somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পাঁচটি বলিউড মুভি

২১ শে জুন, ২০২০ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ব্ল্যাকমেইল দারুন কমেডি মুভি। মুভির মুল চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান এবং কীর্তি কুলহারি। সিনেমাটির প্রেক্ষাপট এক মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবন-যাত্রা। বিবাহ-বহির্ভূত সম্পর্ক। পরকীয়া। দাম্পত্যকলহ! এর জেরে, সন্দেহ-অশান্তি-খুন। মুভিতে ইরফানের অভিনয় দেখে আমি মুগ্ধ! মুভিটি যখন দেখবেন আনন্দ পাবেন। একবারও মনে হবে না- সময় অপচয় করা হলো। মুভিটা আমি দুইবার দেখেছি। এই মুভি দেখেই ইরফানের সব গুলো মুভি দেখে ফেলি। ইরফান অফিস ছু্টি হয়ে গেলেও বাসায় ফেরে না। কম্পিউটারে গেমস খেলে।

২। বদলা চমতকার একটা থ্রিলার মুভি। টানা দু’ঘণ্টার মুভি। দর্শক দ্বিধায় পড়ে যায়। খুনী কে? অমিতাভ বচ্চন চমতকার অভিনয় করেছেন। জনপ্রিয় স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিসিবল গেস্ট’ থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ‘বদলা’ মুভিটি। ছবির গল্প দাঁড়িয়ে দুই চরিত্রের ওপর। অমিতাভ ও তাপসী পান্নু। একটি খুন, খুনের রহস্যের সমাধান। আর এই দুই চরিত্রে অবস্থান। আর বাদ বাকিটা কখনও ফ্ল্যাশব্যাক, কখনও ফ্ল্যাশ ফরোয়ার্ড। ছবিতে কোনও গান নেই ৷ তবে গল্পের সঙ্গে তাল মিলিয়ে আবহ সঙ্গীত বেশ জমাটি। মুভিটি দেখে খুব ভালো লেগেছে। দুইবার দেখেছি। আরেকবার দেখব।

৩। ইত্তেফাক পুরো সিনেমা দেখে- ভেবে যেতে হবে আসল অপরাধী কে। দর্শক দ্বিধাদন্দে পড়ে যাবে। শেষে একেবারে ক্লাইম্যাক্সে গিয়ে জানা যাবে আসল ঘটনা। ১৯৬৯ সালের ক্লাসিক সিনেমা ইত্তেফাক থেকেই অনুপ্রাণিত এই সিনেমাটি। পুরনো সিনেমাটিতে ছিলেন সুপারস্টার রাজেশ খান্না, নন্দা ও ইফতিখার।
সিনেমায় দুটি খুনের ঘটনায় অভিযুক্ত বিক্রম ও মায়া। ছবিটা বড্ড যত্নে বানিয়েছেন অভয় চোপড়া। ক্যামেরা আর এডিটিংও ছবির সম্পদ। কোথাও সামান্য বাড়াবাড়ি নেই। ছিমছাম মেকিং। মুম্বইয়ের অলি -গলিতেই আউটডোর। বাকিটা সেটের ভিতর। বৃষ্টি যখন ব্যবহার করা হয়েছে তাও কিন্তু মুভির প্রয়োজনে।

৪। টয়লেট: এক প্রেম কথা অন্যরকম একটা মুভি। মুভিটি ১১ আগস্ট ২০১৭ তারিখে মুক্তি পায়। শৌচালয় ব্যবহারের অবস্থার উন্নতির জন্য সরকারি প্রচারাভিযানের সমর্থনে একটি ব্যঙ্গাত্মক হাস্যরসাত্মক মুভি। এটি ভারতের আর্থিকভাবে একটি সফল চলচ্চিত্র। সিনেমাটি চীনেও রিলিজ পায়। ভালবাসার বিয়ে কেশব (অক্ষয়) ও জয়ার (ভূমি)। বিয়ের পর কেশবের বাসায় ওঠে জয়া। কিন্তু কেশবের বাসায় টয়লেট নেই বলে সমস্যা হয় তার। এভাবে এগিয়ে যায় গল্প। ধর্মীয় কুসংস্কার মুভিটিতে সুন্দর ভাবে দেখানো হয়েছে। এরকম মুভি আরো হওয়া দরকার। এরকম মুভি দেখলে মানুষ সচেতন না হয়ে যাবে থায়?

৫। বাবুমশাই বন্দুকবাজ নওয়াজ উদ্দিন সিদ্দিকি অভিনীত মুভি 'বাবুমশাই বন্দুকবাজ'। ছবিতে 'বাবু বিহারী'-র ভূমিকায় রয়েছেন নওয়াজ। তাঁর জীবনের নানা দিক নিয়ে ছবি গড়ে উঠেছে। ছবিতে তিনি একজন সুপারি কিলারের ভূমিকায় রয়েছেন। বহু মানুষের থেকে খুনের সুপারি নিয়ে সে বাবু বিহারি নিজের ধরনে খুন করে যায়। তবে এমনই এক খুন করতে গিয়ে এক বিশ্বস্ততা আর প্রেমের মাঝখানের পাঁকে পড়ে যায়। সেখান থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে। একবার দেখার মতো মুভি। মুভিটা আমার কাছে ভালো লেগেছে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২০ সকাল ১০:১৩
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×