
১। এক লোক তার বন্ধুকে বলছেঃ আমি আমার বউকে অনেক ভালবাসি। প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি তাকে চুমু খাই।
২। দি পারস্যুট অব হ্যাপিনেস-ভীষণ আবেগি একটি ছবি। সত্যি ঘটনা নিয়ে ছবি। অসাধারণ অভিনয়। উইল স্মিথের জীবনে সেরা ছবি।
৩। আপনার চোখকে উজ্জ্বল রাখতে...বেগানা নারী থেকে চোখ নামিয়ে নিন, এতে আপনার চোখ ঝকঝকে ও মন পরিশুদ্ধ থাকবে।
৪। ঈশ্বর যদি মানুষকে অন্তত একদিনের জন্যে অন্যের মনের কথা পড়ার ক্ষমতা দিতেন তাহলে নব্বই ভাগ মানুষ কেউ কারো সাথে থাকতে পারত না।
৫। মানুষ চোখ কান মুখ নিয়ে সারাদিন যুদ্ধ করে যেতে পারে কিন্তু মনের শান্তি ছাড়া রাতের ঘুম খুঁজে পায় না।
৬। শয়তান যদি পাঞ্জাবি-পাজামা-টুপি পরে এসে বলে, ইসলামকে রক্ষার জন্য তোমরা একজন আরেক জনের বাড়িতে আগুন ধরিয়ে দাও, মানুষজন তাই করবে। ধর্ম সম্পর্কে এদেশের মানুষ এতটাই মূর্খ।
৭। রিফাত প্রিয় ক্রিকেট টিমের ফাইনাল খেলা দেখার জন্য অনেক কষ্টে তার বান্ধবী পুষ্পকে রাজি করলেন।
যথারীতি নির্দিষ্ট দিনে বান্ধবী পুষ্পকে নিয়ে মাঠে গেলেন খেলা দেখার জন্য। তারা বসলেন। খেলা শুরু হল। খেলা চলছে।
পুষ্প এর মোবাইলে ফোন এলো। সে মোবাইলে আষাঢ়ে গল্প শুরু করল।
হঠাৎ এক খেলোয়ারের শর্টে বলটি ১২০ কি.মি. বেগে পুষ্প মুখ বরাবর আসতে লাগল। রিফাত হতাশ হয়ে উঠে দাঁড়াল। কিছুক্ষন পর দেখা গেল পুষ্পের কিছু হয়নি বরং সে তখন ও আষাঢ়ে গল্পে মগ্ন।
পুষ্প কোন আঘাত পেল না এটা কিভাবে সম্ভব?
৮। বর্ষা মানেই গুচ্ছ গুচ্ছ কদম ফুলের সুবাস। পথ চলতে কিংবা বাসে ছোট শিশু কিংবা কিশোরীর হাতে শোভা পায় তরতাজা একগুচ্ছ কদম ফুল। হাত বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে ‘আফা নিবেন?’ মাত্র ১০ টাকা। কদম ফুলকে বলা হয় বর্ষা ঋতুর হাসি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



