somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রতিবিম্ব

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে।
অবশ্য এই ঘটনা খবরের কাগজে আসবে না। রফিক সাহেব অফিস থেকে বাসায় ফেরার পথে দেখলেন এক লোক পেয়ারা বিক্রি করছে। পেয়ারা দেখেই তার মনে পড়লো নীলা পেয়ারা খুব পছন্দ করে। পেয়ারা কিনতে গিয়ে রফিক সাহেব অবাক! পেয়ারা বিক্রেতা দেখতে একেবারে তার মতোন। রফিক সাহেব অবাক হয়ে তাকিয়ে আছেন! পেয়েরা বিক্রেতা বলল, পেয়ারা নিবেন? না নিবেন না? হা করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? পেয়ারা না কিনে রফিক প্রায় দৌড় দিলেন বাসার দিকে। নীলা বলল, হাপাচ্ছো কেন? কি হয়েছে? রফিক সাহেব চুপ করে থাকলেন। একটু পরে কাজের মেয়ে হাফসা চা নিয়ে এলো। রফিক সাহেব চা নিতে গিয়ে দেখেন হাফসার চেহারা তার মতো হয়ে গেছে। আল্লাহ গো বলে চিৎকার দিয়ে উঠলেন রফিক সাহেব। হাফসার হাত থেকে চায়ের কাপ মাটিতে পড়ে গেল। দৌড়ে এলেন নীলা।

রফিক সাহেবের মাথায় পানি ঢালা হচ্ছে।
তিনি চোখ বন্ধ করে রেখেছেন। নীলা কাঁদতে কাঁদতে রফিক সাহেবের মাথায় পানি ঢালছে। নীলার ফোঁপানির শব্দ পেয়ে রফিক সাহেব বললেন, আমার তো জ্বর আসেনি, তুমি আমার মাথায় পানি দিচ্ছো কেন? আবার কাঁদছো? বোকা মেয়েছেলে নিয়ে এই এক সমস্যা। রফিক সাহেব চোখ খুলে দেখলেন নীলার মুখ বদলে গেছে। নীলার মুখের জায়গায় তিনি তার নিজের মুখ দেখতে পারছেন। এটা কি করে সম্ভব? তিনি যার দিকেই তাকাচ্ছেন, নিজেকে দেখতে পারছেন। তিনি কি পাগল হয়ে গেলেন? তাদের বংশে তো কোনো পাগল নেই। নাকি সম্পূর্নটাই তার মনের ভুল। রফিক সাহেব মনে মনে বললেন, হে আল্লাহ সহায় হও। এ আমার কেমন অসুখ দিলে? আমি নামাজ পড়ি, রোজা রাখি। দরিদ্র মানুষদের সাহায্য করি। জীবিনে কখনও অসৎ হইনি। ক্ষমা করো প্রভু। ক্ষমা করো।

পরের দিন রফিক সাহেব অফিসে গেলেন না।
চোখ বন্ধ করে বেলকনিতে চুপ করে বসে আছেন। এবং বলে দিয়েছেন তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। খাবারের জন্যও তাকে ডাকতে মানা করে দিয়েছেন। চোখ বন্ধ রেখেই তিনি ভাবতে শুরু করলেন, কেন তিনি কারো মুখের দিকে তাকালেই নিজের মুখ দেখছেন। রফিক সাহেব একজন সুখী মানুষ। চাকরি করছেন এইচ আর গ্রুপে এডমিন সেকশনে। তিন বছর প্রেম করে বিয়ে করেছেন। তার সাত বছর বয়সী একটা ছেলে আছে। ছেলের নাম সুমন। সুমন স্কুলে পড়ে। ফ্ল্যাটটি তার নিজের। গ্রামে বাবা-মাকে নিয়মিত টাকা পাঠান। প্রত্যেক শুক্রবার তিনি কাপ্তান বাজার থেকে বাজার করেন। নানান ভাবনা চিন্তা করেও রফিক সাহেব কোনো কূল কিনারা পেলেন না। তবে তিনি ঠিক করেছেন আজ ডাক্তার দেখাবেন। ডাক্তার অবশ্যই কোনো সমাধান দিতে পারবেন। এই রোগ না হয়ে যদি তিনি হঠাত অন্ধ হয়ে যেতেন তাও ভালো ছিলো।

