somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

'তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা' বই রিভিউ

১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ মুজিবের প্রকৃত বুদ্ধিদাতা ছিলেন তাজউদ্দিন আহমেদ।
তাজউদ্দিন আহমদ এর মেধা, যোগ্যতা আর বিশ্বস্ততায় আস্থা ছিলো বঙ্গবন্ধুর। শারমিন আহমেদ লিখেছেন, মুজিব কাকু পাকিস্তানের কারাগারে বন্দী। তারপরও স্বাধীনতার যুদ্ধ থেমে থাকেনি। হুশিয়ার কান্ডারির মতোই আব্বু ধরেছিলেন মুক্তিযুদ্ধের হাল। ইন্দিরা গান্ধীকে স্পষ্ট করে তাজউদ্দিন আহমদ বলেছিলেন, 'বন্ধু রাষ্ট্র হিসেবে তুমি আমাদের দেশে যাবে। বন্ধু তখনই হবে যখন তুমি আমাদের সীকৃতি দেবে'। 'মুজিবনগর' বাংলাদেশের প্রথম রাজধানী। অথচ জীবদ্দশায় শেখ মুজিব কখনও গৌরবদীপ্ত স্থানটিতে যাননি। তাজউদ্দিন আহমদ অতি সাধারন জীবন যাপন করতেন। নিজ বাড়ি এবং কারাগারে যতদিন ছিলেন নিজের হাতে বাগান করতেন। বাগানের যত্ন নিতেন। ময়মনসিংহ এবং ঢাকা কারাগারে তিনি বাগান করেছেন।

বঙ্গবন্ধু জীবিত থাকা কালীন সৌদি আরব বাংলাদেশকে সীকৃতি দেয়নি। বইটির ৫৩ পৃষ্ঠায় লেখা আছে- 'মুজিব কাকুর নিজস্ব ভাষা ও বাচনভঙ্গির মধ্য দিয়েই আব্বুর লিখে দেওয়া মূল পয়েন্ট গুলো ৭ মার্চের ভাষণের মধ্যে প্রতিফলিত হয়'। ১৫২ পৃষ্ঠায় লেখা আছে- 'স্বদেশ প্রত্যাবর্তনের পর মুজিব কাকু কখনই আব্বুর কাছে জানতে চাননি মুক্তিযুদ্ধের নয় মাসের ঘটনা বলি। কখনোই জানতে চাননি তার অবর্তমানে আব্বু কীভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন।' ১৯১ পৃষ্ঠাটা আমি দুবার পড়েছি। সেখানে লেখা ''শেখ মুজিবকে ফোন করে তাজউদ্দিন আহমেদ বলেন, আমি আপনার এই একদলীয় শাসনের সঙ্গে একমত নই।'' বাকশালের ১৫ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হলে শেখ মুজিব।

'তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা' বইটি লিখেছেন শারমিন আহমদ।
শারমিন আহমদ তাজউদ্দিন আহমদ এর জ্যেষ্ঠ কন্যা। তার জন্ম ঢাকায়। তিনি ১৯৮৪ সাল থেকে যুক্তরাজ্যে থাকছেন। ওয়াশিংটন ডিসির জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি খেকে ১৯৯০ সালে উইমেন্স স্টাডিজে এম এ করেছেন শারমিন। বইটিতে কন্যার বয়ানে পিতার জীবনের নানান ঘটনা উঠে এসেছে। তাজউদ্দীন আহমদ এর শৈশব, যৌবন, রাজনীতি, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওনার কর্মকান্ড, এছাড়াও ওনার পরিবারের নানান ঘটনা বইটিতে আলোচনা করা হয়েছে। সেই সাথে লেখক তার ছোটবেলার নানান রকম গল্প বলেছেন সহজ সরল ভাবে। বইয়ের বড় অংশজুড়ে আছে লেখকের শৈশব ও কৈশোরের স্মৃতিচারণা, আছে একটি রাজনৈতিক পরিবারের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার ছবি। স্বাধীনতা যুদ্ধের অসংখ্য বিষয় উঠেছে বইটিতে।

