somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

স্বপ্ন এবং একটি নদী

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কীর্তনখোলা নদী।
খুব তেজী নদী। এই নদীর তীরে বরিশাল শহর অবস্থিত। নদীর পার ঘেঁষেই শহরের সবচেয়ে পুরনো হাট রয়েছে। প্রচলিত রয়েছে, সেখানে কীর্তনের উৎসব হতো। সেই থেকে এই নদীর নাম হয়েছে কীর্তনখোলা। আমি আর সুরভি নৌকায় করে যাচ্ছি। নদী শান্ত। ঠান্ডা বাতাস। বাতাসে সুরভি'র শাড়ির আঁচল উড়ছে। মাঝি আপন মনে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে। সুন্দর বিকেল। ইচ্ছা আছে কবি জীবনানন্দ দাশের বাড়ি দেখব। দর্শন করব তার প্রিয় ধানসিঁড়ি নদী।

নৌকা সব সময় দোলে!
পানির ছলাৎ ছলাৎ শব্দটা বেশ লাগে। আমাদের নৌকাটা যাচ্ছে নাম না জানা একটা গ্রামের পাশ দিয়ে। ছোট ছোট ছেলেমেয়েরা নদীতে লাফালাফি করছে। একলোক তার মহিষকে গোছল করাচ্ছে। কয়েকজন মহিলা নদীতে গোছল করছে। ভেজা শাড়ি তাদের গায়ের সাথে লেপটে আছে। দূরে দেখা যাচ্ছে সন্ধ্যা নদী। সেখানে জেলেরা মাছ ধরছে। শুনেছি সন্ধ্যা নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায়। এই সন্ধ্যা নদীর মাছ শুধু ঢাকাতে আসে। আর কোনো জেলায় যায় না।

সুরভি মুগ্ধ হয়ে নদী দেখছে!
সুরভির মুগ্ধ হওয়ার ক্ষমতা অসাধারন। এই পরিবেশের কারনে কিনা জানি না, সুরভিকে খুব সুন্দর লাগছে! হঠাত মুহূর্তের মধ্যে আকাশ ভরা মেঘ দেখা দিল। হু হু করে মেঘের পর মেঘ জমে যাচ্ছে! দেখতে দেখতে চারপাশ গাঢ় অন্ধকার হয়ে গেল। মাঝির চোখে মুখে আতঙ্ক। বলল, তুফান আইতাছে। আমি সুরভিকে বললাম, তোমার ভয় করছে না? সুরভি বলল, তুমি পাশে থাকলে আমার কোনো কিছুতেই ভয় লাগে না। মুহুর্তের মধ্যে প্রচন্ড ঝড় শুরু হলো।

আমরা দু'জন জানি না সাঁতার।
মাঝি কি আমাদের বাঁচাবে? নাকি নিজের জীবন নিয়ে পালাবে? আমি সুরভি'র হাত ধরলাম। হাতের স্পর্শ দিয়েই বুঝিয়ে দিলাম ভয় পেও না, আমি আছি। প্রচুর বাতাস এবং বৃষ্টি। প্রচন্ড বাতাস এবং বৃষ্টি। যেন নৌকাসহ আমাদের উড়িয়ে নিয়ে যাবে! নৌকা ডানে বামে খুব বেশি দুলছে। আর কি আশ্চর্য, বিশাল এক ঢেউ এসে আমাদের নৌকাটা উলটে দিল। আমরা পানিতে তলিয়ে যাচ্ছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি সুরভির হাত শক্ত করে ধরে রেখেছি। মরলে একসাথেই মরবো।

আমার ঘুম ভাঙল।
আমার সারা শরীর ঘামে ভেজা। দেখি, ঘুমের মধ্যে সুরভি আমার হাত শক্ত করে ধরে রেখেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর সাড়ে চারটা। কিছুক্ষনের মধ্যেই হয়তো আযান দেবে। সুরভি'কে ঘরে রেখে আমি ছাদে গেলাম। অনেকদিন ভোরের আকাশ দেখি না। ভোরের আকাশ দেখা দারুন একটা ব্যাপার। মনে মনে ভাবছি এক কাপ চা হলে দারুন হতো। ঠিক তখন দেখি সুরভি দুই কাপ চা নিয়ে এসে হাজির। আমরা চা খেতে খেতে ভোর হওয়া দেখছি। মনে হচ্ছে মানব জীবনটা মন্দ নয়।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৪
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×