
১। আল কোরআনে যখন জান্নাতের বর্ননা পড়ি খুব ভাল লাগে। মনে প্রশান্তি আসে। সাথে জাহান্নামের আজাবের বর্ণনা পড়ি ভয়ে গা শিউরে উঠে। মনে মনে শপথ করি আল্লাহ যা করতে আদেশ করেছেন তাই করব, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব। কিন্ত একটু পরই সব ভুলে যাই।
২। 'দুচাকায় দুনিয়া' লেখক- বিমল মুখার্জী।
ভূ-পর্যটক বিমল মুখার্জীর সাইকেলে চড়ে বিশ্ব-ভ্রমণের অমর আখ্যান। ২৩ বছরের ভারতীয় এক তরুন ১৯২৬ সালে একটা সাইকেল আর সামান্য কিছু টাকা নিয়ে পৃথিবী ভ্রমণে বেড়িয়ে পরেন। পুরো বিশ্ব ভ্রমণ করে ভারত ফিরে আসেন ১৯৩৭ সালে। পথে কত রহস্য কত রোমাঞ্চ, এমনকি তরুন হিটলারের সাথে দেখা পর্যন্ত। সে সব শুনুন তারই বয়ানে।
৩। তোমরা যারা কবি হতে চাও-
একটি সার্থক কবিতার জন্য আছে কিছু বিবেচ্য বিষয়, আছে কিছু কাব্যকৌশল। কবিত্ব অর্জন করা যায় না আসলে, কবিত্ব মানুষ আপনা আপনি পায়। আমার মতো করে লাইনের পর লাইন লিখে গেলেই, ঘুমপাড়ানি মাসীপিসীর মতো ছন্দ মিলিয়ে পঙ্ক্তি সাজালেই তা কবিতা হয় না!
৪। ভালো লেখক হতে হলে সর্বাগ্রে ভালো পাঠক হতে হবে। পাঠক হবার আগেই যদি সমালোচক হতে চাও, তবে তা হবে বোকামী। বিচারক হতে যেও না, আগে পাঠক হও। যদি শিখতে চাও, যদি জানতে চাও তবে পড়ো, ভক্তি নিয়ে পড়ো।
৫। আমি খুব ভাল একটা ছেলে। আমার সবচেয়ে ভাল দিক হল, কথাটা আমি বিশ্বাস করি!
(ছবিঃ আমার তোলা)
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