ডাক্তার রফিক সাহের সমস্ত কথা শুনলেন।
ডাক্তার বললেন, এবার নিচের দিকে না তাকিয়ে আপনি আমার দিকে তাকান। আমার দিকে তাকিয়ে কথা বলুন। রফিক সাহেব বললেন, আপনার দিকে তাকালেই দেখা যাবে আপনার মূখ আমার মতোন হয়ে গেছে। ডাক্তার বলল, তারপরও আপনি আমার দিকে তাকান। রফিক সাহেব তাকালেন এবং ধীরে ধীরে ডাক্তারের মুখ তার মুখের মতন হয়ে গেল। রফিক সাহেব বললেন, ডাক্তার আপনার মুখ অবিকল আমার মুখের মতন হয়ে গেছে। ডাক্তার বললেন, এটা কি করে সম্ভব! আমি আমার ডাক্তারি জীবনে এরকম রোগী দেখি নি। যাই হোক, আপনি বিশ্রামে থাকুন। কোনো প্রকার চিন্তা ভাবনা করবেন না। খাবেন আর ঘুমাবেন। লুডিওমিল নামে একটা ওষুধ দিয়ে দিলাম। এটা খেলে ঘুমটা আনন্দময় হবে আশা করি। সাত দিন পর আপনি আবার আসবেন। রফিক সাহেব বাসার দিকে রওণা দিলেন। ডাক্তার তখন তার সাইক্রিয়াটিক বন্ধু স্টিভ ক্যানকে একটা মেইল পাঠালেন আমেরিকাতে। মেইলে রফিক সাহেবের সমস্যা গুলো পয়েন্ট আকারে লিখে দিলেন।

আজ এগারো তম দিন।
রফিক সাহেব সারাদিন বাসায় থাকেন। অফিসে যান না। এমন কি ঘরের কারো সাথে কথা বলেন না। কথা বলতে গেলেই তো তার দিকে তাকাতে হয়। দরজা বন্ধ করে চুপ করে বসে থাকেন। তার ছেলে সুমন এলোও তিনি কথা বলেন না। জানালা দিয়ে তাকে খাবার দেওয়া হয়। নীলা খুব কান্নাকাটি করছে। সে অসংখ্যবার জিজ্ঞেস করেছে, তোমার কি হয়েছে? রফিক সাহেব তাকে কিচ্ছু বলেন নি। রফিক সাহেব মনে করেন মেয়েদের সাথে সমস্যার কথা কম বলাই ভালো। তারা অযথা চিন্তা করবে। চিন্তা করে-করে প্রেসার বাড়াবে। কাজের মেয়ে হাফসা'র ধারনা রফিক সাহেব ভং ধরেছেন। কয়েকদিন পর এমনিতেই সব ঠিক হয়ে যাবে। একমাত্র ছেলে সুমন আছে মহা শান্তিতে। তার বাবা তাকে এখন বকাঝকা করছে না। যা ইচ্ছা তাই করতে পারছে। সন্ধ্যার সময় পড়তে বসার জন্য কেউ চাপ দিচ্ছে না। আরামসে কার্টুন দেখা যাচ্ছে।

রাত একটা।
রফিক সাহেব তার স্ত্রী নীলাকে ডাকলেন। সুমনকে ঘুম থেকে ডেকে তোলা হলো। কাজের মেয়ে হাফসাকেও ডাকা হলো। রফিক সাহেব বললেন, আমার কথা গুলো মন দিয়ে শোনো। কথার মাঝখানে কেউ কোনো কথা বলবে না। আমার এক কঠিন অসুখ হয়েছে। এই অসুখের চিকিৎসা নেই। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমার সময় শেষ। অথচ আমি কোনো পাপ করি নি। সহজ সরল জীবন যাপন করেছি। আমি জানি, যা ঘটছে সবই মহান প্রভুর ইচ্ছায় ঘটছে। তোমরা ভালো থেকো। ব্যাংকে আমার টাকা পয়সা যা আছে সব তোমার নামে লিখে দিলাম। সুমনের দিকে লক্ষ্য রেখো। বকাঝকা করো না। নীলা, সুমন, হাফসা সবাই কাঁদছে। রফিক সাহেবও কাঁদছেন।

এক সময় মসজিদে ফজরের আযান শুরু হলো। তার একটু পরে আকাশ ফর্সা হতে শুরু করলো। কিছু পাখি কিচির মিচির করতে করতে আকাশে উড়ে গেল। ঠিক তখন রফিক সাহেব মারা গেলেন।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×