাসের ভেতর থেকেই এই ছবিটি তুলি। হাতিরঝিল।

১৩।


রাত ৯ টা। মৌচাক মার্কেটের সামনে। আমি বাসের ভেতরে ছিলাম।

১৪।


একদিন দুপুরবেলা গুলোশান-১ নম্বরে দাঁড়িয়ে ভাবছিলাম কোথায় যাবো? কার কাছে যাবো?
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×