somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

করোনা পরিস্থিতি নিয়ে ব্লগাররা যা ভাবছেন

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মধ্যবিত্ত খুবই খারাপ আছে এই সময়ে। যেমন আমি। পৃথিবীতে এরকম একটা বিপর্যয় হবে কেউ সেভাবে উপলব্দি করেনি আগে। সংক্রমণ বেশি না হওয়ায় বাঙালী সূক্ষ্ম আত্নতৃপ্তিতে ভুগছে। গ্রামাঞ্চলে মানুষ দেদারসে রাস্তায় ঘুরছে, বাজার করছে, চা খাচ্ছে। পুলিশ চলে যাওয়ার ৫ মিনিটের মধ্যে সব স্বাভাবিক। গ্রামের তথাকথিত শিক্ষিতরা বলছে, এটা শহরেই সীমাবদ্ধ থাকবে, গ্রামে আসবে না।

পরিচিত পৃথিবীটা কেমন যেন হঠাৎ করে অনেকটা অপরিচিত হয়ে গেল। আমার মাঝে মাঝে মনে হয়- এই সময়টা প্রয়োজন ছিলো। মানুষ ভাবতে শিখছে। মানুষের ভাবনাশক্তি প্রায় অচল অথর্ব হয়ে পড়েছিলো বলা চলে। প্রধানমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু বাকিদেরকে উনার সাথে তাল মিলাতে হবে।

মানুষ যেমন বিপদ ডেকে আনে, মানুষই আবার মুক্তির পথ দেখায়। আমাদের শিক্ষিত বেকার আছে, কারণ মেধাহীন শিক্ষিতরা প্রশাসন ও সরকার চালা্চ্ছে। প্রেসিডেন্ট জানেন না প্রধান মন্ত্রী কি করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জানেন না বাকী মন্ত্রীরা কি করছেন। ব্যুরোক্রেটরা কি করছে তা কেহই জানে না।

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়।
আমাদের দেশে কেউ দায় নিতে প্রস্তুত নয়। কারো'ই সামাজিক দায়বদ্ধতা নেই। না সরকারের না জনগনের। প্রত্যেকেই নিজের স্বার্থে পরিস্থিতি বিচার করে। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর গড়ে ঊঠেছিল পরিকল্পনাবিহীন তাই এ সেক্টরকে চাইলেও পরিকল্পনায় আনা সম্ভব নয়। বিগত কয়েকবছরে এই সেক্টরের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা হারিয়ে গেছে প্রায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। রুবানা হক যতই শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্ঠা করেন না কেন, পরিণতি অনস্বীকার্য।

দেশের প্রাণ হচ্ছে গার্মেন্টস এর মেয়েগুলো।
প্রধানমন্ত্রীর উচিত, বিদেশী এডভাইজার ও দেশের ইউনিভার্সিটির শিক্ষকদের থেকে একটা ফোরাম করে, তাদের থেকে বুদ্ধি নেয়া। তার যারা উপদেষ্টা তারা ম্যাও প্যাও বুদ্ধি দেয়। বাংলাদেশের মানুষ শুধুমাত্র ক্যাপিটেলিজমে বিশ্বাস করে। অথচ এই দেশটি স্বাধীন হয়েছিল সোস্যালিজমের জন্য। বাইরের দেশে কি কি পদক্ষেপ নিচ্ছে সেটা জানা তো এখন সাধারন ব্যাপার, দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে।

ক্ষুধা সব চেয়ে বড় ভাইরাস।
কেনো প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে, শ্রমিকদের বেতন দেয়ার জন্য? যে শ্রমিকদের শরীরের রক্তকে ঘাম করা টাকায় মালিকরা বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানায়। করোনার এইদিনে ঈশ্বরের করুণা বর্ষিত হোক সবার প্রতি এটাই প্রার্থনা।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৪
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×