
১। সাহিত্য-টাহিত্য নিয়ে লাফালাফির আগে একটা ভালো চাকরি-বাকরি করো। সাহিত্য ভাত দিবে না।
২। আমার যদি একটা নিজস্ব পাহাড় থাকতো! গাঢ় সবুজ পাহাড়। সেই পাহাড়ে একটা দোতলা কাঠের বাড়ি বানাতাম।
৩। আপনি শুধু জুমআ’র নামাজই পড়েন কেন?
আপনাকে কি আল্লাহ্ শুধু জুমার দিনেই আলো, বাতাস, পানি খাবার দিয়ে থাকেন? শনিবার দেন না? রবি, সোম, মঙ্গল সব দিনই তো দেন। সবদিন পরিপূর্ণ আল্লাহর নেয়মত ভোগ করেন, কিন্তু আল্লাহ্কে শুধু একদিনই স্মরণ করেন।
এবার বলুন আপনি কি ঠিক পথে আছেন?
চলেন না ভাই মসজিদে যাই। মসজিদ হচ্ছে হেদায়েতের উপযুক্ত পরিবেশ। আল্লাহর রহমত প্রথমে নাযিল হয় মসজিদের ওপর। যারা মসজিদে যায় তারা আল্লাহর রহমত পায়।
৪। নেইল পলিশ ব্যবহার করার সময় তা ঢেকে রেখে ব্যবহার করুন। ঢাকনা খোলা রাখলে নেইল পলিশ শুকিয়ে যাবে। নেইল পলিশ শুকিয়ে গেলে তার মধ্যে গ্লিসারিন অথবা রিমুভার ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দেখবেন আবার আগের মতো ব্যবহার করতে পারছেন।
৫। পৃথিবীর কোনও মানুষই একেবারে সাদা হতে পারে না। আর কালোর ছিটে বলে দ্বিতীয়জন যা মনে করে সেটা আবার তার কাছে কালো নাও মনে হতে পারে।
৬। যারা ভালোবেসে বিয়ে করে তাদের ক'জন শেষ পর্যন্ত ভালোবাসা ধরে রাখতে পারে?
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


