
১। সাধারণ মানুষকে সুখ-দু:খের মাঝে বসবাস করতে হয়।
কিন্তু বিষাদের মাত্রা বেড়ে গেলে তখন নি:শ্বাস ফেলতেও কষ্ট হয়, যেমন হার্ডের রোগী সময়ে সময়ে দম ফেলতে কষ্ট হয় সে সময়ে অক্সিজেন দিতে পারলে রক্ষা নয়তো মৃত্যু অনিবার্য।
২। মহান আল্লাহ বলেনঃ ''যখন তিনি কিছু করার সিদ্ধান্ত নেন, তখন বলেন হও, আর তা হয়ে যায়''।
খুব ভালো কথা। তাহলে করোনায় বিশ্ববাসীকে এত কষ্ট দিচ্ছেন কেন? আর কত? অনেকদিন তো হয়ে গেল। এবার ক্ষ্যামা দিন প্রভু।
৩। ফেসবুকে আব্বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। দুই বছর ধরে ঝুলিয়ে রেখেছি। আজ ম্যাসেজ পাঠিয়েছে, অ্যাড মি প্লিজ। আমি লিখেছি, নো নেভার।
৪। মাঝে মাঝে মনে হয় আমি এই দেশের নাগরিক না। ভুল সময়ে ভুল স্থানে জন্মেছি।
৫। মোট করোনায় মৃত ১৩৪৩,
আক্রান্ত ১০২২৯২। কি করে থামানো যায়? বেড়েই চলেছে।
৬। রাজধানীতে কোরবানির পশুর হাট বসবে সরকারের উচিৎ এই সিদ্ধান্ত থেকে সরে আসা।
৭। ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিলাম। সারা শহর খুঁজেও আমাকে পাওয়া যায়নি। তারপর একদিন পাওয়া গেল। এরপর থেকে আমাকে ফিরে পাওয়ার দিনটিতে মা পায়েস টায়েসসহ ভালো মন্দ রাধে।
৮। আমাদের দেশে ছেলেদের মৃত্যু হয় বিবাহের মধ্য দিয়ে আর মেয়েদের পুনঃজন্ম হয় বিবাহের পরে। স্মার্ট ছেলেদের বিয়ে করা ঠিক নয়, দূগর্তি হয়।
৯। সবাই বলে ডিপ্রেশন, ডিপ্রেশন। কেউ বলে না যে কারো কারো দুঃখও হয়। দুঃখ, কষ্ট, বেদনা। মানুষ একদম খালি হয়ে গেছে। নিঃস্ব টাইপ। কিছু বোঝে না।
(ছবিঃ আমার তোলা)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২০ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


