somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৬৩

০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। একটা 'কবি' নাই ঢাকা শহরে। কিন্তু সব শালা হতে চেয়েছিল কবি।প্রথম বই অথবা প্রথম বইয়ের কয়েকটি কবিতা লেখার চেষ্টা এই তাদের দৌ্রাত্ম্য। কবিতার রাজনীতি কইরা কবি হউন যায় না। তাই ছড়াকাররাই আজ দেশের কবিতা জগত শাসন করে।

২। আপনার যদি খুব মন খারাপ হয় অথবা নিজেকে খুব অসহায় মনে হয়- তাহলে রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' পড়ুন অথবা চার্লি চ্যাপলিনের মুভি গুলো দেখুন।

৩। আপনার বাচ্চাকে হার্ডকোর মুমিন না বানিয়ে একজন ভালো বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। যদি বিবেক তৈরি হয়, তখন সে এমনিতেই সঠিক বেঠিক যাচাই করতে পারবে, নিজ ধর্ম সম্পর্কে শুদ্ধ জ্ঞ্যান অর্জনে অর্জিত করতে পারবে।

৪। ক্ষমতাসীনেরা কখনো বিপদে পড়ে না, বিপদ হয় দেশের।
আমরা শান্তিময় একটা দেশ চাই, যেখানে হাজারো দুঃখ-কষ্ট মেনে নিয়ে হাসি মুখে ঘুমাতে যেতে পারি। এতটুকুই আমাদের চাওয়া সরকারের কাছে।

৫। পৃথিবীতে নৈঃশব্দ বলে কিছু নেই।
ধরুন, খালি চায়ের কাপ পাথরের টেবিলে রাখলে কেমন শব্দ হবে আর চা ভর্তি কাপ রাখার শব্দ কেমন হবে?
একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে যদি দেখেন, বাস বা গাড়ির হর্ন, ঘড়ির টিক টিক শব্দ, অ্যালার্ম, চায়ের কাপে চা ঢালা, চামচ নাড়ার শব্দ, পদধ্বনি ইত্যাদি সবকিছুই শুনতে পাচ্ছেন, কিন্তু মানুষের কথা খুব একটা শুনতে পাচ্ছেন না।
শোনার মতো কথা আর বলার মতো কথা ক’জন বলছি অ্যাকচুয়ালি? ফ্যাশন, গসিপ, ফ্রি মার্কেট, গাড়ি, জমি, টাকাপয়সা, ফ্লাট, চাকরি, ব্যবসা, রিয়েল এস্টেট, প্রপার্টি– এসবই কি জীবন? আর কিছু কি নেই?
আমরা প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় কথা বেশি বলি। অথচ, আমরা যে ভার্চুয়াল জগতে, সোশ্যাল মিডিয়ায় অর্থহীন শব্দ ব্যবহার করছি তা কতটাই বা আমাদের জন্য অর্থপূর্ণ!

৬। দেশটা কেমন যেন হয়ে গেলো! রাজনীতিতে কোনভাবে যুক্ত হতে পারলেই কেল্লাফতে। আর পিছে ফিরে তাকাতে হবে না। ক্ষমতা, টাকা, বাড়ী-গাড়ি, নারী সবই যেন হাতের মুঠোয়। যা মন চাইবে তাই হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:২৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×