somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসল চোর

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্রামের নাম আলীপুর।
এই গ্রামে অনেক ধনী লোকেরা থাকে। স্কুল আছে। স্কুলে খেলার মাঠ আছে। সরকারি ডাকবাংলো আছে। বাজারে তিনটা ডিসপেনসারি আছে। সেই ইংরেজ আমলে জেলায় কোন সম্পন্ন গ্রাম হলেই শুধু ডিসপেনসারি থাকত। গ্রামের এক বাড়িতে অতিথিশালাও আছে। গ্রামে কোনো আগন্তক এলো অতিথিশালায় উঠেন। ইংরেজ আমল থেকেই এই নিয়ম। যুগ যুগ ধরে এই নিয়ম রক্ষা করে চলেছে আলিপুর গ্রামবাসী। এই গ্রামে কেউ একা কোরবানী দেয় না। সকলে মিলে একসাথে কোরবানী দেয়। তারপর গোস্তের সমান ভাগ বাটোয়ারা হয়। ঝামেলা বিহীন সুন্দর গ্রাম।

এক হুজুর আলীপুর গ্রামে এলেন।
তিনি যাবেন পাশের গ্রামে। অনেক রাত হয়ে গেছে তাই তিনি রাতটুকু আলীপুর গ্রামে থেকে গেলেন। গরীব হুজুর এক রাতের জন্য অতিথিশালায় উঠেছেন। কোন রকমে রাতখানা কাটিয়ে ভোরবেলায় যাত্রা করবেন গন্তব্যের দিকে। তার গন্তব্য উষাপাড়া গ্রাম। বিল পার হয়ে যেতে হবে। রাতের বেলায় যাওয়া যাবে না। ডাকাতি হয়। ভোর হলেই মৌলনা হুজুর ফযরের নামাজ পড়ে রওনা দিবেন উষাপাড়া গ্রামে। নৌকা করে যাবেন।

রাত্রি বেলায় ঘুমিয়ে আছেন মৌলভী।
হঠাৎ টুং টাং শব্দে ঘুম ভাঙে তার। টিপটিপ করে তাকিয়ে দেখেন ঘরে চোর। তার তো কিছু নেই—একটা ঝোলা মাত্র। তাতে দু’ একখানা পুরনো পাজামা আর পাঞ্জাবি। পাঁচটি টাকা আছে তাও কোমরে গোঁজা। তাই মালপত্র টাকা কড়ি নিয়ে তার চিন্তা নেই। আর অতিথিশালায় চুরি করার মত জিনিসপত্র তার চোখে পড়েনি। তাহলে কেন চোর এলো?

হুজুর ব্যাপার কি দেখার জন্য ঘাপটি মেরে আছেন।
চোর পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে দামী কিছু পেলো না। কিছু না পেয়ে আলমারিতে রাখা নতুন চাদর আর কাপ পিরিচ নিয়ে চম্পট দেয়ার উপক্রম করে। মৌলভী সাহেব অমনি লাফ দিয়ে ওঠে চোরকে ধরে ফেলে। এবং 'চোর চোর' বলে চিৎকার দিয়ে ওঠেন। ততক্ষণে চোর ঘরের বাইরে এসে পড়েছে। মৌলভী তাকে তখন ধরে রেখেছেন। ফলে দু’জনে ধস্তাধস্তি শুরু হয়। ইতোমধ্যে বাড়ির লোকজন চাকর-বাকররাও চলে আসে।

লোকজন দেখে চোর বলে ওঠে-
এ হুজুর নয়। চোর। আমি তাকে ধরেছি। সে ছিচকে চোর। তা না হলে সামান্য বাসন-প্লেট কাপের লোভ সামলাতে পারে না? কিন্তু কর্তা, পালাতে দেইনি আত্মবিশ্বাসের সাথে বলে চোর। হে হে বাছাধনকে ধরে ফেলেছি।

হুজুর মাথা নেড়ে বলে-
'আল্লাহর কসম, আমি চোর নই। আমি অতিথি। বরং আমি এই চোরকে ধরেছি। আমি হুজুর মানুষ। মিথ্যা বলি না।
বাড়ির মালিক চাকরদের বলেন, দু’জনকেই বেঁধে রাখ। সকালে ফয়সালা হবে।

সকালে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট এলেন।
জেলাপ্রশাসক এলেন। জেলা পরিষদের সদস্য এলেন। চৌকিদার দফাদার এলেন। এরা সকলে মিলে চোর আর হুজুর দুজনকেই নিয়ে গিয়ে এক মরা লাশ কাধে তুলে দিয়ে বলে, কবরে নিয়ে যাও।

মৃত মানুষ কাধে দুই কথিত চোর।
যেতে যেতে এক জায়গায় এসে ক্লান্ত হুজুর বলে, হায় আল্লাহ শেষ কালে চোর বানালে!
আসল চোর বলে, আমাকে ধরলি কেন? এখন মজা বোঝ।

হঠাৎ শব্দ হয়, ওরে থাম, থাম।
আমাকে ঘাড় থেকে নামা। প্রেসিডেন্টের নির্দেশে মরার ছদ্মবেশধারী নেমে আসে, আসল চোর চিহ্নিত হয়।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×