somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১২৯

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আর মাত্র ৪ দিন পর বইমেলা শুরু।
সব প্রকাশনীতে উৎসবের আমেজ। বাংলাদেশে যত মেলা হয়- তার মধ্যে বই মেলা'ই বেষ্ট।
গতবার বই মেলায় বৃষ্টির কারনে প্রকাশক'রা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল।

২। প্রায়ই চমকে দিতে পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান ঘুরছেন রিকশা ভ্যানে করে। নিজে রান্না করেন। ক্রিকেটার সাকবকে পাঠান। এক কথায় ব্যাপারটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী।

৩। বারট্রান্ড রাসেল বলেছেন, ‘সংসারে জ্বালা-যন্ত্রণা এড়ানোর প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, ভাবযন্ত্রণা এড়ানোর ক্ষমতা তার ততই বেশি হয়।’

৪। আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে এমন অনেক ব্যক্তি আছেন, যারা সারাবছরে একটি বইও পড়েন না। নিজের যে বইটি পড়তে ভাল লেগেছে, অন্যকেও সেই বই পড়তে উৎসাহ দিন। পছন্দের বই নিয়ে অন্যদের সাথে আলোচনা করুন। বই পড়ার আনন্দ ভাগাভাগি করা বই পড়ার চেয়ে আরো বেশি আনন্দদায়ক।
আর চার দিন পর বইমেলা শুরু হচ্ছে, সবাই মেলায় যান এবং দুই হাত ভরতি করে বই কিনুন।

৫। একটি কাক আরেকটি কাকের মুখের খাবার কেড়ে নেয়ার জন্য যতরকম ধূর্ততার আশ্রয় নিয়ে থাকে, একজন কবি আরেকজন কবির প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেয়ার জন্য তাঁর চাইতে কিছু কম করে না।
-আহমদ ছফা

৬। ঢাকা শহরে তরুন-তরুনীদের গোপনে দেখা করে মুখোমুখি বসে কিছুক্ষন হৃদয়-বিনিময় করার জন্য জায়গা খুব কম। মানুষের দাপাদাপিতে সব নিরব স্থান কলরবে ভরে উঠেছে। লেকের পাড়ে বা পার্কে সন্ধ্যার পর অন্ধকারে ব্যাকুল তরুন-তরুনীরা কোনও রকমে এখানে সেখানে জায়গা খুঁজে পেলেও, একটুও সুস্থির হয়ে বসবার উপায় নেই। একজন আর একজনের হাতটা ধরেছে কি ধরেনি অমনি কোথা থেকে যেনো চলে আসবে কোনও ভিক্ষুক। প্রেম করতে গেলেও সাথে রাখতে হয় অনেক ভাংতি টাকা। একজন ভিক্ষুক টাকা পেয়ে চলে গেলেই আর একজন আসবে সাথে সাথে। তারপর আসবে নানান ধরনের ফেরিওয়ালা। বাদাম, চকোলেট, আইসক্রীম এমনকি ফুলও কিনতে হবে, না কিনলে ওরা ঘনিষ্ঠ জড়াজড়ির সুযোগ দেবে না। আজিব !!!

৭। হে ঈশ্বর আর কতদিন বোবা আর অন্ধ হয়ে থাকবে । আমি ক্ষেপে গেলে কিন্তু আইন নিজের হাতে তুলে নিবো । তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবা না ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×