somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

তিন বোনের এক স্বামী!

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





এক স্বামীর তিন স্ত্রী।
তারা আবার একই মায়ের পেটের। একসঙ্গে মিলে মিশেই সংসার করেন তিন বোন। রূপকথার গল্পে নয়, ভারতেই দেখা মিলেছে তাদের। তিন বোনের একসঙ্গে 'করবা চৌথ' (সারাদিন উপবাসের পরে চাঁদকে সাক্ষী করে স্বামীকে দর্শন করা) পালনের দৃশ্য দেখে বিস্মিত সবাই। ভারত অদ্ভুত একটা দেশ। আজও বহু মানুষ খোলা জায়গায় বাথরুম করেন। নানান রকম কুসংস্কার বিশ্বাস করেন। আবার তারা জ্ঞান বিজ্ঞানেও এগিয়ে যেতে চেষ্টা করছেন।

ঘটণাটি উত্তর প্রদেশের চিত্রকূট জেলার।
কৃষ্ণ'র তিন স্ত্রী শোভা, রিনা ও পিঙ্কি একসঙ্গেই এই রীতি পালন করে স্বামীর দীর্ঘজীবন কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এই ছবিটি। তাদের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। একই অনুষ্ঠানে তিন বোনের একসাথে বিয়ে হয়। নিজের ইচ্ছায়ই তারা বিয়ে করেন। এখন প্রত্যেকেরই দুটি করে সন্তান রয়েছে। কাঁসিরাম কলোনিতে তাদের সংসার। তিন বোনের মধ্যে কখনও ঝগড়া হয়নি। তারা মিলেমিশে আছেন।

এলাকাবাসী তাদের ভালোবাসেন।
তাদের এক আত্মীয় জানান, গত ১২ বছর ধরেই সুখে-শান্তিতে সংসার করছেন তারা। কৃষ্ণও স্ত্রীদের মধ্যে কোনো বৈষম্য রাখেন না। শাড়ি কিনলে তিনটা কিনেন। তাদের সন্তানরাও একসঙ্গে আনন্দে থাকে। অনেকে ভেবেছিলো- এই বিয়ে টিকবে না। কিন্তু দেখতে দেখতে ১২ বছর তো হয়ে গেল! স্বামী কৃষ্ণ ভাগ্যবান। অনেকে এক বৌ নিয়ে হিমশিম খায়। তিনি তিনজন একসাথে রেখেছেন। এবং খুব ভালো আছেন।

কৃষ্ণ কেন একসাথে তিন বোনকে বিয়ে করলেন?
তিনজনকে কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষ্ণ? আত্মীয় স্বজনরা জানান, এই বিষয়টি কারও কাছেই খুলে বলেননি তিনি। তবে তারা ভালো আছেন, সুখে আছেন এটাই বড় কথা। মানুষের জীবন অনেক ছোট। যার যেটা ভালো লাগে সেটাই করা উচিত। এই তিন বোনকে আমি চিনি না। কিন্তু তারা যেন স্বামী সন্তান নিয়ে ভালো থাকে, এই প্রার্থনা আমি করি।

(সূত্রঃ আজকের দৈনিক পত্রিকা।)

সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ২:১৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×