somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পাঁচটি অদ্ভুত গল্প

১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আপনি গভীর ঘুমে।
রাত তিনটায় ঘুম ভাঙলো। ওয়াশরুমে যাবেন। বিছানা থেকে নামলেন। ওয়াশ রুমে গিয়ে বাতি জ্বালাতেই দেখলেন এক বুড়ো কমোডে বসে আছে। এই বুড়োকে আপনি চিনেন না। ভয়ে আপনার দম বন্ধ হয়ে এলো। আপনি স্ট্রোক করলেন। সকালে আপনাকে বাসার লোকজন দেখলো বাথরুমে মরে পড়ে আছেন।

২। রিকশা করে যাচ্ছেন।
শুক্রবার বলেই বেশ খালি রাস্তা। তাছাড়া আজ আ্পনার মেজাজ খুব ভালো। আপনি শিস দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করছেন। পারছেন না। তবু বারবার চেষ্টা করেই যাচ্ছেন। ঠিক তখন একটা পিকআপ ভ্যান আপনার রিকশাকে বেশ জোরেই ধাক্কা দিলো। আপনি রিকশা থেকে সাত হাত দূরে ছিটকে পরলেন। এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা গেলেন।

৩। রাস্তার পাশের চায়ের দোকান।
আপনি ফুটপাতে দাড়িয়ে বেশ আরাম করে চা খাচ্ছেন। চা শেষ করে একটা সিগারেট ধরাবেন। আপনার মাথার উপরে একটা ডাব গাছ। সেদিকে আপনার কোনো নজর নেই। হঠাৎ একটা ডাব ঠিক আপনার মাথায় পড়লো। অনেক উচু থেকে পড়েছে। মুহুর্তের মধ্যে আপনি একটা চিৎকার দিয়ে ফুটপাতে পড়ে গেলেন। এবং মরে গেলেন। চারপাশে মানুষের ভিড় জটলা লেগে গেছে।

৪। ভর সন্ধ্যায় বাসায় ফিরছেন।
হঠাৎ একটা পুলিশের গাড়ি আপনার সামনে থামলো। এবং আপনাকে জোর করে তুলে নিলো। থানায় গিয়ে আপনাকে বন্ধী করে রাখলো। তারা আপনার কোনো কথাই শুনছে না। আপনি যতই বলছেন, আপনি কোনো আসামী না। আপনার নামে কোনো মামলা নেই। পুলিশ আপনার দিকে কড়মড় করে তাকিয়ে বলল, একদম চুপ। কোনো কথা বললে, বাইড়াইয়া হাড্ডি ছুটায়ে ফেলব। আপনি ভয়ে চুপ করে গেলেন। পরের দিন পু্লিশ অন্যজনের মামলা আপনার নামে দিয়ে দিলো। আপনার হয়ে গেল পাঁচ বছরের জেল।

৫। আপনি সাপ খুব ভয় পান। খুব।
একদিন আপনি গভীর ঘুমে। হঠাত আপনার ঘুম ভেঙ্গে যায়। দেখলেন আপনার বুকের উপর একটা মোটা সাপ কুন্ডুলি পাকিয়ে বসে আছে। বিষাক্ত সাপ। অথবা আপনি গভীর ঘুমে। প্রস্বাবের চাপে ঘুম ভেঙ্গেছে। ওয়াশরুমে গেছেন। তখন দেখেন একটা সাপ কমোড এ মাথা বের করে বসে আছে। আপনার দিকে তাকিয়ে আছে। শুধু তাকিয়ে আছে না। একটু একটু করে আপনার দিকে এগিয়ে আসছে।


একটা বোনাস।
৬। দুই রুমের বাসা আপনার।
গভীর রাত। ব্যলকনিতে বসে রাতের শেষ সিগারেট টানছেন। সিগারেট শেষ করেই ঘুমাতে যাবেন। পাশের রুমটাতে দীর্ঘদিন আপনার যাওয়া হয় না। কি মনে করে পাশের রুমের দরজা খুললেন। এবং দেখলেন একটা মেয়ে ফাসি দিয়েছে। ফ্যানের সাথে ঝুলে আছে। মেয়েটাকে আপনি চিনেন না। মেয়েটা দারুন সুন্দর। পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেল।


(ছবিঃ আমার তোলা।)
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৩
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×