somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

খাওয়া দাওয়া

১৮ ই জুন, ২০২০ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাঁচতে হলে খেতে হবেই।
মানুষের খাবার নিয়ে বাছবিচার কম করে না। জামা কাপড়ের দোকানে ভিড় না হোক খাবারের দোকান গুলোতে সারা বছরই ভিড় লেগেই থাকে। মানুষ প্রচুর খায়। সারাদিন খেতেই থাকে। খুব অল্প কিছু মানুষের খাবারের প্রতি আগ্রহ খুব কম। খাওয়াটা তাদে রকাছে যন্ত্রনার মতোন। আমার বড় ভাইকে কোনো খাবার দিলে সেটা সেখানেই পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এমন কি দিনের পর দিন। তাকে এক শ' বার খাওয়ার কথা মনে করিয়ে দিতে হয়। এদিকে আমার ছোট ভাইয়ের ছেলে আরিশ। চার বছর বয়স। তাকে খাওয়ার কথা বলতে হয় না। তাকে খাবার দিতে গেলেই বলবে, বেশি করে দাও। অবশ্য আমি খুব সামান্য খাই। কিন্তু খাবারটা সুস্বাদু হতে হবে। মজা হতে হবে। অনেকে আছে ক্ষুধা পেলেই সামনে যা পায় তাই খায়। আমি সেটা পারি না।

গরুর মাংস লোকজনের অনেক প্রিয়।
আমারও প্রিয়। আমার বাপ চাচাদের দেখেছি গরুর মাংস চুলা থেকে নামানোর আগেই খাওয়া শুরু করতো। ই্দানিং আমিও এটা করি। সুরভিকে বলি- 'দেখি লবন ঠিক আছে নাকি। অথবা দেখি মাংসটা শক্ত না নরম।' গরুর মাংস সাধারনত লোকে ভূনা বা ঝোল করে খায়। কেউ কেউ মাংসে আলুও দেয়। গরুর মাংস বাধাকপি দিয়ে খেয়েছেন? অথবা পেপে দিয়ে? পেপে গুলো বড় বড় করে কাটতে হয়। বুটের ডাল দিয়ে গরুর মাংস ভালোই লাগে। গরুর মাংস তেলে ভেজে খেয়েছেন? সব মশলা মিশিয়ে দিয়ে অল্প তেলে ভেজে? একটু শক্ত শক্ত লাগলেও খেতে চমৎকার লাগে। সেই পড়া মাংস গরম ভাত বা রুটিও ভালো লাগবে। ইলিশ মাছ খুব দারুন একটা মাছ। ইলিশের ডিমটা খেতে বেশ লাগে। বেহেশতে কি ইলিশ মাছের ডিম পাওয়া যাবে? ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি খেয়ে দেখবেন। ভালো লাগবে। ইলিশ মাছের ভর্তাও খেতে দারুন লাগে। কলমি শাক দিয়েও ইলিশ মাছ দারুন লাগে।

আপেল কিভাবে খান?
হা হা হা। বোকার মতো প্রশ্ন করলাম। আপেল বিট লবন খেয়ে দেখবেন- অন্য রকম স্বাদ লাগবে। যদি ঝাল পছন্দ করেন তাহলে সাথে একটু মরিচের গুড়া দিয়ে নিবেন ভালো লাগবে। পেয়ারা খাওয়ার সময়ও লবন, মরিচে গুড়া আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিবেন। সেই রকম স্বাদ লাগবে। চিংড়ি মাছ একটা অদ্ভুত খাবার। সবচেয়ে বড় কথা বাজারে সারা বছরই চিংড়ি মাছ পাওয়া যায়। যে কোনো ভাজির সাথেই চিংড়ি মাছ খাওয়া যায়। ধরুন, ঢেঁড়স, চিচিংগা, করলা, লতি, বরবটি ইত্যাদি যে কোনো ভাজিতেই চিংড়ি মাছ দিলে খাবারের স্বাদ বহুগুন বেড়ে যায়। তাছাড়া যে কোনো শাকে চিংড়ি মাছ দিলে স্বাদ বাড়ে। বিশেষ করে লাল শাক আর পুই শা্ক। আজ সুরভি চিংড়ি ফ্রাই করেছে। গরম গরম চিংড়ি ফ্রাই খেতে দারুন লাগে। সাদা ভাত বা পোলাউ দিয়েও ভালো লাগে। অনেকে নুডুলস এ চিংড়ি দেয় সেটা আমার ভালো লাগে না। তবে নুডুলস এ মাংস দেওয়া যেতে পারে।

