
১। কাগজে-কলমে গণতন্ত্র শাসনে-শোষণে স্বৈরতন্ত্র এই হল বাংলার রাজনীতির মূল মন্ত্র।
২। ভোট দেওয়া বাধ্যতামূলক করে আইন হোক।
৩। জীবনে এখন পর্যন্ত সেরা অভিজ্ঞতা হয়ে রইল এবারের নির্বাচন। কোনো গাঞ্জাম নেই, মারামারি নেই। ভোটাররা নিরিবিলি পরিবেশে ভোট দিয়েছেন, এমনকি অভিযোগ যা আছে, তাও পাত্তা পাওয়ার মতো নয়।
৪। নির্বাচন ব্যবস্থা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে যার জন্য দায়ি বর্তমান নির্বাচনের আগের রাতের ভোট চুর সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন...
৫। ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রদান করলাম। পদ্ধতিটা দারুন লেগেছে। আশাকরি মুক্তিযুদ্ধের পক্ষের একজন নগর অভিভাবক পাবো।
৬। যেই পাশ করবেন ভাই ধুলোবালি, ময়লা আবর্জনা, কফ থুথুমুক্ত পথঘাট চাই । না হয় আমার মতো শ্বাসকষ্ট আছে যাদের তারা বাঁচবেনা । খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হতে ইচ্ছে করেনা । নিঃশ্বাস নেবার মতো একটা রাস্তা নাই...
৭। পাদটীকা : কেবলমাত্র গণমাধ্যম সামলাও!
৮। অতিরিক্ত আঙ্গুলের ব্যবহারের জন্য আজ আঙ্গুলের ছাপ মিলছেনা, কিএক্টাবস্তা।
৯। নির্বাচন তো শেষ! পোস্টার সরাচ্ছে না কেন!
১০। এত মানুষের অভিশাপ সয্য করতে পারবে তো এই সরকার।
১১। ১০০ বছরের মধ্যে সেরা নির্বাচন: আ'লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ।
১২। জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা ব্যয়ে অভিনীত রাষ্ট্রীয় রঙ্গ নাট্যের নাম ভোট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






