somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

চলছে সিটি করপোরেশন নির্বাচন, সাধারন মানুষ যা ভাবছেন

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। যে পরীক্ষার ফলাফল আগে থেকে নির্ধারিত, সেটার জন্য প্রশ্নপত্র ছাপিয়ে, কেন্দ্র প্রস্তুত করে লোকজনকে ডেকে আনা মশকরা তো বটেই, বিপুল অর্থেরও অপচয়। অবশ্য কাড়ি কাড়ি টাকা করবে কি!

২। আজ যারা ঢাকার মেয়র নির্বাচিত হবেন, তাদের কাছে একটাই চাওয়া, সমগ্র ঢাকার সাইনবোর্ডগুলো যেন শুদ্ধ বাংলায় মুদ্রিত হয়। ভাষার মাসে এটাই হোক আমার মতো নাগরিকদের দাবি। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। জয় বাংলা।

৩। গতকাল স্বপ্নে এক প্রবীণ হিতৈষী বলে গেছেন-- সময়, স্রোত ও ভোট কারো জন্য অপেক্ষা করেনা!

৪। ভোটের প্রতি দেশবাসীর হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে আরও বহু বছর লাগবে!!!

৫। আমার ভোট আমি দিসি। যাকে খুশি তাকে দিসি। উৎসবমুখরে দিসি। ভোট একটি অধিকার। ইট ইজ মাই রাইট।

৬।



৭। 'কে কত বড় আওয়ামী লীগার' এটা প্রমাণের এক জঘন্য খেলায় মেতেছে পাবলিক। এই আমজনতা আবার সুযোগ বুঝে কেটে পড়বে!

৮। নির্বাচনের পিছনে এত টাকা ব্যয় না করে রাতজাগা পাহারাদার ছাত্রলীগের জন্য খাবার ও বিনোদনের সুব্যবস্থা করলে সরকার ও জনগণ উভয়েই উপকৃত হতো।

৯। প্রিয় রাজধানীবাসী, চলেন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসি।
যদিও মেয়র হিসেবে একজনকেও যোগ্য মনে হয় নাই আমার। এদের প্রচারণায় দৃঢ় ও কার্যকরী কিছু চোখে পড়ে নাই। তেমন কোন স্বপ্নও দেখিনি নতুন করে, পুরাতণ সমস্যা সমাধানে টেকসই পথও তাঁরা দেখাতে পারেননি। আগের দিনগুলোর মতোই রাজধানীতে নাগরিক জীবন চলতে থাকবে জানি, স্বস্তি বা শান্তি কোনটাই স্বাধীন বাংলাদেশের স্বপ্নের মতো হবে না। তবু ভোট দিই চলেন।

১০। ভোটারদের ভোটের প্রতি কোন আকর্ষণ নাই। নগরে মেয়র থাকলেই কি, আর না থাকলেই বা কি ! ভোটের নামে মাইক বাজিয়ে, হট্টগোল করে, বিশৃ্ঙ্খলা ঘটিয়ে, টাকার পাহাড় খরচ করে, জনগণের জীবন অতিষ্ট করে যে প্রচারণা করলেন, আপনাদের ঘাটতি নিশ্চয় বুঝতে পারছেন ! আপনাকে ভোট দেয়া তো দুর, ভোট দিতে কেন্দ্রেই যাচ্ছে না ভোটাররা ! গরু, ছাগল নির্বাচন করলেও একজন জেতে ! আপনাদেরও একজন জিতবে স্বাভাবিক নিয়মে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটাররা আসলে আপনাদের চায় না। জনগণই নির্বাচন বয়কট করে ফেলেছে এমন অবস্থা ! অথচ দুদিন পরই ক্ষমতার বলয়ে ঢুকে বড়সড় বুলি ঝাড়বেন নিশ্চিত।

১১। ভাষার মাসের প্রথম দিন, ডেইজি আপায় ভোট দিন। যে যে ওয়ার্ডে আছেন লাটিম মার্কায় ভোট দিন। ডেইজি আপার প্রতি সমর্থন ব্যক্ত করুন।

১২। জাতি রিজভী আহমেদের লিখিত বিবৃতি শোনার অপেক্ষায়- "রাতেই ভোট দেয়া হয়েছে, বিএনপি এজেন্টদের বের করে দেয়া হয়েছে,এই কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন অসম্ভব।"
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×