
একদিন সব উড়ে যাবে, ইহা সত্য
ইচ্ছে তো কত কিছুই করে মানুষের
জীবনে ক'টি ইচ্ছে পুণ্য হলো বলো?
এমনিতে আমার অনেক কষ্ট
মানুষ আর বাঁচে ক’দিন বলো?
তুমি ভালো থেকো। আমি ভালো নেই।
এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে।
গভীর রাত্রে মানুষ মিথ্যা কথা বলতে পারে না
মানুষের মন প্রকৃতির মত সহজ সরল হয়ে ওঠে
পাহাড়ে যেতে হবে, যাওয়া দরকার, খুব শীঘ্রই
চূড়ায় আছে জনমানবহীন নিঃসীম নীরবতা
তোমাদের কি খবর বলো?
(যেভাবে এই কবিতার জন্মঃ গ্রিক পুরাণে আছে, ডিডেলাস এবং তার ছেলে থাইকেয়াস পাখির মতো দু'হাতে পাখা লাগিয়ে আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন। তারা তাদের তৈরি করা পাখাকে মোম দিয়ে আটকেছিলেন গায়ের সঙ্গে। যার ফলে সূ্র্যের কাছ দিয়ে যাওয়ার সময় তীব্র তাপের ফলে ডিডেলাস ও থাইকেয়াসের পাখা খসে পড়েছিল।
মেরাজের রাতে মহানবী হজরত মুহাম্মদ (স.) বোরাকে আরোহণ করে সাত আসমান পাড়ি দিয়েছিলেন।
ইহুদি বাদশা ও নবী হজরত সোলায়মান (আ.) তার সিংহাসনে বসে শূন্যের মধ্য দিয়ে মুহূর্তের ভেতর এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারতেন।
রামায়ণে উল্লেখ আছে, দেবতারা রথে চড়ে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসতেন আবার মর্ত্য স্বর্গে যেতেন। সে রথ টানত পংখিরাজ ঘোড়া।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


