
সকালে বাসা থেকে নাস্তা করেই বের হয়ে গেছি।
ঘুম ভেঙ্গে গেছে আট টায়। নয়টায় বের হলাম। কোনো কারনে না। এমনি ঘুরে বেড়াতে। দেশের পরিস্তিতি বুঝার জন্য। টানা চার ঘন্টা ঘুরে বেড়ালাম। কিছুই বুঝতে পারলাম না। মাস্ক পড়ার কারনে নিজেকে কেমন যেন বাংলা সিনেমার OT থেকে বের হওয়া ডাক্তার ডাক্তার লাগছিলো!
আজ রোদ ছিলো কড়া। চান্দি ফাটা রোদ। ঘেমে নেয়ে একাকার অবস্থা। ঢাকায় মাস্কের বর্জ্য উৎপাদন হয়েছে ৩ হাজার ৭৬ টন। পলিথিন হ্যান্ডগ্লাভস ৬০২ টন, সার্জিক্যাল মাস্ক ৪৪৭ টন, পলিথিন ব্যাগ ৪৪৩ ও হ্যান্ড স্যানিটাইজারের বোতল থেকে ২৭০ টন বর্জ্য উৎপাদন হয়েছে। করোনা জয় করে আজ বাসায় ফিরেছেন বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু করোনায়। মোট মৃত্যু: ৩৪৯। এদিকে করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে- ধেয়ে আসছে "আম্পান"। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়েছে! গভীর এক অশনি সংকেত তাড়া দিচ্ছে সারাদেশে!
১।

বাজারে প্রচুর ভিড়। এবং প্রচুর ভিক্ষুক। আগে কখনও বাজারে এত ভিক্ষুক দেখি নাই।
২।

উন্নয়নের মহাসড়কে এক পাগল শুয়ে আছে। মালিবাগ মোড়। সকাল সাড়ে দশটা।
৩।

ভিআইপি এলাকার রাস্তা গুলো বেশ ফাঁকা।
৪।

আগোরা তে কেনাকাটা করতে আসা লোকদের লম্বা লাইন দেখলাম। ভেতরে একসাথে বেশি লোক প্রবেশ করতে দিচ্ছে না।
৫।

এক লোক রাস্তায় কলা বিক্রি করছে।
৬।

প্রচুর রোদ। শরী্যর যেন পুড়ে যায়।
৭।

মগবাজার মোড়।
৮।

আমি ফ্লাইওভারের নিচ দিয়ে হেটেছি। গায়ে রোদ লাগে নি।
৯।

মৌচাক মার্কেট খোলা।
১০।

চশমার দোকান খোলা আছে।
১১।

দেশী কলা।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২০ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



