
আসসালামু আলাইকুম।
শুভ সকাল। সবাই কেমন আছেন? জানি, অবশ্যই ভালো আছেন। গতকাল অনুষ্ঠানে না যেতে পেরে আমার ভীষন মন খারাপ হয়েছে। এমন সুযোগ সব সময় আসে না। বছরে একবারই আসে। সমস্ত ব্লগারগন একসাথে! ভাবতেই অবাক লাগে! আনন্দ হয়। তা-ও মিস করে ফেললাম। এই দুঃখ আমাকে দীর্ঘদিন কুঁড়ে কুঁড়ে খাবে। যন্ত্রনা দিবে। যাই হোক, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আমি জানি আপনাদের সাথে দেখা হবে। কবি বলেছেন, দেরী হোক, যায়নি সময়।
পীর ও মুরিদের গল্প।
বর্তমান যুগে পীর, মুরিদ এবং মাজার হান্ড্রেড পার্সেন্ট বোগাস। ভন্ড। ছোট্র একটা গল্প বলছি। একবার এক পীর তার এক মুরিদকে একটা গাধা উপহার দিলেন। মুরিদ তো গাধা পেয়ে মহা খুশি। মুরিদ খুব যত্ন সহকারে গাধাটিকে পালতে লাগলে।
কিন্তু একদিন বাজার থেকে আসার পথে গাধাটি হঠাত মারা গেলো। মুরিদ তো চিন্তায় পড়ে গেলেন, এটা তার ওস্তাদের গাধা, এভাবে রাখলে গন্ধে মানুষের কষ্ট হবে। তাই তিনি গাধাটিকে কবর দিয়ে এর পাশে বসে কাঁদতে লাগলেন। কবরের পাশ দিয়ে যেই যায় লোকটিকে কাঁদতে দেখে টাকা দেয়। তখনি মুরিদের মাথায় এক বুদ্ধি এলো সে কবরটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দিলো আর একটা সাইনবোর্ড ঝুলালো এবং তাতে লিখলো গাধা শাহ বাবার গরম মাজার।
অল্প কিছু দিনে মধ্যেই মাজার বেশ জমজমাট হয়ে গেলো।
হাজার হাজার মুরিদের আর্বিভাব ঘটলো। নতুন মাজারের কথা একদিন তার পীর জানতে পারলো এবং তাকে ডেকে পাঠাল। হাজার হোক, পীরের কাছে তো আর মিথ্যা বলা যায় না। তাই তিনি সব খুলে বললেন। এই ঘটনা শুনে তার পীর বললো চিন্তা করিস না, তোর ওখানে যার মাজার, আমার এখানে তার মায়ের মাজার।
২০১৯ সাল চলে যাচ্ছে!
যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি,
তবে দোষ আপনার'ই।
এসে ক্ষমা চেয়ে নিবেন।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



