
সমস্যা হলো- চীন ছিলো সমাজতান্ত্রিক, এখন হয়েছে গালাকাটা ক্যাপিটেলিষ্ট। ভারত ছিলো ধর্ম নিরপেক্ষ দেশ, মোদী চাচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে। এদিকে করোনা নিয়ে আন্তর্জাতিকভাবে চীনারা বেশ চাপে আছে। তবে যুদ্ধ লাগলে মোদীর ভোজবাজী কমে যেতো। মোদি অনেক উজাইছে। মোদীকে বিচক্ষনতার পরিচয় দিতে হবে। তা না হলে মোদীর ট্রাম্পের মতো অবস্থা হবে।
এই আধুনিক যুগে এসে সবাই জানে- যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধে সাধারণ মানুষের হতাহত কোনোভাবেই কাম্য নয়। কোনো পক্ষই যুদ্ধ চায় না। চীন এমনিতেই চাপে আছে, যেহেতু নতুন একটা ইস্যু পেয়েছে, তাই ভিন্ন আলোচনায় এসে পড়লো। সম্ভবত ভারত তার মূল অবস্থান থেকে লড়বে না, আবার আগ বাড়িয়ে যুদ্ধেও জড়াবে না। নেপাল তো নজিরহীনভাবে ম্যাপ প্রকাশ করলো। উপমহাদেশে ভারতের বন্ধুটা আসলে কে?
চীন কৌশলগত কারনে ভারতকে চাপে রাখতে চাচ্ছে। তবে চীন তার নিজের বাড়ির উঠান অন্যের হাডুডু খেলার জন্য ছেড়ে দিবে না এটা পরিস্কার। চীন এখন আমেরিকা থেকে অনেক বড় ক্যাপিটেলিজমের দিকে আছে। আর যুদ্ধ হলে মোদী পরাজিত হবে, মানুষ তার অসার নীতি বুঝতে পারবে। চীনের সাথে ভারত লাগতে যাবে বলে মনে হয় না। আপাতত সদ্য ঘটা অপমান সহ্য করাই ভারতের জন্য উত্তম হবে। দরিদ্র দেশের পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখা ঠিক না।
নেপাল গত কয় বছর থেকে ভারতের বলয় থেকে বেরিয়ে চীনের বুকে আশ্রয় নিয়েছে। কয়দিন পর ভূটানও সে পথে হাঁটবে। এখন আমাদের বার্মার সাথে বন্ধুত্ব করার দরকার আছে। বর্তমান বিশ্বে অর্থনীতি আর বেকারত্বের হার নিয়ন্ত্রণ না করতে পারলে কোনও সরকারই পরিণামে টিকে থাকতে পারে না সেটা আমেরিকা হোক কি ভারত।
ভারত চীন সম্ভব্য যুদ্ধের বিস্তার যদি সিকিম ও অরুনাচল পযর্ন্ত সম্প্রসারিত হয়, তাহলে ভারত বাংলাদেশের রংপুর ডিভিশন দখল করতে পারে সৈন্য চলাচলের সুবিধার জন্য। কারন বাংলাদেশের উপরে সংকীর্ণ ভারতীয় অংশ মাত্র কয়েক কিঃ মিঃ চওড়া। আবার চীন যদি ভারতকে দাবড়ে সিকিম দিয়ে নেমে আসে, সেক্ষেত্রে চীন ও রংপুর পর্যন্ত দখল করে ভারতের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যের সরবরাহ লাইন বন্ধ করতে পারে। ফলাফল আমরা উলুখাগড়া হয়ে চেপ্টা হয়ে যাবো। তাই আমরা যুদ্ধ চাই না। এছাড়াও অর্থনৈতিক ক্ষতি হবে আর এক করোনা ভাইরাস এর করা ক্ষতির সমান।
শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের এখিলিস হিল। এই করিডোর রক্ষা করার জন্য যদি এক- তৃতীয়াংশ বাংলাদেশ দখল করতে হয়, ভারত তাই করবে। আমদের যারা এই সুযোগে চীনকে দিয়ে ভারতকে ঠ্যাঙাতে চাচ্ছেন, তারা আসলে নিজের পায়জামার ফিতা খুলে চীনকে মশারী বাধতে বলছেন।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২০ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


