somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১২২

২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ব্যক্তিত্ব জিনিসটা সবার থাকে না, কেউ কেউ ওটা নিয়েই জন্মায়। জন্মগত না হলে ব্যক্তিত্ব অর্জন করা সম্ভব নয়।

২। মানুষের ভিতরে করুনা ও নিষ্ঠুরতা দু রকমের বীজই থাকে।

৩। জুতোর পেরেক কোথায় ফোটে তা টের পায় শুধু জুতোটা যার পায়ে।

৪। 'দ্য কালার অফ প্যারাডাইজ' অসাধারন একটি মুভি।
কাহিনী টা এই রকমঃ মোহাম্মদ জন্ম অন্ধ একটি ছেলে। তার বাবার এই নিয়ে চিন্তার শেষ নেই, একমাত্র ছেলে তাও আবার অন্ধ। মা নেই মোহাম্মদের, আপন বলতে দুই বোন, বাবা আর দাদী। বাবার উপেক্ষা তাকে সবসময় কষ্ট দেয়। তার একটাই ইচ্ছা একবার যদি খোদার দেখা পায় তবে তাঁকে জিজ্ঞেস করবে কেন তাকে অন্ধ করে সৃস্টি করা হল। তার শিক্ষক বলেছে খোদা সবকিছুতে মিশে থাকেন। চোখ নেই তো কি হল হাত তো আছে তাই সে যাই কাছে পায় তাই ধরে ধরে দেখে, যদি একবার খোদার দেখা পেয়ে যায়!
মোহাম্মাদ যখন বলে "আমি অন্ধ বলে কেউ আমাকে ভালবাসেনা" এই দৃশ্য দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে।

৫। জীবনটা কখনো সরল- সোজা একটা পথের মত মনে হয়। আবার কখনোবা ভীষণ দূর্গম বলে ভ্রম হয়। এই সহজ আর কঠিন জীবনের মাঝখানে পড়ে মাঝেমাঝে টালমাটাল হয়ে যাই। ক্ষণিকের জন্য অর্থহীন হয়ে যায় সব, আবার ফিরে পাই নিজেকে। সুখ-দুঃখ, পাওয়া- না পাওয়ার নামইতো জীবন।

৬। 'মা-বাবার পায়ের স্যান্ডেল যখন সন্তানের পায়ে সমান হয় তখন অধিকার ও কর্তব্য বরাবর হয়ে যায়।' আর অধিকার ও কর্তব্য যদি কোন এক পক্ষ ছেড়ে দেয়, তবে অন্যপক্ষেরও উচিত তাকে মুক্তি দিয়ে দেয়া। ভালো থাকুক জগতের সকল সন্তান ও সকল মা-বাবা।

৭। রাজাকারের তালিকা প্রয়োজন নাই, মুক্তিযোদ্ধা তালিকা প্রয়োজন নাই ।
আওয়ামীলীগ শুদ্ধ হলে সকল সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে।

৮। এক একজন মানুষ এক একরকম ভাবে। তবে প্রত্যেকেই, মনে হয়, একটা জায়গায় একই রকম ভাবে। তা হল, দেশভাগ না হলেই ভাল হত।
দেশভাগ, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে বিশাল একটা উপন্যাস লেখা শুরু করেছি। তাই আপনাদের সকলের দোয়াপ্রার্থী।
দেশভাগ, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ- ইতিহাসের বিপুল সমুদ্রের মধ্যে নেমে পড়লে পথভ্রান্ত হবার সমূহ সম্ভাবনা। তবুও পথ খুঁজে যেতে হবে ...
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×