somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৪০

০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আমার জন্ম যদি ১৯৩৫ সালে হতো- তাহলে ৪৭ এ দেশ ভাগ পেতাম, ৫২ তে ভাষা আন্দোলন, ৭১ এ মুক্তিযুদ্ধ পেতাম। সব গুলোতে'ই অংশ গ্রহন করতাম। বেঁচে থাকলে বৃদ্ধ বয়সে মুক্তিযোদ্ধা ভাতা পেতাম।
নাতী-পুতি কে নিজের অভিজ্ঞতা থেকে গল্প শোনাতাম।

২। নারীর শরীরের সৌন্দর্য আমাকে কখনও আকর্ষন করে না, আমি মনে করি, একটি মেয়ের আসল সৌন্দর্য তার ব্যক্তিত্বে।

৩। মৃত মানুষের সাথে যোগাযোগের পদ্ধতি আর অল্প কিছু দিনের মধ্যেই আবিস্কার করে ফেলব।

৪। রবীন্দ্রনাথ বলেছেন- “আমার লেখা যারা পড়েছেন, তাঁরা জানেন, বাউল পদাবলীর প্রতি আমার অনুরাগ আমি অনেক লেখায় প্রকাশ করেছি। শিলাইদহে যখন ছিলাম, বাউল দলের সঙ্গে আমার সর্বদাই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হত। আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি। এবং অনেক গানে অন্য রাগরাগিণীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাতসারে বাউল সুরের মিল ঘটেছে। এর থেকে বোঝা যাবে, বাউলের সুর ও বাণী কোন্ এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে।”

৫। ফ্রয়েড এক থিউরিতে বলেছিলেন, পৃথিবীর যে কোন জায়গা থেকে দশজন মানুষ বেছে নিয়ে তাদেরকে না খাইয়ে রাখো। একসময় এই দশজনের মাঝে থেকে চিন্তা চেতনা দর্শন বিশ্বাসের সব পার্থক্য যাবে ঘুচে, সবাই নেমে যাবে চেতনার সেই আদিম পশুত্বের স্তরে।
ফ্রাঙ্কল বইয়ের শেষে ফ্রয়েডের উদ্দেশ্যে বলেছেন, ফ্রয়েডের ভাগ্যবশত কখনো অভিজ্ঞতা হয়নি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তিন বছর কাটানোর। ফ্রয়েড দেখেন নি মানবতার সর্বনিম্ন স্তরে থেকেও মানুষ কিভাবে উঠে যেতে পারে দেবত্বের স্তরে। কিভাবে একই পরিবেশ মানুষকে একই সাথে হায়েনা আর পশুত্বের স্তরে নামিয়ে নিয়ে যেতে পারে।

৬। কোরান এসেছিল জীবিতদের সুন্দর জীবন পরিচালনার পথ দেখাতে, আমাদের দেশে কোরান পড়া হয় লাশের সামনে যার কোরানের দরকার শেষ হয়ে গেছে, পথ যার ফুরিয়ে গেছে! তাই এদেশে জীবিতদের চেয়ে মৃতের স্বপ্ন বাস্তবায়নে অধীক আগ্রহ দেখা যায়।
এই সকল মহামানবদের স্বপ্নের যন্ত্রনায় সাধারণ মানুষ স্বপ্ন দেখার বদলে দুঃস্বপ্ন দেখা শুরু করেছে!

৭। জয় হোক আওয়ামীলীগের। হাসিনার সরকার খুব ভালো। এখন দেশে শান্তি আর শান্তি। বিদ্যুৎ যায় না, দ্রব্যমূল্য আমাদের অনুকূলে, খুন-গুম- ছিনতাই সব বন্ধ, দুর্নীতি তো বলতে গেলে একেবারেই নাই, মানুষের মুখে হাসি আর হাসি, দেশে কোনো বেকার ছেলে-মেয়ে নেই, হাসপাতাল- অফিস আদালত কোথাও কোনো সমস্যা নেই। ঢাকা শহরে এখন কত ব্রীজ, কত শপিংমল, এটাই তো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

৮। মনের অবস্থা খুবই খারাপ।
দিপীকা, ঐশ্বরিয়া, ক্যাথরিনা, সালমা হায়েক, পামেলা এমনকি সানি লিওন এসে একসাথে চা খেলেও মন ঠিক হবে না।
কী যে করি!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:০৮
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×