somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

একটু হেসে নিন

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। জঙ্গলে এক শিকারী এক বাঘের মুখোমুখি, এদিকে বন্দুকে গুলি শেষ! তখন ছোটবেলার গল্প মনে করে শিকারী নিঃশ্বাস বন্ধ করে মরার ভান করে পড়ে রইলেন।
বাঘ এলো, শুঁকলো, তারপর জোড়ে থাপ্পড় দিয়ে বলল 'এসব পায়তারা ভাল্লুকের সাথে মারবি'!

২। শিক্ষকঃ একটা বাঘ যদি তোমার শাশুড়ি ও বউকে একই সময়ে আক্রমন করে, তাহলে তুমি কাকে বাঁচাবে?
পল্টুঃ অবশ্যই বাঘটাকে, কারণ ওরা সংখ্যায় বড্ড কম!

৩। স্ত্রী: আমি যদি হারিয়ে যাই, তাহলে তুমি কী করবে?
স্বামী: পত্রিকায় বিজ্ঞাপন দেবো!
স্ত্রী: কী লিখবে?
স্বামী: যে পাবে তার!

৪। স্বামীর মৃত্যুর কয়দিন পরেই এক মহিলা তার দেবরকে বিয়ে করে ফেললেন। তার বান্ধবীদের অনেকেই ব্যাপারটা মনঃক্ষুন্ন হলো। একদিন মহিলার বাড়িতে বাড়িতে এসে তার বান্ধবীরা লক্ষ করল, শোবার ঘরের দেওয়ালে তার মৃত স্বামীর বিশাল একটা ছবি টানানো।
সবাই খুব খুশি হলো ছবি দেখে। এদের মধ্যে একজন মহিলার স্বামীকে চিনত না।
ছবি দেখে তাই সে জানতে চাইল, ছবিটা কার?
মহিলা বললেন, আমার ভাশুরের। কয়েকদিন আগে মারা গেছেন!

৫। এক পাগল কুয়ার ধারে দাঁড়িয়ে খুব হাসছে আর চিৎকার করছে পাঁচ পাঁচ পাঁচ...
পথিক: কৌতুহলী হয়ে কি ভাই শুধু পাঁচ পাঁচ বলছেন কেন? আসলে কি হয়েছে?
পাগল: এইতো এখানে আসুন বলছি। ভদ্র লোকটি কুয়ার কাছে আসতেই ভদ্রলোককে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আবার চিৎকার করতে লাগলো ছয় ছয় ছয়।

৬। করিম সাহেব একবার গাড়ি চালিয়ে যাওয়ার পথে দেখলেন, এক লোক রাস্তার পাশের মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে।
করিম : কী ব্যাপার? ঘাস খাচ্ছো কেন?
লোক : স্যার, আমি তিন দিন ধরে কিছু খাইনি।
করিম : ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো।
লোক : স্যার, আমার সঙ্গে আমার স্ত্রীও আছে।
করিম : তাকেও সঙ্গে নাও।
লোক : স্যার, আমার সঙ্গে আমার তিন ছেলেমেয়েও আছে।
করিম : তাদেরও সঙ্গে নাও।
লোক : স্যার, আপনার অশেষ দয়া! কিন্তু এতজনকে নিয়ে আপনার সমস্যা হবে না তো?
করিম : নাহ। আমার বাগানের ঘাসগুলোও বেশ বড় হয়ে উঠেছে!

৭। চাচা হুজুর। কিন্তু তার ভাগ্নেটা একদম নামাজ পড়ে না। চাচা ভাগ্নেকে অনেক বুঝালেন। কিছুতেই কাজ হলোনা। শেষমেষ চাচা ভাগ্নেকে বললেন।
: তুই এখন থেকে নামাজ পড়লে তোকে ৫টাকা করে দেব।
ভাগ্নেতো কথা শুনে মহা খুশি। সে খুশিমনে নামাজ পড়তে গেল। নামাজ পড়ে এসে চাচাকে বললো,
: চাচা, নামাজ পড়ে এসেছি। এবার টাকা দাও।
: কিসের টাকা? তু্ই নামাজ পড়ছিস নেকী পাইছিস। তোকে আবার টাকা দেব কেন?
: চাচা, আমি জানতাম তুমি এইরকম করবা। আমিও কম যাইনা। আমি নামাজ ঠিক-ই পড়ছি। কিন্তু ওজু করি নাই।

কত নম্বর কৌতুকটি বেশি ভালো লেগেছে? আপনাদের কি কিছুটা হাসি পেয়েছে?
হাসির কিছু উপকারী দিক তুলে ধরা হলো-

* এটি মানব ক্ষমতার উৎকর্ষতা বাড়ায়। দেহে আড্রেনালিনের ক্ষরণ মাত্রা বাড়িয়ে দেয় আর মস্তিষ্কের বৈদ্যুতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে।
* হাসি মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায় এবং দেহের হরমোন কর্টিসোলের ক্ষরণ মাত্রা কমিয়ে দেয়। ফলে মানবদেহে শুভ প্রভাব দেখা দেয়।
* হাসি শরীরের ব্যথা কমাতে সাহায্য করে।
* হাসি একাকিত্ব কমায়।
* হাসি আমাদের মধ্যে সৃজনশীলতা বাড়ায়। হাসিমুখ নিয়ে অনেক কঠিন কাজও সহজে সম্পাদন করা যায়।
* হাসি মন-মানসিকতায় দারুণ সুফলদায়ক প্রভাব ফেলে।
হাসিমুখ সবারই ভালো লাগে। তাই সব সময় মুখ গোমড়া করে না থেকে হাসিমুখে থাকার চেষ্টা করা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন বুনাচ্ছো

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:১৫


উম্মুখ চোখে কি দেখো
উম্মাদ মনে কিছু ভাবো
তোমার স্বার্থপরা ছাড়ো
দেখো সোনালি অতীত
কিংবা সম্প্রীতির অভয়
মাঠ-বলো বিচার করবে
বিবেকের কাঠগড়া দাঁড়িয়ে
স্বপ্ন বুনাচ্ছো বেশ ভালই;
ভাল কাজের প্রতিপক্ষ করো
কিন্তু রক্তাক্ত লাশ আর নয়;

২৫-৬-২৬
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×