somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৯৬

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। গাছ যদি একবার শক্ত হয়ে যায়, ডাল যদি একবার শক্ত হয়ে যায়, সেটাকে বাঁকানো যায় না। অতএব, সন্তানকে যা শাসন করার করবেন, সেটা ছোটকাল থেকেই। ছোটবেলায় আহ্লাদ দেবেন আর বড় হওয়ার পর শাসন করবেন। সেটা হবে না। আদর এবং শাসন দুটোই করতে হবে ছোটবেলা থেকে, তাহলেই সন্তান মানুষ হবে।

২। একজন ভালো মানুষ কখনও অন্যকে অপমান করে না। অপমান শুধু তারাই করে যাদের মন ছোট।

৩। বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বকালের সেরা কয়েকটি চরিত্রের মধ্যে একটি 'ফেলুদা'। ফেলুদাতে দেখা যায় আরেক চরিত্র 'সিধু জ্যাঠা'। সিধু জ্যাঠা চিরকুমার। বিয়ে-শাদী করেনি। প্রচুর টাকার মালিক। সে তার টাকা কাজে লাগায় বই কিনে। দিন রাত বই পড়েন। সে এক জীবন্ত তথ্যকোষ। প্রচন্ড জ্ঞানী। ফেলুদা বিভিন্ন তথ্যের জন্য সিধু জ্যাঠার কাছে যান। সিধু জ্যাঠা সাহায্য করেন। এক গল্পে দেখা যায় সিধু জ্যাঠা ফেলুদাকে বলছেন, গোয়েন্দাগিরিতে নামলে আমি তোমাকেও হারিয়ে দিতে পারতাম। ফেলুদাও সায় দেয় তাতে।

৪। বাংলা ভাষায় এ যাবতকালের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক কে– এই প্রশ্ন করা হলে সুকুমার রায়কে নিয়ে কোন সংশয় থাকবে বলে মনে হয় না। ‘আবোল তাবোল’ ছড়ার বইয়ের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে 'ননসেন্স রাইমিং' ধারার সূচনা করেন, যা বিশ্বসাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার।
প্রেসিডেন্সী কলেজে পড়ার সময় ননসেন্স ক্লাব গড়ে তুলে আবোল তাবোল ছড়া নামে একটি নতুন ধারার সূত্রপাত করেন। সৎ পাত্র, কাঠ-বুড়ো, রামগরুড়ের ছানা, খিচুড়ি, কাতুকুতু বুড়ো সহ আরও অনেক বিখ্যাত কবিতা এসময়ের সৃষ্টি। পরে উচ্চশিক্ষার্থে বিলেত গমন করেন। সেখান থেকে ফিরে এসে মন্ডা ক্লাব (Monday Club) নামে একই ধরণের আরেকটি ক্লাব খুলেছিলেন।
আজ ছড়াকার, সাহিত্যিক, রম্যরচয়িতা সুকুমার রায়ের জন্মবার্ষিকী। আবোল তাবোল ছড়াকার সুকুমার রায়ের ১২৬তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

৫। শেষ নবী মহম্মদ ১৪ টি বিয়ে করেছেন।
মহানবী ২৫ বছর বয়সে ৪০ বছরের খাদিজাকে বিয়ে করেন।
মহানবী ৫১ বছর বয়সে সাওদাকে বিয়ে করেন।
মহানবী ৫২ বছর বয়সে মাত্র ৬ বছরের শিশু আয়শাকে বিয়ে করেন।
মহানবী ৫৪ বছর বয়সে হাফসা কে বিয়ে করেন।
মহানবী ৫৫ বছর বয়সে জয়নব কে বিয়ে করেন। তিনি ছিলেন বিধাব।
মহানবী ৫৫ বছর বয়সে উম্মে সালমাকে বিয়ে করেন।
মহানবী ৫৮ বছর বয়সে সাফিয়া কে বিয়ে করেন।
মহানবী ৫৭ বছর বয়সে মেরী কে বিয়ে করেন।

তাঁর স্ত্রীদের মধ্যে দুজন ছিলেন, খলিফাদের কন্যা। স্ত্রীদের অধিকাংশই ছিলেন সুন্দরী ও গুণবতী। একজন ভাল রাধুনীও ছিলেন। কয়েকজন ছিলেন বুদ্ধিমতি। তবে হাদিসে সুন্দরী মেয়েদের বিয়ে করার কথা বলা হয়েছে। কুমারী ছিলেন শুধুমাত্র খ্রীস্টান সম্প্রদায়ের মেরি। একজন ছিলেন ইহুদী। এদের অনেকেই ছিল অসহায়, তাদের স্বামীরা যুদ্ধে মারা গিয়েছিল। এদের বিশেষ প্রেক্ষাপটে এবং সামাজিক অবস্থায় বিয়ে করেন।

৬।


চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সবচেয়ে উঁচু ভবন এটি। নাম- ৭১ টাওয়ার। কত উঁচু দেখতে গেলে চিৎ হয়ে রাস্তায় শুয়ে যেতে হয়। গুনতে গিয়ে ভুলভাল ২৪/২৫ তলা পর্যন্ত গোণা যায়, বাকিটা রহস্যময়।
বিল্ডিংয়ের মালিক অবশ্য ঢাকার বাসিন্দা। নাম হাজ্বী সেলিম। সাংসদ সদস্য। চট্টগ্রামের সবচেয়ে বড় লাইটারেজ জাহাজ প্রতিষ্ঠান মদিনা নেভিগেশনের মালিক।

৭। সারা দুনিয়ায় মানুষ আছে, কিন্তু বাংলাদেশেই আছে কেবল মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ - - - - ঠিক কি না?
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×