somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জীবনে সুখী হতে হলে যা করতে হবে

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকের ইন্টারনেটের যুগে সবাই চতুর্দিক থেকে এত উপদেশ আমাদের অহরহ দিয়ে চলেছে যে কাকে ছেড়ে কারটা শুনি সেটাই বোঝাই দায়! সুখ একটা আত্মিক ব্যপার। দরিদ্র লোকজনও সুখে থাকে। অল্পে খুশি থাকা লোকেরা সুখে থাকে। সুখের সাথে একটা পরিমিতি বোধের বিষয় আছে। আপনি যদি অল্পে খুশি থাকেন, তবেই সুখে থাকবেন। অনেকে বেচে থাকার কোন অর্থ খুঁজে পায় না। কিন্তু আপনি যখন লক্ষ্য ঠিক করবেন তখন বেচে থাকার অর্থ খুঁজে পাবেন। মানুষের সুখী হওয়াটা পুরোটাই নিজের কাছে, অনেকের সবকিছু থেকেও সুখী হতে পারে না আবার অনেকের অল্প যা আছে তা নিয়েই সে সুখী কারন পুরোটাই মনের জোর। প্রায় লাখ দশেক মানুষ আছে যাদের কোনো ঘরবাড়ি নেই। কিন্তু আমার একটা থাকার জায়গা আছে, দিনশেষে রাত্রিবেলায় কোথায় ঘুমাবো সেটা আমাকে ভাবতে হয় না। সতিকারের সুখ হচ্ছে নিজের কাছে। এটা কেউ দিতে পারে না, এটা নিজেকেই অর্জন করতে হয়।

আমি সুখী এ কথা মনে প্রানে বিশ্বাস করতে পারার নামই হচ্ছে সুখ। সবার জীবনে ভালো সময়, খারাপ সময় আসে যায়। আর সেখানে খারাপটা না ধরে রেখে তা ছাপিয়ে ভালো কিছু করতে পারার নামই সুখ। জীবনে টাকা সব না। আবার টাকা ছাড়া জীবনযাপন করতেও পারবেন না। এই পৃথিবীতে আপনিই একমাত্র যে আপনাকে বুঝবে বা চিনবে। কাজেই কেউ যে আপনাকে নিয়ে ভাববে বা চিনবে এই আশাটা সমীচীন নয়। সারাদিন গম্ভীর হয়ে থাকবেন না। যদি টাকাই সব হত তাহলে সব ধনী ব্যক্তিরা সবসময় সুখী হত। ভালো থাকার জন্য হাসির বিকল্প নেই জীবনে। নিজে হাসুন, পারলে অন্যকেও হাসান। দেখবেন জীবন আমরা যত বিশ্রী ভাবি তত বিশ্রী নয়। অনেক ভালো থাকুন। জীবন একটাই। খারাপ থাকলে ক্ষতিপূরণ হিসেবে আবার আর পাবেন না। সুতরাং যা'ই হোক ভালো থাকুন।

১। আপনার আকাঙ্খা কমান, এবং সকল প্রত্যাশা থেকে দূরে থাকুন।

২। সময়কে কখনো নষ্ট করবেন না, আপনার জীবন এটা দিয়ে তৈরি।

৩। একটা দিনে কিছু না শিখা অর্থ দিনটা নষ্ট করা।

৪। নেতিবাচক লোকের সাথে থাকার চেয়ে, একা থাকা উত্তম।

৫। দুঃখ কষ্ট আপনাকে শক্তিশালী করবে এবং কঠিন সময়ের সাথে মোকাবিলা করতে সাহায্য করবে।

৬। অন্যের সাথে নিজেকে তুলনা করা ছেড়ে দিন। আপনি অনেক ভাল থাকবেন।

৭। কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম জরুরি। ভাল ঘুম না হলে আপনার মেজাজ সবসময় খিটখিটে থাকবে। ফলে, মানুষের সাথে আপনার আচরণ খুব একটা ভাল হবে না।

৮। সুখী থাকতে স্যোশাল মিডিয়ার ব্যবহার বন্ধ করতে হবে। আপনার ফ্রেন্ড লিস্টে হয়তো এমন কিছু ফ্রেন্ড রয়েছে যারা যেকোনো রেস্টুরেন্টে গেলে সে ছবি পোস্ট করে, কোন চাকরি পেলে পোস্ট করে কিংবা তার কোন সফলতা। এখন সারাক্ষণ এসব দেখার ফলে আপনার সবকনশাস মাইন্ডে না পাওয়ার একটা হতাশা কাজ করতে থাকে। আপনি কোন কিছু শো অফ করতে পারছেন না এরকম চিন্তা মনের মধ্যে সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে। ফলাফল প্রতিনিয়ত ডিপ্রেশন বাড়তে থাকে।

৯। বেশী করে বই পড়ুন আর জ্ঞান অর্জন করুন। যা আপনাকে পরিণত করবে আর আপনি ভালো থাকবেন।

১০। মানুষের উপকার করুন আর সৎ উপদেশ দিন। এতে আপনিও ভালো বোধ করবেন।

১১। ধর্মকে ব্যক্তিগত চর্চার মধ্যে রাখা উচিত। ধর্মকে জাতীয় বা আন্তর্জাতিক লক্ষ্য বানালে তা দুর্গতি বয়ে আনবে।

১২। একটু স্বচ্ছতা একটু খুলে কথা বলা একটু মানিয়ে নেওয়া জীবনের অনেক বড় সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×