somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী - ৫০

০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ বাইরে গিয়েছিলাম।
অদরকারে না। দরকারেই বাইরে গিয়েছিলাম। যদিও সারাদিন বাসায় শুয়ে বসে থাকা আমার জন্য মোটেও আনন্দময় কিছু না। ঘরে বাজার সদাই কিছুই নেই। অল্প কিছু বাজার করলাম। বাজারের অর্ধেকের বেশি দোকান খোলা। বাজারে জিনিসপত্রের দাম তুলনামূলক কম। ডিম কিনলাম ৯০ টাকা ডজন। পেয়ারা কিনলাম দুই কেজি ১৪০ টাকা দিয়ে। নানান রকম বিস্কুট কিনলাম ৫০০ টাকার। আলু কিনলাম ৫ কেজি। ২২ টাকা করে কেজি। টমেটো কিনলাম দুই কেজি ৪০ টাকা দিয়ে। একটা বড় লাউ কিনলাম ত্রিশ টাকা দিয়ে। দুই পেকেট বেনসন সুইস কিনলাম ৫১০ টাকা দিয়ে। শশা কিনলাম দুই কেজি ৬০ টাকা। অনেককেই দেখলাম দুই তিন পেকেট করে সিগারেট কিনছে। আমার কাছে টাকা থাকলে আরো কয়েক পেকেট কিনে রাখতাম।

রাস্তার পরিবেশ বেশ ভালো।
অল্প কিছু লোক বাইরে। এই কিছু লোক বাইরে থাকবেই। এই শ্রেনীর লোকজন কোনো নিয়ম কানুন মানে না। এরা গর্ধব শ্রেনীর। প্রতিটা নাগরিকের রাষ্ট্রের নিয়ম নীতি মেনে চলাই উচিত। শুনেছি ৭১ সালে যুদ্ধের মধ্যেও নাকি কিছু লোক বাইরে বের হতো। দুই একটা সিনেমা হলও নাকি খোলা ছিলো। কেউ কেউ সিনেমা দেখতেও যেত। আজ বেশ কয়েকটা চায়ের দোকান খোলা দেখলাম। এক দোকানে দেখলাম- পুরী পিয়াজু আর আলুর চপ বিক্রি হচ্ছে। বাজারে লোকজন বেশ ভালোই আছে। রাস্তায় পুলিশের চেকপোষ্ট দেখলাম। তিন চারজন পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের কোনো কাজ নেই। তারা মোবাইল টিপাটিপিতে ভীষন ব্যস্ত। ট্রাফিক পুলিশ অযথাই রিকশাওলাদের উপর ক্ষমতা দেখাচ্ছে। কারো কারো রিকশা রাস্তায় পাশে উলটা করে ফেলে রেখেছে। গলির ভেতর সবজির দোকান গুলো খোলা। মসজিদে কিছু লোকজন নামাজ পড়ছে।

এক দোকানে দেখলাম লুডু সাজিয়ে রেখেছে।
লোকজন বেশ আগ্রহ নিয়ে লুডু কিনছেন। আমার বাসার লোকজনও খুব আগ্রহ নিয়ে লুডু খেলছে। সুরভি সন্ধ্যায় নিচে নামে। লুডু খেলে রাত ১১ টায় উপরে আসে। এসেই আমাকে বলে আজ আমি জিতেছি। হে হে। আমি থাকি ছয় তলায়। সারাদিন কড়া রোদ। পুরো ঘর গরম হয়ে থাকে। আমার ঘরে নাই এসি। অথচ গরম আমি সহ্য করতে পারি না। সারারাত ঘুম আসে না। বই পড়ি। মুভি দেখি। ঘুমাতে যাই শেষ রাতে। উঠি বারো টায়। গোছল টোছল করে ফ্রেশ হতে হতে দেড়টা বেজে যায়। সকালের নাস্তা আর খাই না। একেবারে দুপুরের ভাত খাই। আমি একাই ভাত খাই। সুরভি রোজা। আজকে রান্না হয়েছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আলু ভরতা, ডাল, বরবটি ভরতা, আর কাইকা মাছ বেগুন দিয়ে ভাজা ভাজা। আমি ভাত খাই, কম ভলিউমে গান চলে রবীন্দ্রনাথের। গান শুনতে শুনতে ভাবি- রবীন্দ্রনাথের গান গুলো হতে পারে পৃথিবীর সঙ্গীত। প্রতিটা গান আমাকে ভাবায়। আমাকে আনন্দ দেয়।

নিজের মনে প্রশ্ন জাগে-
কিছুদিন আগেও তো স্লোগান ছিল আমাদের খাদ্যের অভাব নেই, বস্ত্রের অভাব নেই। দেশ উন্নয়নের মহাসড়কে। কিন্তু হঠাৎ করে যেভাবে ত্রাণ বিতরণের নমুনা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে দেশে এখন দুর্ভিক্ষ চলছে। আসলেই কি তাই? করোনার দিনে গ্রাম গুলোতে মানুষজন কেমন আছেন? বিশেষ করে দরিদ্র মানুষ? আজ আমাদের বুয়া সুরভিকে ফোন দিয়ে বলল- কোয়ারেন্টাই ঘরেন্টাইন,
গরিব মানুষ মরেন্টাইন। বুয়াকে বিকাশ করে এক হাজার টাকা পাঠালাম। আমার এই বুয়া কিন্তু দরিদ্র না। তার ঘরে টিভি ফ্রিজ সবই আছে। মাসে বুয়া দশ হাজার টাকা ঘর ভাড়া দেয়। বুয়ার জামাই বেইলী রোডে ফুচকা বিক্রি করে। যাই হোক, আজ লেখা এখানেই শেষ করছি। এমন আকালের দিনে টাঙ্গাইলের চমচম খেতে ইচ্ছা করছে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:২৭
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×