
১। আল্লাহ সব প্রানীকে তার আত্মরক্ষার জন্য একটা হাতিয়ার দিয়েছেন......যেমন: - হরিণকে দিয়েছেন শিং, বাঘকে দিয়েছেন দ্রুত গতি আর মানুষদের মধ্যে ছেলেদের যেমন দিয়েছেন পেশী/বাহু বল, তেমনি মেয়েদের দিয়েছেন সুন্দর একটি হাসি...!!! এই হাসি দিয়ে তারা অনেক বড় অপরাধ করেও পার পেয়ে যায়... হাসি মেয়েদের ভুল থেকে বাঁচার অন্যতম একটি গোপন হাতিয়ার।
২। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে। দেশের কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো। চুপ করে থাকলে হবে না।
৩। ইদানিং লোকজন খুব বেশি কবিতা লিখছে।
আর আমি খুব বেশি বিরক্ত হচ্ছি। সেই সব কবিতা অতি অখাদ্য। বড় বড় কবিতা। কবিতা'য় গভীরতা তৈরি করতে গিয়ে কঠিন সব শব্দ ব্যবহার করছে। যার যা মন চায়- তাই'ই লিখছে। কবিতা ছাড়া কি লেখার আর কিছু নেই? লেখার বিষয়ের তো অভাব নেই। কি বালছাল লিখে মেজাজ খারাপ হয়ে যায়। সস্তা কবিদের কলম গুলো ভেঙ্গে যাক। আমি আপনাদের কবিতা পড়ি না।
আমি একজন শিক্ষক এর সাথে এই সব সস্তা কবিদের নিয়ে- আলোচনা করলাম।
শিক্ষক বললেন, তারা কবিতা লিখছেন- ভালো কথা। তারা তো কারো কোনো ক্ষতি করছে না। সস্তা কবিতা লিখতে লিখতে একদিন তারা মহান সব কবিতা লিখে ফেলবেন। তারা তো জঙ্গী হচ্ছে না, মাদক বিক্রি করছে না। তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা-সব কবিতায় ঢেলে দিচ্ছে। তাদেরকে সম্মান করা উচিত। ভালোবাসা উচিত।
স্যারের কথা আমার মনে ধরেছে।
৪। আমাদের বুদ্ধির সঙ্গে আমাদের আনন্দের সম্বন্ধটি একটু অদ্ভুত। যা আমরা একেবারেই বুঝি না তাতে আমরা আনন্দ পাই না; যা আমরা সম্পূর্ণরুপে বুঝে ফেলি তাতেও আমরা আনন্দ পাই না।
৫।

বিবর্তন বৃক্ষের অনেক ছবিই দেখেছি। এই ছবিটিকে আমি সেগুলোর মধ্যে সবার উপরে রাখবো। তবে এটাও বলে রাখি, সমস্ত বিবর্তন প্রক্রিয়াটাকে একটি ছবিতে তুলে ধরা কখনোই সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