'সৈয়দা জোহরা তাজউদ্দীন' তাজউদ্দীন আহমদের সহধর্মিনী। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৫৯ সালে তাজউদ্দীন আহমদের সঙ্গে বিয়ে হলে স্বামীর রাজনৈতিক জীবনের সহযোদ্ধায় পরিণত হন। তাদের চার ছেলেমেয়ে। তাজউদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ইতিহাসে ট্রাজিক অধ্যায় হচ্ছে বঙ্গবন্ধু এবং তাজউদ্দীনের মধ্যে বিচ্ছেদ। এই বিচ্ছেদ এর জন্য দায়ী খন্দকার মোশতাক। অথচ শেখ মুজিব খন্দকার মোশতাককে চিনতে ভুল করেছেন। সত্য কখনো চাপা থাকে না, তার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এই বই। যুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ 'দোলনচাপা' ছদ্মনামে তার স্ত্রীর কাছে চিঠি লিখতেন। ১৯৭৪ সালে তাজউদ্দিন আহমদ তার স্ত্রীকে বলেছিলেন, 'লিলি তুমি বিধবা হবে। মুজিব ভাই বাচবে না, আমরাও কেউ বাচবো না। দেশ চলে যাবে স্বাধীনতা বিরোধীদের হাতে'।

ধর্মের প্রসঙ্গে তাজ উদ্দিন আহমদ বলতেন, নিঃশ্বার্থ ভাবে জাতি, ধর্ম, বর্ণনিবির্শেষে জীবসেবার নামই ধর্ম। ষাট এর দশকে তাজউদ্দিন আহমদ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। তার খুব ইচ্ছা ছিলো সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ যাদুঘর করার। তিনি অর্থমন্ত্রী থাকাকালীন বিদেশ সফরে গেলে সস্তার হোটেলে উঠতেন। বলতেন গরীব দেশের পয়সা বাচুক। তিনি তার স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে সরকারী সফরে যেতেন না। ‘তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা’ বইটি প্রকাশিত হয়েছিলো ২০১৪ সালে। 'ঐতিহ্য' থেকে প্রকাশিত বইটি দেখতে সুন্দর। বাঁধাই, পৃষ্ঠা, সাজসজ্জা খুবই আকর্ষণীয়। বইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা। বইটিতে অনেক সাদা কালো ও রঙ্গিন আছি আছে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৩৯
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=এলোরে ঐ রহমতের মাস=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০


রহমতের মাস চলে এলো,
নেকি করো হাসিল এবার;
দানের হাত বাড়িয়ে-করো
সাধ্য মত চেষ্টা দেবার।

পরনিন্দা করো নাকো;
গীবত হতে দূরে থাকো;
মন ক্যানভাসে আল্লাহর নাম
দিবানিশি নীরব আঁকো।

নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত;
সকল সময় বলো সত্য,
ভালো কর্ম... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

মানুষের যৌনজীবন নিয়ে আপনার এত আগ্রহ কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৬


স্টিফেন হকিং একবার বলেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো নারীর মন। কিন্তু তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলে নিশ্চিতভাবে বলতেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো বাঙালির মস্তিষ্ক — যেটি যেকোনো খবর,... ...বাকিটুকু পড়ুন

পবিত্র এ মাহে রমজানের শপথ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৩


মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।

সিয়ামের আগুনে পোড়াক প্রাণের... ...বাকিটুকু পড়ুন

ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানালেন নাকি ডিলের কথা মনে করিয়ে দিলেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৩


প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির বাংলা

হোয়াইট হাউস
ওয়াশিংটন
১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মহামান্য তারেক রহমান
প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ঢাকা।

প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী,

আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই।... ...বাকিটুকু পড়ুন

×