
অনেকদিন ছবি ব্লগ দেই না।
বাইরে যাওয়া হয় না। ছবি ব্লগও দেই না। অল্প সময়ের জন্য বাইরে গেলেও ছবি তোলার কথা মনে থাকে না। আজ অল্প কয়েকটা ছবি দিয়ে এই ব্লগ। যাই হোক, করোনার কথা একটূ বলি- করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে মনে হচ্ছে ইতালি বা যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবো আমরা। ইউরোপের স্লোভাতানিয়া থেকে আনুষ্ঠানিকভাবে করোনা মহামারির সমাপ্তি ঘোষণা। চীনের সাথে গা ঘেঁষাঘেঁষি করে টনকিন উপসাগর আর ১১০০ কিলোমিটার স্থলসীমান্ত ভাগ করে নেওয়া সাড়ে নয় কোটি জনসংখ্যার দেশে লকডাউন উঠে যাচ্ছে। ২৬৮ জন কোভিড পজিটিভ রোগী বাড়ি ফিরে গেছেন সুস্থ হয়ে, একজনও মারা যাননি। চারপাশ দেখে শুনে মনে হচ্ছে- এই মহামারীতে আস্তিক আরও আস্তিক হবে, নাস্তিক হবে আরও বেশি নাস্তিক।
১।

অনেক আগের ছবি। কমপক্ষে দশ বছর আগের। আচ্ছা, এখন কি মেট্রোরেলের কাজ চলছে? কেউ জানেন কিছু?
২।

এই ছবিটা তুলেছি আমার বাসার ছাদ থেকে। ইফতারের কিছুক্ষন আগে ছাদে উঠেছিলাম।
৩।

এই ছবিটা তুলেছি আজকে। বেশির ভাগ দোকানপাটই খোলা। স্টীলের আলমারির দোকান খোলা। ফানিচারের দোকান খোলা, জানালার পর্দার দোকান খোলা।
৪।

এই মাংসের দোকানটা আমার বাসার কাছে। সকাল থেকে রাত পর্যন্ত একটু পরপর গরু জবাই হতেই থাকে। লোকজন পাগলের মতো মাংস কিনে। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না।
৫।

একটা কুকুর অনেক গুলো বাচ্চা দেয়। কুকুরের বাচ্চা গুলোর দিকে তাকালেই মায়া মায়া লাগে।
৬।

এই করোনা পরিস্থিতির মধ্যেও রাস্তায় অনেক মানুষজন দেখা যায়।
৭।

এই ছবিটা যে কবে কোথায় তুলেছি, মনেও করতে পারছি না।
৮।

রাজারবাগ মোড়।
৯।

বাসের চেয়ে ট্রেনের জার্নি আরামদায়ক, কি বলেন?
১০।

চলন্ত ট্রেনথেকে ছবিটা তুলি। ভোরবেলা।
১১।

মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রনে কাজ করে।
১২।

ফার্মেসী গিয়েছি ওষুধ নিতে। বিরাট বড় ফার্মেসী। ওষুধ দিতে দেরী হচ্ছে বলে, ওরা আমাকে বসতে দিলো। চা খাওয়ালো।
১৩।

লকডাউনের আগের ছবি।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