সেদিন কলকাতার একটা মুভি দেখলাম।
নাম 'মাছের ঝোল'। মুভিতে কই মাছ রান্না করে কমলা লেবু দিয়ে। এই খাবার আমি খেয়েছি ছোট বেলায়। আমার ফুপু দেশি কই মাছ রান্না করলেন কমলা লেবু দিয়ে। কিভাবে রান্না করছেন তা জানি না। কমলা লেবুর কোয়া গুলো একটুও ভাঙ্গেনি। বহু আগে খেয়েছিলাম স্বাদটা কেমন ছিলো আজ মনে নাই। তবে দেশি কই মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগবেই। আমি আগে তেলাপিয়া মাছ খেতাম না। কোনো কারন নাই, এমনিই খেতাম না। একদিন গ্রামের বাড়ি গিয়েছি। খুব ক্ষুধা লেগেছিলো। চাচি ভাত দিলেন। মাছ দিলেন। ঝোল করে আলু আর বেগুন দিয়ে রান্না করেছিলেন। আমি তিন পিছ মাছ খেয়ে নিলাম। বড় বড় পিছ। চমৎকার লাগলো। খেয়ে বেশ আরাম পেলাম। পরে জিজ্ঞেস করার পর জানলাম মাছটা তেলাপিয়া ছিলো। আসলে যে কোনো খাবারই রান্না ভালো হলে আরাম করে খাওয়া যায়।

একদিন গ্রামের বাড়ি গিয়েছি।
আমাদের গ্রামের বাড়ি না। ব্যাক্তিগত এক কাজে। সেখানে পরিচিত এক লোকের সাথে দেখা। তিনিই জোর করে তার বাসায় নিয়ে গেলেন। দাওয়াত ছিলো না। এমনিতেই যাওয়া। গিয়ে দেখি তারা দুপুরে খেতে বসেছে। তাদের সাথে আমাকেও বসতে হলো। তারা অনেক ধনী। গ্রামের সবচেয়ে ধনী লোক। তাদের বাড়িটা দোতলা। খেতে বসে আমি অবাক। পুরো টেবিল ভরতি খাবার আর খাবার। ছোট মাছ, বড় মাছ, মাঝারি সাইজের মাছ থেকে শুরু করে মূরগী, গরু, খাসী সব রকম খাবার আছে। আমি মাংস খেলাম না। শুধু মাছ খেলাম। সব দেশী মাছ দারুন স্বাদ। এরকম ভালো রান্না বহুদিন খাই নি। মাটির চুলায় রান্না। গ্যাসের চুলার চেয়ে মাটির চুলার রান্না বেশী ভালো হয়। প্রচুর তেল আর মশলা দিলেই রান্না ভালো হয় না।

(ছবিঃ আমার তোলা। অবশ্য লেখার সাথে ছবির কোনো সামঞ্জস্য নেই। আসলে হাতের কাছে খাবারদাবারের কোনো ছবি পে্লাম না।)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২০ রাত ১১:১৭
৯টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"সুপ্রিম কোর্টের আইনজীবী চৌতালী রায়ের অজ্ঞতা না ধৃষ্টতা ?"

লিখেছেন আরািফন, ২০ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

একজন আইনজীবী হয়েও সে যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি দেখিয়েছেন,তা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
অধিকার আদায়ের আন্দোলনের নামে দেশের মানচিত্র খণ্ডিত করার হুমকি কোন নাগরিক... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২১ শে জুন, ২০২৬ ভোর ৫:৩৬

বাবা: নীরব ত্যাগের এক অনন্ত মহাকাব্য।
========================
আজ বিশ্ব বাবা দিবস। আমাদের দেশে মা দিবস যতটা জাঁকজমক ও আবেগের সঙ্গে পালিত হয়, বাবা দিবস ততটা আলোচনায় আসে না। অথচ একজন সন্তানের জীবনে... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

×