somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

নব নির্বাচিত দুই মেয়রের কাছে শহরের মানুষ যা চায়

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জনাব আতিক এবং তাপস সাহেব।
আপনাদের অভিনন্দন জানাই। শহরবাসীদের পক্ষ থেকে সালাম গ্রহন করুন। আপনারা কঠিক এক দায়িত্ব নিয়েছেন। এই শহরকে মানুষ করা খুব কঠিন কাজ। কারন এই শহরের মানুষ গুলো ভালো না। এরা বিরাট বদ। অতি দুষ্ট। এরা কোনো নিয়ম কানুন মানে না। নিয়ম কানুন না মানাটাকেই এরা আধুনিকতা মনে করে। ফ্যাশন মনে করে। এজন্য তারা গর্বিত। অথচ লজ্জিত হওয়ার কথা ছিলো। এই শহরে যত সমস্যা তার জন্য এই শহরের মানুষ গুলোই দায়ী। এই অতি দুষ্টলোকদের লাইনে আনা অনেক কঠিন কাজ। আমার শিক্ষক বলতেন বাবা'রা লাইনে থাকিস। শহরের লোকজন লাইনে নেই তাই আজ শহরের এই অবস্থা। নেতা-নেত্রী, এমপি, মেয়র, মন্ত্রী-আমলারা তথা নামিদামি সকলেই তিলোত্তমা ঢাকা গড়ার কথা বলেন। কিন্তু কেউই আজ পর্যন্ত তা পারেন নি। পুরো ঢাকা শহরটা যেন একটা আবর্জনার স্তূপ। অতীতে অনেকেই বড় বড় কথা বলেছেন। কিন্তু তারা কিছুই করতে পারেন নি। আপনারা কিছু করে দেখান। আল্লাহর দোহাই লাগে কিছু করে দেখান। এ শহরে দম বন্ধ হয়ে আসে। আমাদের সুস্থ ও শান্তিতে বাঁচতে দেন।

গনপরিবহন গুলো খুব করুন অবস্থা।
বাসে উঠতে এবং নামতে জীবন শেষ হয়ে যায়। দৌড়ে দৌড়ে বাসে উঠতে হয় এবং চলন্ত বাস থেকে লাফিয়ে নামতে হয়। নিদ্দিষ্ট স্থানে বাস কখনই থামে না। কারন বাসওয়ালারা খুব বেয়াদপ। এরা কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। প্রতিটা দিন লক্ষ লক্ষ মানুষকে বাসে উঠতে হয়। সীমাহীন কষ্ট তাদের। বাসে সিট পাওয়া তো দূরের কথা পা রাখার জায়গা পর্যন্ত থাকে না। ভাড়া নিয়েও রোজ ঝামেলা হয়। গনপরিবহনের সমস্যার শেষ নেই। আপনারা অবশ্যই এদিকে নজর দিবেন। সিএনজি ওয়ালারা মিটারে যায় না। এদের জন্যও ব্যবস্থা নিবেন। বাইকওয়ালারা সবচেয়ে বেশি বেয়াদপ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। ময়লা ও ড্রেন পরিষ্কার করার কাজটি নিয়মিতভাবে হচ্ছে না। কেন হচ্ছে না? পুরান ঢাকার অবস্থা আরো খারাপ। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ ইত্যাদি বন্ধ করতে হবে। রাস্তা দখলমুক্ত ও হকারমুক্ত করতে কি আপনারা পারবেন? অতীতে কিন্তু কেউ পারে নি। আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের গালি দিবে।

সিটি করপোরেশনের ইনকামের অভাব নেই।
এই শহরে আপনাদের অনেক কমিউনিটি সেন্টার আছে, রাস্তার সাইন বোর্ড, বিল বোর্ড, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে পাবলিক টয়লেট ইত্যাদি থেকেও আপনাদের অনেক ইনকাম। ইনকাম করা টাকা গুলো দিয়ে শহরের কল্যানে কাজে লাগান। আপনাদের ডিপার্টমেন্টে একটা টাকাও যেন দূর্নীতি না হয়। আপনাদের প্রতিষ্ঠান গুলোতে যারা দূর্নীতি করবে তাদের কান ধরে বের করে দিবেন। সৎ ইচ্ছা থাকলে ভালো-ভালো কাজ করা যায়। আপনারা ভালো কাজ করে দেখিয়ে দিন। শহরের মানুষকে আপনারা কথা দিয়েছেন। যে কারনেই হোক- যারা ভোট দিতে যায়নি, আপনারা ভালো কাজ করে তাদের দেখিয়ে দিন। আপনাদের ভালো কাজ অদৃশ্য ভাবে তাদের মুখে চপেটাঘাত করবে। এই শহরের কেউ নিয়ম মানে না। পরিবার থেকেও হয়তো নিয়ম মানান শিক্ষা দেওয়া হয় না। ফুটপাতে গাড়ি আর বাইক পাকিং করে রাখে। তাদের কিছু বলতে গেলে, তারা বলে জানিস আমি কে? আমি অমুক। অমুক। ক্ষমতার দাপটের কাছে আইন অসহায়। এই শহরের মানুষদের আইন মানতে বাধ্য করুন।

