somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসুন লাটভিয়া দেশটি সম্পর্কে জানি

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লাটভিয়া উত্তর ইউরোপের ছোট একটি দেশ।
রিগা বৃহত্তম শহর, প্রধান বন্দর ও রাজধানী। লাটভিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। লাটভিয়াতে ১২ হাজারের মত নদী ও প্রায় ৩ হাজার হ্রদ আছে। মাত্র ২৫% এলাকা কৃষিকাজের উপযোগী। প্রাচীনকাল থেকে বাল্টিক সাগরের তীরের দেশটি ইউরোপীয়দের জন্য ছিল বেশ অকর্ষণীয়। আয়তন বাংলাদেশের চেয়ে অর্ধেকেরও কম। ৬৪ হাজার ৫ শত ৮৯ বর্গকিলোমিটার। লোকসংখ্যা ২৩ লাখের মত। তাও আবার চার থেকে পাঁচ লাখের মত নাগরিক পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।

ছোট দেশটিতে ২০টিরও বেশি রাজনৈতিক দল রয়েছে।
রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। তাকে মনোনয়ন দেন প্রেসিডেন্ট। এক কক্ষবিশিষ্ট সংসদের সদস্য সংখ্যা ১০০। তারাও চার বছরের জন্য নির্বাচিত হন। দেশটি ২৬টি জেলায় বিভক্ত। রয়েছে সাতটি শহর। ১৯৯১ সালে দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনঃযাত্রা করে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য লাটভিয়ায় পাড়ি জমান। প্রতি বছর লাতভিয়াতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা ১০% হারে বৃদ্ধি পাচ্ছে। ভাষা লেটভীয় ও রুশ। মুদ্রার নাম লাট্স। ইউরোও চলে।

লাটভিয়ায় মাত্র হাজারখানেক মুসলমানের বাস।
ইউরোপের এই ছোট্ট দেশে মাত্র তিনজন নারী বোরকা পরিধান করতো। দেশটিতে বোরকা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে ২০১৬ সাল থেকে। (উল্লেখ্য, শুধু লাটভিয়া নয়, ২০১১ সাল থেকে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ রয়েছে।) বাংলাদেশে কোন লাটভিয়ান দুতাবাস না থাকায় ভিসা নিতে হলে আপনাক যেতে হবে চীন কিংবা জার্মান এম্বেসীতে। লাটভিয়ার জীবনযাত্রা ও পড়াশোনার খরচ কম ইউরোপের অন্য দেশের তুলনার কম। টিউশন ফি নির্ভর করে ইউনিভার্সিটি ও সাবজেক্টের উপর। তবে সে দেশে বর্তমানে বাংলাদেশের কোনো ছাত্রছাত্রী নেই।

লাটভিয়ার ৩ লক্ষ নাগরিকত্বহীন মানুষ রয়েছে।
লাটভিয়াতে প্রায় ৭০টির মত সংবাদপত্র রুশ ভাষাতে প্রকাশিত হয়। এছাড়াও আছে অনেকগুলো রুশ টেলিভিশন চ্যানেল ও বেতার কেন্দ্র। লাটভিয়ার শিক্ষাব্যবস্থার প্রায় ৩০% ছাত্রের শিক্ষার মাধ্যম রুশ ভাষা। ১৩শ শতক থেকে লাটভিয়া ক্রমান্বয়ে জার্মানি, পোল্যান্ড ও রুশদের দ্বারা শাসিত হয়। লাটভিয়াতে চারজন বাংলাদেশী কর্মরত আছেন। রাজধানীতে একটা মসজিদ আছে। তবে নামাজ পড়তে তেমন কেউ আসে না। তাছাড়া দূর থেকে দেখলে চেনার কোনো উপায় নেই মসজিদটি।

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মার্চ, ২০২৬ ভোর ৪:৫৩


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন।... ...বাকিটুকু পড়ুন

অস্থির সময়ের চোরাবালি: আধুনিক মানুষের রুগ্ণ মনস্তত্ত্ব

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা মার্চ, ২০২৬ দুপুর ২:২২

রাজধানীর ব্যস্ত সড়কে পলিথিনে মোড়ানো যুবকের কাটা হাত-পা উদ্ধারের ঘটনাটি কেবল একটি অপরাধ নয়, বরং আমাদের সময়ের এক ভয়াবহ মানসিক সংকটের দলিল। রুমমেটের কটূক্তিতে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা... ...বাকিটুকু পড়ুন

খোমেনি

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০১ লা মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৮

[


কারবালার প্রান্তর হতে ঘরে ফেরা হয় নি যে খোমেনির
তাঁকে ভোলা যাবে না
একা লড়াইয়ের মহাকাব্য লিখে গেলেন যে খোমেনি
তাঁকে ভোলা যাবে না
শহীদী মৃত্যুতেও জীবনের বীজ বুনে যান যে... ...বাকিটুকু পড়ুন

ভারতের পর আমেরিকা-ইসরাইলকেও যেভাবে আমরা শায়েস্তা করতে পারি

লিখেছেন জ্যাক স্মিথ, ০১ লা মার্চ, ২০২৬ রাত ৮:১০






ইসরাইল-আমেরিকার যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে বাংলার আকাশ বাতাস আজ দুঃখে ভরাক্রান্ত, আজ সকালে তার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত আলহামদুলিল্লাহ... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ চাই না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা মার্চ, ২০২৬ রাত ১০:৫৯

গান - Click This Link
====
তোমরা যারা দেশে দেশে
গোত্রে গোত্রে বাজাও যুদ্ধের দামামা
শোনো কি কভু মানবের আর্তনাদ
আর বুকফাটা সব কান্না

যুদ্ধ আমি চাই না চাই না
কোথাও আমি যুদ্ধ চাই না
ফিলিস্তিন আফগান... ...বাকিটুকু পড়ুন

×