
১। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো ধৈর্য ও নামাযের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তায়ালা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন।
(সূরা আল বাকারাঃ আয়াত ১৫৩)
২। পুরুষ মানুষের একটা নেশা চাই, কিন্তু সে নেশা যেন মেয়েমানুষ না হয়।
৩। একজনের সাথে কথা বলতে ভাল লাগে, দেখা হলে কাছাকাছি হতে ভালো লাগে আর তার নাম হয়ে গেল প্রেম। বিশাল কিছু, মহৎ কিছুর সাইনবোর্ড লাগিয়ে দিলাম। এটা মোহ ছাড়া কিছু নয়।
৪। একটা ঝাঁটা হাতে নিয়ে মুমূর্ষু বাবা ডাকলেন তাঁর ছেলেদের।
একটি ঝাঁটার কাঠি নিয়ে তা ভেঙে ফেললেন। সেটা দেখিয়ে তিনি ছেলেদের বললেন, ‘দেখলি তো, একটা কাঠি সহজেই ভেঙে যায়।’
এরপর দশটি কাঠি হাতে নিয়ে ছেলেদের সেদিকে তাকাতে বললেন।
একটু চেষ্টা করতেই ১০টি কাঠিই ভেঙে গেল।
দীর্ঘশ্বাস ফেলে বাবা বললেন, ‘দুর! ভেবেছিলাম, খুব ভালো একটা উপদেশ দেব তোদের! হলো না !’
তবুও একটু হাসুন প্লীজ।
৫। একদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে বের হয়ে যাবো সাদা একটা পাঞ্জাবি পড়ে। আর ফিরে আসবো না।
৬। আজ কালকার মেয়েদের হাব-ভাব আর চলা-ফেরা দেখলে অসহ্য রাগ হয়। এরা কোনো দিনই প্রকৃত স্ত্রী হতে পারবে না। একজন ভালো মা হতে পারবে না। বড়জোর কম্প্যানিয়ন বা ব্রেড ফ্রেন্ড হতে পারে।
৭। স্বচ্ছ কাচের মতো কড়া রোদ উঠেছে আজ। বালিভাজা গরম চারিদিকে। পরিচ্ছন্ন সুন্দর একটি দিন। আমি পাথরের মতো চুপ চাপ বসে আছি। কি করবো ভেবে পাই না। কিন্তু শরীর জ্বলে, হাত পা নিসপিস করে। অর্থহীন এক উত্তেজনা। কঠিন এই শহরের আস্তরণ, মানুষের মনে এবং ঘটনাবলী- এর কোথাও আঁচড় কামড়ের দাগ বসে না। পৃথিবীর যাবতীয় অপমান- বাস্তবিক আমি ভুলতে চাই।
৮। অর্থনীতির তত্ত্ব যাই বলুক, তুমি জানো টেলিভিশন বা ফ্রিজের দাম কমলেও চালের দাম কমেনি। দেড়শো টাকার ইম্পোর্টেড সাবান ঝপাঝপ বিক্রি হয়ে যায় ঠিকই, কিন্তু ৩৫ টাকার চাল কিনতে এসে অনেকক্ষন দাঁড়িয়ে চিন্তা করে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