আপনারা শুধু আরাম করে চেয়ারে বসে থাকবেন না।
শহরের প্রতিটা অলিতে গলিতে হুটহাট চলে যাবেন। নিজের চোখে সমস্যা গুলো দেখবেন। তারপর সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন। প্রচুর পরিশ্রম আপনাদের করতে হবে। অন্য কোনো উপায় নেই। যেহেতু দায়িত্ব নিয়েছেন অবশ্যই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। গত দশ বা বিশ বছর আগেও ফুটপাত দখল ছিলো আজও তাই। কেউ পারে নাই। আপনারা কি পারবেন? আপনারা নিশ্চয়ই জানেন ফুটপাত থেকে ইনকাম হয় কোটি কোটি টাকা। এই টাকা পুলিশ পায়। পুলিশদের ঘুষ খাওয়া কি আপনারা বন্ধ করতে পারবেন? এই দেশে ভালো কাজ করাও অনেক মুশকিল। মেয়রগণ দয়া করে কঠোর হস্তে কর্ম পরিচালনা করুন। তাহলেই দুই তিন বছরের মধ্যেই রাজধানী ঢাকার চেহারা পাল্টে যাবে। আপনাদের জনপ্রিয়তা হবে আকাশছোঁয়া। শহরের গুলিস্তান, গাবতলি, কমলাপুর, সায়েদাবাদ, মহাখালীসহ আর যতো বাস টার্মিনাল আছে এবং সদরঘাট ইত্যাদি এলাকায় ভয়াবহ অবস্থা। এসব এলাকায় নানান রকম সমস্যাসহ রয়েছে চোর ছিনতাইকারী আর পকেটমার। শহরের মানুষভালো থাকতে চায়। নিরাপদে থাকতে চায়।

এই শহরে কোথাও নিরাপদ খাদ্য নেই।
বাজারে নকল পন্য। ওজনে কম দেয়। মহিষের মাংসকে গরুর মাংস বলে চালায়। ভেড়ার মাংসকে ছাগলের মাংস বলে চালায়। এই শহর এখন হয়ে গেছে দুষ্ট লোকদের শহর। ভন্ডদের শহর। খাবার হোটেল গুলো ভয়াবহ নোংরা। খাবারের মান ভালো না। রাস্তাঘাটে এবং রেস্টুরেন্ট গুলোতে খাবার মান অতি জঘন্য। দাম নিচ্ছে দুই তিন গুন বেশি- এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। কর্মের খাতিরে যাদের সারাদিন বাইরে থাকতে হয় তারা বাধ্য হয়ে এসব অস্বাস্থ্যকর খাবার খায়। এই শহর থেকে দালাল দূর করতে কি পারবেন? প্রতিটা সরকারী অফিসে এবং হাসপাতালে দালাল দিয়ে ভরা। এদের একদম নির্মূল করতে হবে। প্রচন্ড নোংরা এই শহর। কঠিন-কঠিন আইন করুন। এবং এমন পরিস্থিতি করুন এই দুষ্ট জনগন যেন আইন মানতে বাধ্য হয়। পুলিশকে পঞ্চাশ টাকা দিয়ে যেন পার না পাওয়া যায়। প্রতিটি জেলা, উপজেলার ডিসি, এসপি, এমপি, সচিব তাঁদের পরিবার কোথায় থাকে? ঢাকাতেই থাকে। ইদানীং দেখা যাচ্ছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবারও ঢাকায় থাকে। আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায় সমস্ত ভালো ভালো পরিকল্পনা।

শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার জন্য সর্বশক্তি নিয়োগ করুন।
এই শহরের এমন কোনো অলি-গলি বাদ নেই যেখানে নেশা দ্রব্য পাওয়া যায় না। সামান্য বৃষ্টিতে শহর ডুবে যায়। দশ বিশ বছরেও এই সমস্যা অতীতের কোনো মেয়র সমাধান করে পারে নি। আপনারা তা করে দেখান। খুব অসম্ভব কিছু না। ২০ মিনিটের পথ মানুষকে ২ ঘণ্টায় পাড়ি দিতে হয়। গাড়ি চলে না। তরুণরা রাস্তায় সাইকেল চালাতে চায়। বয়স্করা স্বাভাবিকভাবে সড়কে হাঁটতে চান। নারীরা নিরাপদ ট্রান্সপোর্ট চান। ঢাকায় কয়েক লাখ গার্মেন্ট কর্মী নারী। বাসে উঠতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। ‘ঘোড়ায় চড়ে রাজ্য জয় করা সহজ কিন্তু রাজ্য শাসন করতে হয় ঘোড়া থেকে নেমে আর এটাই সব থেকে কঠিন কাজ’। দুই নগর মেয়রকে অনুরোধ আরাম আয়েশে গা ভাসিয়ে দিবেন না। দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আমরা এই শহরে সুন্দরভাবে বাঁচতে চাই। শান্তিতে নিঃশ্বাস নিতে চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×