
দেখুন, রাস্তায় আগুন ধরিয়ে টায়ার পোড়ানো ছাড়াও পরিত্যক্ত টায়ারের আরো কত সুন্দর ব্যবহার আছে।
২।

এক সময় উত্তর আমেরিকা জুড়ে ২ থেকে ৩ কোটি বুনো বাইসন দাপিয়ে বেড়াত। কিন্তু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর থেকে এদের সংখ্যা দ্রুত কমতে থাকে। এমন নয় যে ইন্ডিয়ানরা বাইসন শিকার করত না। কিন্তু তারা তা করত সীমিত আকারে, নিজেদের খাদ্য-বস্ত্রের জন্য যতটুকু প্রয়োজন হতো তার বেশি তারা শিকার করত না। ইউরোপীয়রা সেখানে উপনিবেশ গড়ার পর বন্দুকের জোরে শখের বশে লাখে লাখে বুনো বাইসন মেরে সাফ করতে শুরু করে। তারা খেত যত, মারত তার বহুগুণ।
৩।

আমেরিকা তার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ সময় যাবৎ যুদ্ধে লিপ্ত রয়েছে।
৪।

১৯৩২ সালে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী এবং বুনো ইমু পাখিরদের মধ্যে এক সাংঘাতিক যুদ্ধ বেঁধেছিল। এখানেই শেষ নয়, যুদ্ধে ইমু পাখিরা বিজয়ী হয়েছিল। ইতিহাসে এ ঘটনা ইমুযুদ্ধ হিসেবে পরিচিত।
৫।

বিশ্বের অন্যতম বৃহৎ হীরার খনি মির। রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত খনিটি ১৯৫৫ সালে আবিষ্কৃত হয়। ষাটের দশকে খনিটি থেকে প্রতি বছর বিস্ময়কর পরিমাণে, প্রায় ১ কোটি ক্যারেট হীরা উত্তোলন করা হতো। ২০০১ সালে দুর্গম এই খনিটি পরিত্যক্ত ঘোষিত হয়।
৬।

# মানুষের আসলে দ্বিতীয় একটি মস্তিষ্ক আছে। অন্ত্রীয় স্নায়ুতন্ত্র দ্বিতীয় মস্তিষ্ক বা অন্ত্রের মস্তিষ্ক হিসাবে পরিচিত। কারণ এটি মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্বাধীনভাবে পরিচালিত হতে পারে। এই দ্বিতীয় মস্তিষ্কের কারণেই আপনার অন্ত্রের অনুভূতি আসে।
# আপনি যত বেশি কঠিন চিন্তা করেন তত বেশি পরিমাণে আপনার মস্তিষ্ক শক্তি এবং অক্সিজেন ব্যবহার করে, যা শরীরের ৫০% পর্যন্ত হতে পারে।
# যারা রাত জাগে ও দেরিতে ঘুম থেকে উঠে তারা প্রকৃতপক্ষে (গড়পরতায়) ভোরে উঠা লোকদের তুলনায় স্মার্ট এবং সৃজনশীল।
৭।

অ্যান্টার্কটিক হিমবাহের প্রায় তিন শতাংশ বরফ পেঙ্গুইন এর প্রস্রাব।
৮।

হাঙ্গর প্রতি বছর ১০ জনেরও কম লোককে হত্যা করে। কিন্তু মানুষ প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন হাঙ্গর হত্যা করে।
৯।

Tissot, TAG Heuer, Rolex এবং Patek Philippe এর মত অভিজাত ঘড়িগুলো আসে সুইজারল্যান্ড থেকে। রোলেক্স কোম্পানি বিশ্বে প্রথম পানিনিরোধী ঘড়ি তৈরী করে ১৯২৭ সালে সুইজারল্যান্ডে।
১০।

স্টিফেন হকিং ১২ বছর বয়সে একটা মেয়ের প্রেমে পরে সত্যি কথা হলো যে হকিং সেই মেয়ের অনুপ্রেরণা বেঁচে থাকতে চাইছিলো ।মেয়ের বয়স তখন ২৭ বছর, Marilyn Monroe। হকিং Marilyn Monroe ছবি পত্রিকা থেকে সংগ্রহ করে রাখতো।
১১।

# অনেক জাপানি টয়লেটে আপনি পাবেন বাচ্চাকে ঝুলিয়ে রাখার জায়গা।
# জাপানের কিছু লিফটেও আছে টয়লেটের ব্যবস্থা।
১২।

কোরআনে মাতৃগর্ভে কিভাবে ভ্রূণ থেকে সন্তান জন্ম নেয় সেই বর্ণনা দেওয়া আছে।
পৃথিবী আমাদের কাছে কত বিচিত্রভাবেই না ধরা দেয়! ইশ, কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতাবলে সব অজানা যদি এক নিমেষেই জানতে পারতাম!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



