অনুগল্প থেকে কবিতা
২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীলক্ষেত মোড়ে হঠাৎ নীলার সাথে দেখা হয়ে গেল
যদিও আমি তার চোখের আড়াল হতে চেয়েছিলাম
নীলা চিৎকার করে ডাকলো, শাহেদ! এই শাহেদ!
বলল, চল! চল! আজ তোমাকে বাসায় যেতেই হবে
খুব ব্যস্ততা দেখিয়ে বললাম, মতিঝিলে কাজ আছে।
সত্যিই কাজ আছে আজ, ঠিক বারোটায় ইন্টারভিউ
মস্ত বড় কোম্পানীর সিইও দেখা করতে বলেছেন-
তার কাছে তিন চারটা চাকরী কোনো ব্যাপারই না
যদিও এরকম গালগল্প আমি আর বিশ্বাস করি না
তবু কেউ দেখা করতে বললে, হাসিমুখে দেখা করি
কেউ যদি মধ্যদুপুরে ফার্মগেট ওভার ব্রীজের নিচে
একশ' ডিগবাজি খেলে চাকরী হবে- তাতেও রাজী।
রাস্তায় হাঁটার সময় আমার সিগারেট ধরাতে ইচ্ছা করে
মিথ্যা বলতে কখনও খারাপ লাগে না, দীর্ঘদিনের অভ্যাস
কাউকে আনন্দ দিতে অনায়াসে একলক্ষ মিথ্যা বলতে পারি
বড় বড় অপরাধ করতে ইচ্ছা করে খুব, ভয়ঙ্কর সব অপরাধ
একজীবনে একজন মানুষ খুব বেশি কিছু তো চায় না কখনো।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন