somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বইয়ের কথা

০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সব বই থেকেই শিক্ষণীয় কিছু না কিছু থাকেই। এখনও অবধি কোনও বই পড়ে মনে হয়নি যে কিছু শিখলাম না, বা জানলাম না। তা সে পুরস্কারপ্রাপ্ত উপন্যাসই হোক আর ছোটদের কমিক্সই হোক না কেন। ছোটবেলা থেকে বইয়ের লাইন টু লাইন দাগিয়ে দাগিয়ে পড়তাম। আমি নিজে থেকেই বিশ্বাস করি যে লাইন টা দাগাবো না সেই লাইন টা মনেও থাকবে না।

১। মানুষ কতোটা মুক্ত তার একটি মানদন্ড হচ্ছে সে অতীত থেকে কতোটা মুক্ত।
- নারী' ( হুমায়ুন আজাদ)

২। For Gods sake, hold your tongue and let me love! এই লাইনটা ইংরেজি কবি ডনের। রবি ঠাকুর এর অনুবাদ করে বলেছিলেন- 'দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর।' এই লাইনটা 'শেষের কবিতা উপন্যাস এ আছে।

৩। এরিক মারিয়া রেমার্ক এর 'A time To Love and A Time To Die' বই। বাংলায় করলে হয়- 'স্বপ্ন, মৃত্যু, ভালোবাসা'। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল বইটি। এই বইয়ের একটা লাইন আমার খুবই ভালো লেগেছে। ''মৃত্যু; ছোট্ট একটি শব্দ, অথচ কী অবিশ্বাস্য ক্ষমতা! এক নিমেষে থমকে দাঁড়ায় জীবন, হোক সে তুচ্ছ কিংবা অমিত সম্ভাবনাময়। এক মুহূর্ত আগেও যে ছিল উচ্ছল প্রাণবন্ত, পরমুহূর্তেই সে নেই। কী অবিশ্বাস্য এই না থাকা''!

৪। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।
--- দেবী, হুমায়ূন আহমেদ।

৫। শিক্ষা বিদ্যা বুদ্ধি জ্ঞান উন্নতি— যা কিছু, সব সুখের জন্য যেমন করেই দেখ না কেন। নিজের সুখ বাড়ানাে ছাড়া এসকল আর কিছুই নয়।
--- দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৬। বিয়ে করলেই বউ পাওয়া যায়, কিন্তু যা পাওয়ার জন্য বিয়ে করা মানুষ তা পাওয়া যায় না। নারী আর প্রকৃতি ও দুই সত্যই এক। দুদিন পরেই বুকে পা দিয়ে দলে, আপনার পথে চলে যায়। কখনো নিজের মুন্ডু কেটে নিজেই রক্তস্নান করে, কখনো নিজে স্বামীকে গ্রাস করে ধুমাবতী সাজে। কখনো আবার নিজের বাপের মুখে স্বামী নিন্দা শুনে দেহত্যাগ করে। কদাচিৎ পুরুষের প্রেমে পূর্ণ পরিতৃপ্তিতে শান্ত অচঞ্চল হয়ে ধরা দেয়।
----- আরোগ্য নিকেতন, তারাশঙ্কর বন্দোপাধ্যায়।

৭। মানুষের জীবনে একটা সময় থাকে যখন শুধুই সামনে তাকানো। তাকাতে তাকাতে হঠাৎ যখন মনে হয় এই যে পেছনটাকে আমি ফেলে এলাম সেটা কি রকম দেখি তখনই বুঝবে সামনে আর তাকানোর কিছু নেই।
--- কালবেলা, সমরেশ মজুমদার।

৮। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়- একটি হচ্ছে 'জ্ঞান' এবং অপরটি হচ্ছে 'প্রেম'।
----রবীঠাকুর।

৯। 'ওরা বলে- এসপ্ল্যানেড। আমরা বলি- চৌরঙ্গী। সেই চৌরঙ্গীরই কার্জন পার্ক। সারা দিন ঘুরে ঘুরে ক্লান্ত শরীরটা যখন আর নড়তে চাইছিল না, তখনই ওইখানেই আশ্রয় মিলল। ইতিহাসের মহামান্য কার্জন সাহেব বাংলাদেশের অনেক অভিশাপ কুড়িয়েছিলেন। সুজলা-সুফলা এই দেশটাকে কেটে দুভাগ করার বুদ্ধি যেদিন তাঁর মাথায় এসেছিল, আমাদের দুর্ভাগ্যের ইতিহাস নাকি সেই দিন থেকেই শুরু হয়েছিল।' এভাবেই শুরু হয়েছে শংকরের জনপ্রিয় উপন্যাস 'চৌরঙ্গী'

১০। পৃথিবীর এই সরাইখানায় আমরা সবাই কিছুক্ষণের জন্য আশ্রয় নিয়েছি। আমাদের মধ্যে কেউ কেউ ব্রেকফাস্ট খেয়েই বিদায় নেবে, কয়েকজন লাঞ্চ শেষ হওয়া মাত্রই বেরিয়ে পড়বে। প্রদোষের অন্ধকার পেরিয়ে, রাত্রে যখন আমরা ডিনার টেবিলে এসে জড়ো হবো তখন অনেক পরিচিতজনকেই আর খুঁজে পাওয়া যাবে না; আমাদের মধ্যে অতি সামান্য কয়েকজনই সেখানে হাজির থাকবে। কিন্তু দু:খ কোরো না, যে যত আগে যাবে তাকে তত কম বিল দিতে হবে।
--- চৌরঙ্গী, লেখক শংকর।
(এ বই না পড়া যেন পাঠকের জন্য অপূরণীয় এক ক্ষতি।)
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×