somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

Ignorence is bliss

২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। নারী স্বাধীনতা হাস্যকর একটা ব্যাপার।
আজ থেকে ৫০ বছর আগে বা এখন নারী স্বাধীনতা কতটা তফাত হয়েছে! এখন অনেক বেশী স্বাধীন, মিলিটারিতে যাচ্ছে, হিমালয়ে উঠছে, ছেলেদের সাথে পাল্লা দিয়ে লেখাপড়া শিখছে, চাকরি করছে! তবু বুকে হাত দিয়ে কোনো মেয়ে বলতে পারবে না, সত্যি কতটা স্বাধীনতা পেয়েছে তারা। সত্য কথা হলো, ছেলেরা যতটা ছাড়বে ঠিক ততটাই জমি পাবে তারা।

২। এক বিল্ডিংএ আগুন লাগার পর সবাইকে হেলিকপ্টারে করে উদ্ধার কাজ চলছে....
হেলিকপ্টারের রশিতে দশ জন লোক ঝুলে আছেন। নয়জন সাধারণ মানুষ ও একজন নেতা। ওজন বেশি হয়ে যাওয়ায় হেলিকপ্টারের ড্রাইভার বলল...
"ওজন বেশি হয়ে গেছে একজনকে রশি ছেড় দিতে হবে" কিন্তু কেউ রশি ছাড়লো না।
তখন নেতা বলল, "ঠিক আছে আমি দেশের জন্য আমার জীবন উত্সর্গ করলাম"
এই কথা শুনে বাকি নয়জন হাত তালি দিতে গিয়ে নিচে পড়ে গেলো।

আমাদের দেশের সাধারণ মানুষ গুলোও ঐ নয়জন লোকের মত....

৩। রাত জেগে পাবলো পিকাসো, সুনীল,, রবীন্দ্রনাথ ঠাকুর, এমিলি ডিকেনসন ব্রনটি, চার্লস ডিকেন্স, পাওলো কোয়ালহো, মারিও পুজো, ভিক্টর হুগো, হেনরী রাইডার হ্যাগার্ড, মার্ক টোয়েন অথবা দস্তভয়স্কি পড়ে লাভ কি হলো?
দিনের শেষে, এই বলে নিজেকে শান্ত্বনা দিলাম- বাংলাদেশের বেশির ভাগ লোকই খুব দুঃখি। তাদের ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। ছোট্র একটা দেশ। মানুষ বেশি। অভাব আর বেকারত্ব মানুষকে হিংস্র করে তুলেছে। কিছু খারাপ মানুষ তো থাকবেই। তাদের যদি আমরা ভালো না করতে পারি- সেটা তো আমাদের'ই ব্যর্থতা।

৪। এক চোর গভীর রাতে এক বাড়িতে চুরি করতে গেলো...
আলমারি খুলতে গিয়ে দেখলো দরজার একপাশে নিচে লেখা...
"এই বাটন টিপলে আলমারি খুলে যাবে।" চোর যখনি বাটনটা টিপল...
তখনি সাইরেন বাজল... আর পুলিশ এসে চোরকে ধরে নিয়ে গেল।

চোরটা বলতে লাগলো, "দুনিয়া থেকে মনুষ্যত্ব উঠে গেছে... কাউকে বিশ্বাস করা যায় না!

৫। এদেশের মানুষ গুলো নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম। দিনদিন মানুষ গুলোকে নিয়ে আমি অত্যন্ত হতাশ বোধ করছি। রবীন্দ্রনাথ বলেছিলেন, কোনো প্রতিষ্ঠানের ওপরে তার কোনো আস্থা নেই। কিন্তু সেই মানুষ গুলোর ওপর তার আস্থা আছে, যাদের মধ্যে অন্তত তিনটি গুণ আছে।
যারা সঠিকভাবে চিন্তা করতে পারে,
মহান অনুভব যাদের চিত্তে সব সময় থাকে এবং
জগৎ ও জীবনের স্বার্থে যারা সঠিক কর্ম সম্পাদন করতে পারে।

এ তিনটি গুণ সম্বলিত মানুষ সমাজের জন্যে সম্পদ, দেশের জন্যে সম্পদ। অন্যথায় সে মানুষ নিজের জন্যে বোঝা, সমাজের জন্যে হুমকি, দেশের জন্যে ভয়ংকর চ্যালেঞ্জ। অর্থাৎ শেষ কথাটি হচ্ছে মানুষ চাই। নিজে মানুষ হলে সমাজটা মানুষ হয়, দেশও মানুষ হয়। দিনবদল হয়।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪২
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×